আমার দেশ BD News

আমার দেশ BD News You can see any news, sports or any important news update on our page. If you like our page, please

27/05/2024

#ঘূর্ণিঝড়ের অবস্থান #লাইভ

চরম ঝুকি নিয়ে ১৫০ আসনের বিমানে ৬৪০ জন যাত্রী১৫০ আসনের বিমানে ৬৪০ জন যাত্রী। কাবুল বিমানবন্দর ছেড়ে যাওয়া মার্কিন সি-১৭ ...
20/08/2021

চরম ঝুকি নিয়ে ১৫০ আসনের বিমানে ৬৪০ জন যাত্রী

১৫০ আসনের বিমানে ৬৪০ জন যাত্রী। কাবুল বিমানবন্দর ছেড়ে যাওয়া মার্কিন সি-১৭ পরিবহণ বিমানের ভেতরের একটি ছবি সংবাদমাধ্যম ডিফেন্স ওয়ানের গ্লোবাল বিজনেস এডিটর মার্কাস উইজারবার টুইটারে পোস্ট করেন। ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যেখানে দেখা যাচ্ছে, লোকজন গাদাগাদি করে ফ্লোরে বসে আছেন। তারা কোনোরকমে উড়াল দিতে পারলেই বেঁচে যান।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির তথ্যমতে, বিমানটির ভেতরে ৬৪০ জনের মতো যাত্রী ছিল। তারা ফ্লোরে ঠাসাঠাসি করে বসে আছেন, চোখে মুখে উদ্বেগ-উৎকণ্ঠা।

এক প্রতিরক্ষা কর্মকর্তা ডিফেন্স ওয়ানকে বলেন, বাড়তি যাত্রীদের নামিয়ে দেওয়ার পরিবর্তে পাইলট বিমান উড্ডয়নের সিদ্ধান্ত নেন। বিমানটিতে আনুমানিক ৬৪০ জনের মতো যাত্রী ছিল।

তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই দেশটির নাগরিকা দেশান্তরী হওয়ার চেষ্টায় রয়েছেন। ভিটেমাটি ছেড়ে অন্য দেশে গিয়ে শরণার্থী হওয়ার আশায় বিমানবন্দরে ভিড় করছেন আফগানরা।

এর মধ্যে সোমবার হামিদ কারজাই বিমানবন্দরে বিমানে উঠা নিয়ে হুড়োহুড়ি করতে গিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। নিহত হয়েছেন বেশ কয়েকজন। সে সময় যে যেভাবে পেরেছেন বিমানে উঠার চেষ্টা করে গেছেন।

আরও জানতে পেইজ লিংক ক্লিক করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন,👇
আমার দেশ BD Newss

04/08/2021

NEWS

ঈদে মিলাদুন্নবী ৩০ অক্টোবরসমগ্র বিশ্বে মুসলমানদের কাছে ১২ রবিউল আউয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণময় দিনদেশের আক...
20/10/2020

ঈদে মিলাদুন্নবী ৩০ অক্টোবর

সমগ্র বিশ্বে মুসলমানদের কাছে ১২ রবিউল আউয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণময় দিন

দেশের আকাশে শনিবার (১৭ অক্টোবর) রবিউল আউয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় আগামী সোমবার থেকে এ হিজরি মাসটির গণনা শুরু হবে।

সেই হিসেবে আগামী ৩০ অক্টোবর শুক্রবার সারা দেশে উদযাপিত হবে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুদিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। আবার মাত্র ৬৩ বছরের একই দিনে তিনি পরলোকগমন করেন।

সমগ্র বিশ্বে মুসলমানদের কাছে ১২ রবিউল আউয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণময় দিন। মুসলমান সম্প্রদায় দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে।

বাংলাদেশে দিনটি সরকারি ছুটির দিন। দেশের মুসলিমরা এ দিন বিশেষ ইবাদত করেন। দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা ও কোরআন খতমসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মসজিদ ও মাদরাসা।
👉জেলা ভিওিক রিপোর্ট পেতে আমাদের ফেসবুকে পেজ এ লাইক দিয়ে সাথে থাকুন।👇
.Facebook.com/amargolpotabdNews

ঘরোয়া উপায়ে কমিয়ে ফেলুন ত্বকের বয়স!শরীরের বয়স সেভাবে না বাড়লেও, ত্বকের অযত্ন করলে তার বয়স কিন্তু খুব দ্রুতই বাড়তে থাকব...
15/08/2020

ঘরোয়া উপায়ে কমিয়ে ফেলুন ত্বকের বয়স!

শরীরের বয়স সেভাবে না বাড়লেও, ত্বকের অযত্ন করলে তার বয়স কিন্তু খুব দ্রুতই বাড়তে থাকবে!

শরীরের বয়স বাড়ার সঙ্গেসঙ্গে ত্বকেরও বয়স বাড়বে সেটাই স্বাভাবিক। তবে এটা যেমন সত্যি, তেমনই, সঠিক সময়ে সঠিক যত্ন নিলে অনেকদিন অবধি ত্বককে তরুণ রাখা সম্ভব এটাও সত্যি। বেসিক কেয়ারের পাশাপাশি ব্যবহার করুন বিশেষ কিছু স্কিন ফার্মিং ফেস প্যাক ও মাস্ক, যা শুধু ত্বকের বুড়িয়ে যাওয়া আটকাতেই নয়, ত্বকে উজ্জ্বলতা আনতেও সাহায্য করবে। এগুলো ত্বকে রক্ত চলাচল বাড়ায়, পাশাপাশি ত্বকের কোষের দৃঢ়তাও বাড়ায়। একইসাথে ত্বকও থাকবে যৌবনোচ্ছ্বল, ফলে বয়সও ৩০-এর কোঠাতেই আটকে থাকবে!

শরীরের বয়স সেভাবে না বাড়লেও, ত্বকের অযত্ন করলে তার বয়স কিন্তু খুব দ্রুতই বাড়তে থাকবে! দীর্ঘদিন ত্বক টানটান রাখতে ট্রাই করুন এই ঘরোয়া ফেসপ্যাকগুলো।

১. একটি পাত্রে ২-৩ চামচ শসার রস, একটা ডিমের সাদা অংশ, একটা ভিটামিন ই ক্যাপসুল ও এক চা-চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১০-২০ মিনিট রেখে ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে নিন।

২. দু’চামচ মুলতানি মাটি, এক চামচ মধু ও একটা ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে লাগাতে পারেন। ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩. বেসন ও টকদই একসঙ্গে মিশিয়ে ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এই ফেশপ্যাকে ত্বকে রক্ত চলাচালও ভাল হবে।

৪. ২ চামচ মধু, আধ কাপ চালের আটা এবং ২-৩ চামচ পাকা পেঁপেবাটা একসঙ্গে মিশিয়ে মুখে, গলায় লাগান। ১০-২০ মিনিট রেখে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

৫. এক চামচ অ্যালোভেরার রস, এক চামচ মধু ও এক চামচ মেয়োনিজ একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

আরও জানতে পেইজ লিংক ক্লিক করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন,👇
.Facebook.com/amargolpotabdNews

13/08/2020

a2i & UNFPA Bangladesh is going to celebrate the International Youth Day 2020 as an opportunity to celebrate young peoples’ voices, actions and initiatives, as well as advancing their meaningful and equitable engagement nationally, including in the current context of COVID-19 Pandemic and also understand the opportunities and challenges for youth engagement in Bangladesh.

a2i & UNFPA Bangladesh invites you to join a virtual panel discussion on this Wednesday, August 12, 2020, from 11:00 am to 12:30 pm Bangladesh time (5:00 am - 6:30 am GMT).

This event will be streamed on Facebook live at a2i - Access to Information & কিশোর বাতায়ন

অতিমাত্রায় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে যে ৯ ক্ষতি হতে পারে ত্বকের ক্ষতি ছাড়াও অতিমাত্রায় হ্যান্ড স্যানিটাইজারের ব্...
29/07/2020

অতিমাত্রায় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে যে ৯ ক্ষতি হতে পারে

ত্বকের ক্ষতি ছাড়াও অতিমাত্রায় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারের বেশকিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে মানব শরীরে


করোনাভাইরাস সৃষ্ট বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই। হাতের স্পর্শ থেকে যেহেতু করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি, সেহেতু স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন কিছুক্ষণ পর পর সাবান বা অন্তত ৬০% অ্যালকোহল সমৃদ্ধ স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে।

তবে চিন্তার বিষয় হলো ত্বকের ক্ষতি ছাড়াও অতিমাত্রায় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারের বেশকিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে মানব শরীরে।

মার্কিন ডার্মাটোলজিস্ট ক্যারোলিন নেলসনের মতে, “অ্যালকোহলসমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজারের অতিমাত্রায় ব্যবহারে চামড়ায় লালচে দাগ, শুষ্কতা, ফেটে যাওয়া এমনকি চুলকানি ও ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।”

একজিমা

ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারে একজিমা হতে পারে। সেজন্য ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পাশাপাশি শুষ্কতার কবল থেকে বাঁচতে ত্বকে ময়েশ্চেরাইজার (যেমন- মিনারেল অয়েল, পেট্রোলিয়াম জেলি) ব্যবহার করা যেতে পারে।

ত্বকের জ্বালাপোড়া

হ্যান্ড স্যানিটাইজারগুলো মূলত এক ধরনের অ্যান্টিবায়োটিক। মার্কিন কসমেটিক কেমিস্ট ভানেস্সা থমাসের মতে, “হ্যান্ড স্যানিটাইজারের প্রাথমিক উপাদান হলো ইথাইল অথবা আইসোপ্রোপাইল অ্যালকোহল। এর সঙ্গে সফেনার এবং সুগন্ধি মিশিয়ে বাজারজাত করা হয়। ঘন ঘন এর ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া এবং শুষ্কতা দেখা দিতে পারে। এর মূল কারণ অ্যালকোহল।” তাই জীবাণু ধ্বংসের জন্য হালকা গরম পানি এবং সাবানই সর্বোত্তম উপায়।

প্রজনন ক্ষমতার ওপর প্রভাব

বেশিরভাগ স্যানিটাইজারের মূল উপাদান অ্যালকো হলেও নন-অ্যালকোহলিক স্যানিটাইজারও পাওয়া যায় বাজারে। নন-অ্যালকোহলিক এসব পণ্যের প্রস্তুত করতে ব্যবহার করা হয় ট্রাইক্লোসান অথবা ট্রাইক্লোসানের মতো অ্যান্টিবায়োটিক উপাদান।

“একাধিক গবেষণায় দেখা গেছে, প্রজনন ক্ষমতা ও ভ্রুণ উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব রয়েছে ট্রাইক্লোসানের। পাশাপাশি এটি অ্যাজমার ঝুঁকিও বাড়ায়,” বলেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর ড. ক্রিস নরিস।

শরীরকে ‘অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স’ করে তোলা

প্রফেসর ড. নরিস আরও বলেন, ট্রাইক্লোসানের সংস্পর্শে শরীর এমন সব ব্যাক্টেরিয়ার বসবাসের জন্য উপযোগী হয়ে উঠতে পারে, যা শরীরকে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হিসেবে গড়ে

হরমোনের সমস্যা

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) মতে, ট্রাইক্লোসান সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে হরমোনজনিত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

ইমিউন সিস্টেমকে দুর্বল করে তোলা

গবেষণায় দেখা গেছে, ট্রাইক্লোসান মানবদেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেমকে দুর্বল করে তোলে।

শরীরের স্বাভাবিক বৃদ্ধির ওপর প্রভাব

কিছু কিছু হ্যান্ড স্যানিটাইজারে অতিমাত্রায় সুগন্ধি যু্ক্ত করা হয়। এই সুগন্ধির মূল উপাদান থ্যালেট ও প্যারাবিনের মতো বিষাক্ত রাসায়নিক। থ্যালেটের প্রভাবে শরীরের স্বাভাবিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এবং প্রজনন ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। আর প্যারাবিনও হরমোন সমস্য, প্রজনন ক্ষমতা হ্রাস, জন্মগত ত্রুটি এবং জনন কোষ তৈরির ওপর নেতিকবাচক প্রভাব ফেলে।

ত্বকের স্থায়ী ক্ষতি

অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার অতিরিক্ত ব্যবহারের আরেকটি ক্ষতিকর দিক হলো চামড়ার স্থায়ী ক্ষতি। এর ফলে ইনফেকশন দেখা দিতে পারে। এছাড়া, হ্যান্ড স্যানিটাইজার শরীরের জন্য উপকারী ব্যাক্টেরিয়াগুলোকে মেরে ফেলে যা মোটেই ভালো কিছু নয়।

অ্যালকোহল পয়জনিং

বেশিরভাগ হ্যান্ড স্যানিটাইজারে অতিমাত্রায় অ্যালকোহলের উপস্থিতি শরীরে অ্যালকোহল পয়জনিংয়ের কারণ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই পণ্যটির অতিমাত্রায় ব্যবহার বিশ্বজুড়ে চিকিৎসকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে শিশুরা না বুঝে স্যানিটাইজার মুখে দেয় এবং অসুস্থ হয়ে পড়ে।

এসব ক্ষতিকর দিক বিবেচনায় চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন। তারা মনে করেন, কেবলমাত্র সাবান, পানি এসব একেবারেই না পাওয়া গেলে স্যানিটাইজার ব্যবহার করা উচিৎ।

আরও জানতে পেইজ লিংক ক্লিক করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন
.Facebook.com/amargolpotabdNews

Address

Dhaka

Telephone

+8801745107901

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার দেশ BD News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share