09/03/2026
#বাংলাদেশের_বর্তমান_ওয়ানডে_টীম_ভাবনা
টি-২০ টীমটা মোটামুটি মানের একটা শেইপে চলে এসেছে, যেটা শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, উইন্ডিজদের সাথে সমানে সমান টক্কর দিতে পারে।
#কিন্তু_ওডিআই_টীমকে_র্যাংকিংএ_৯_নম্বরে_থাকতে_হবে_২০২৭_বিশ্বকাপে_সরাসরি_কোয়ালিফাই_করতে
৩ নম্বর ও ৪ নম্বর পজিশনে নাজমুল শান্ত ও তৌহিদ হৃদয় মোটামুটি ফিক্সড। তারা সাধারন মানের, কারন ৩৩/৩৪ গড়ের ব্যাটারকে আপনি ওয়ানডেতে ভালো বলতে পারেন না, স্ট্রাইক রেট আবার ৮০ এর আশে পাশে। হ্যা বাংলাদেশে এর চেয়ে ভালো ব্যাটার নাই বলে বিশ্বের অন্যান্য দলের সাথে তুলনায় বিশ্বমানের বলা যায় না।
ওপেনিং এ সৌম্য এবং সাইফ লাস্ট উইন্ডিজ সিরিজে ভালো করেছে। কিন্তু উইন্ডিজের বোলিং এর যে মান তাতে তারা ধারাবাহিক ভালো করবে তার নিশ্চয়তা পাওয়া যায় না। সৌম্য তার পুরো ক্যারিয়ারে অধারাবাহিক ছিল এবং এখানে তার দোষই বেশি, খেলার প্রতি ডেডিকেশন কমই ছিল। সাইফের দুর্বলতা নতুন বলের সুইং। লাস্ট বিসিএল ওয়ানডেতে দুজন ভালো করতে পারেনি বিশেষ করে সৌম্য সৌম্য তো খুবই বাজে ফর্মে ছিল। তাদের দুজনের বিকল্প হিসেবে তানজিদ তামিম এবং জিসান আলম কে তৈরি করা উচিত। এজন্য তাদেরকে তৈরি করার জন্য 'এ' দলের সিরিজ আয়োজন করা উচিত। 'এ' দলের সিরিজের প্রতি বিসিবির অনীহা বরাবরই।
লিটনকে ওডিআই টীমে আনা জাস্ট কোনো উপায় নেই বলে। ৬ নম্বরে মাহিদুল অংকন জাস্ট শিট। ৫-৬ এর জন্য পারভেজ ইমন, আকবর আলী, আরিফুল ইসলাম দের গড়ে তোলা সম্ভব বেশি করে 'এ' দলের হয়ে ম্যাচ এর মাধ্যমেই। ক্লাউন মেহেদী মিরাজ সাদা বলে অলরাউন্ডার এবং ক্যাপ্টেন হিসেবে খেলানোর ফলে বোঝা যায় আমাদের ক্রিকেটের দুর্দশা কতটা। অলরাউন্ডার হিসেবে এবং ৭ নম্বরের জন্য রিশাদ, আব্দুল গাফফার সাকলায়েন এবং মাহফুজুর রহমান রাব্বি দের 'এ' দলে খেলানো উচিত। রাকিবুল ইসলামকে ব্যাটিং এ উন্নতি ঘটাতে পারলে সেও হতে পারে যোগ্য দাবিদার।
বোলিং এ রিপন মন্ডল বর্তমানে মোস্তাফিজ এর পর সেরা সেকেন্ড চয়েজ হতে পারে। আর কোনো বোলার রিদমে নাই। স্পিনার হিসেবে আলিস আল ইসলাম তে বিবেচনা করা উচিত। এক্স ফ্যাক্টর বোলারে অনুপস্থিতি রয়েছে।
পাইপলাইন উন্নতি করতে হলে নিয়মিত ভাবে 'এ' দলের সিরিজ এবং হাইপারফরমেন্স টীম তথা অনূর্ধ্ব ২৩ দলের সিরিজ আয়োজনে বিসিবির নজর দেয়া উচিত।