22/06/2023
দূরে যেতে অনেকবেশি দূরে চলে এসছি ফেলে আসা মানুষদের থেকে। আমি কখনো এমন ছিলাম না, সময় আমাকে কিরকম যেন বানিয়ে দিয়েছেন।
আজকাল সবার থেকে কেমন পালিয়ে বেড়াচ্ছি!
মনটা যখন খুব বেশি উচাটন হয় নিরব আর নিস্তব্ধ জায়গায় গিয়ে আশ্রয় নেই। ফোনের গ্যালারী থেকে প্রিয় মানুষগুলোর সাথে কাটানো মুহুর্তগুলো দেখতে থাকি একটা পর একটা।
কত সুন্দর ছিলো খেলে আসা এক খন্ড অতীত।
ওসব দেখতে দেখতে নিজেকে অতীতে ফিরিয়ে নিয়ে যাই। ঠোঁটের কোনে এক চিলতে হাসি এনে দুচোখে অশ্রু নামাই নিজের অজান্তেই।
আমি মানুষটার জীবন কেন এত বৈচিত্র্যে ভরা ভেবে পাইনা। পাইনা জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাবার কোন মানে।
লিখতে গেলে আজকাল কথারাও এসে ভীড় করেনা। কোন এক শুন্যতা জীবনের নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়ে আমায় সময়ের কাছে সমর্পণ করেছেন!