10/07/2021
অনেক সময় আমাদের অনিচ্ছাসত্ত্বেও আমরা খারাপ ভিডিও দেখে ফেলি, নিজেকে কন্ট্রোল করতে পারি না, প্রতিদিন ছেড়ে দিব বলেও আবার দেখি, নিজের প্রতি ঘৃণা হয়....
আজকের এই পোস্টটি আপনাদের জন্যই। আমার সীমিত জ্ঞান থেকে আপনাদের এই ঘৃণিত কাজ থেকে ধীরে ধীরে সরে আসার কিছু আইডিয়া শেয়ার করব ইন শা আল্লাহ। মনে রাখবেন এটা হচ্ছে শয়তানের একটা ফাঁদ। শয়তান চায় আমরা কুকর্মে লিপ্ত থাকি সারাক্ষণ। আর এক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের গুনাহকে সওয়াবে রুপান্তর করা। মানে শয়তানের প্ররোচনায় গুনাহ করার পর এটার তওবা স্বরূপ আমরা কিছু নেক আমল করব। আর যখন শয়তান দেখবে যে আমাদের গুনাহের বিপরীতে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাচ্ছে তখন শয়তানই আমাদের সেই গুনাহের প্ররোচনা দেয়া কমিয়ে দিবে ইন শা আল্লাহ।
চলুন তবে শুরু করা যাক।
টিপস ১ঃ প্রতিদিন যতটা খারাপ ভিডিও দেখবেন ততবার ২ রাকাত নফল নামাজ পড়বেন। অর্থাৎ, ৫ টা খারাপ ভিডিও দেখলে ১০ রাকাত এরকম। আর অবশ্যই সিজদাতে গিয়ে মনে মনে আপনার কৃতকর্মের কথা আল্লাহকে বলে ক্ষমা চাওবেন।
টিপস ২ঃ যাদের জন্য টিপস ১ একটু কঠিন হয়ে যায় তাদের জন্য বিকল্প হলো এই টিপস। প্রতিদিন যতটা খারাপ ভিডিও দেখবেন তার বিনিময়ে প্রতিবার ১০০ বার করে "আস্তাগ'ফিরুল্ল-হ " পড়েবেন। অর্থাৎ, ৫ টা খারাপ ভিডিও দেখলে ৫০০ বার আস্তাগ'ফিরুল্ল-হ পড়বেন। এটা কিছুটা সহজ কেননা হাঁটা, বসা, শোয়া যেকোনো অবস্থায় আমরা এটা পড়তে পারি।
টিপস ৩ঃ এই দোয়া প্রতিদিন অবশ্যই পড়বেন জিকির হিসেবে কিংবা মুনাজাতে।
মন্দ কিছু শোনা, দেখা, বলা, অন্তরের খারাপি ও লজ্জাস্থানের অপব্যবহার হতে রক্ষা পাওয়ার জন্য দোয়া -
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﺳَﻤْﻌِﻲ، ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﺑَﺼَﺮِﻱ، ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻟِﺴَﺎﻧِﻲ، ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻗَﻠْﺒِﻲ، ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ
ﻣَﻨِﻴِّﻲ
উচ্চারণ: আল্লহুম্মা ইন্নি- আঊ'জুবিকা মিং শাররি সামঈ', ওয়া মিন শাররি বাছোরি-, ওয়া মিং শাররি লিসা-নি-, ওয়া মিং শাররি ক্বলবি-, ওয়া মিং শাররি মানিয়্যয়ি-।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই মন্দ কিছু শোনা থেকে, মন্দ কিছু দেখা থেকে, মন্দ কিছু বলা থেকে, আমার লজ্জাস্থানের অপব্যবহার হতে রক্ষা পাওয়ার জন্য।
(আবু দাউদ ১৫৫১, তিরমিযী ৩৪৯২, নাসাঈ ৫৪৪৪,৫৪৫৫)
টিপস ৪ঃ প্রতিদিন তওবা করবেন একদম মন থেকে। হয়ত আপনার মনে হতে পারে তওবা করে কি লাভ আমি তো আবার সেই খারাপ ভিডিও দেখি। কিন্তু এটাই সবচেয়ে বড় শয়তানের ধোঁকা। শয়তান আমাদের আল্লাহর ক্ষমার প্রতি নিরাশ করে দেয়। এতে আমরা তওবার আগ্রহ হারিয়ে ফেলে আরো বেশি খারাপ কাজ করে বসি।
টিপস ৫ঃ বেশি বেশি ধর্ম নিয়ে ঘাটাঘাটি করুন। আল্লাহ আর নবীদের কাহিনী পড়ুন, ইসলামের ইতিহাস পড়ুন আর অবশ্যই দ্বীনি লোকদের সাথে চলাফেরা করুন।
ইন শা আল্লাহ এই অপকর্ম থেকে একদিন পুরো দুনিয়া পরিত্রাণ পাবেই।