Md Gulzar Rahman Mamun

Md Gulzar Rahman Mamun As a coach, I provide service; as an organizer, I stand by the side of Bangladesh football.
(2)

05/08/2026

এক দীর্ঘ, দুরূহ ও ক্লান্তিকর অভিযাত্রার অবসান ঘটল।

অগণিত প্রতিকূলতা, নীরব সংগ্রাম এবং অবর্ণনীয় পরিশ্রমের ভার বহন করে আজ ফিরছি।

এই অধ্যায়ের এখানেই ইতি।

আর নয়, ইনশাআল্লাহ।

03/08/2026

Silence is the best answer to All stupid question ans simile Is best reaction and all critical situation do you understand!

মহাকাব্যের শেষ চিত্রনাট্য হয়তো পুরোপুরি পূর্ণতা পায়নি, কিন্তু যা লেখা হয়েছে, তা যথেষ্টের চেয়েও বেশি। ধন্যবাদ, মেসি —...
20/07/2026

মহাকাব্যের শেষ চিত্রনাট্য হয়তো পুরোপুরি পূর্ণতা পায়নি, কিন্তু যা লেখা হয়েছে, তা যথেষ্টের চেয়েও বেশি। ধন্যবাদ, মেসি — ফুটবলকে এত সুন্দর করে তোলার জন্য।
শুভকামনা রইল তোমার জন্য। 💙🤍

ব্যাক্তিগত ভাবে বাংলাদেশের বাইরে আমি ব্রাজিল দল কে সমর্থন করি। দলে যেটাই হোক মাঠের খেলা মাঠে

মেসির থেকে  লামিন কি আজ বেশি ভয়ানক হবে!?নাকি শেষ হাসি হাসবে মেসি
19/07/2026

মেসির থেকে লামিন কি আজ বেশি ভয়ানক হবে!?

নাকি শেষ হাসি হাসবে মেসি

ঐতিহাসিক মুহূর্তের শেষ দিনদেখা হবে আবার ভিন্ন ভাবে ভিন্ন দেশে
19/07/2026

ঐতিহাসিক মুহূর্তের শেষ দিন
দেখা হবে আবার ভিন্ন ভাবে ভিন্ন দেশে

কত স্মৃতি রেখে গেলেন আপনি, আন্টি 😭😭বন্ধুর মা হলেও, আপনি আমাকে সবসময় নিজের সন্তানের মতোই আদর করেছেন। বন্ধুদের বাসায় গেলে ...
16/07/2026

কত স্মৃতি রেখে গেলেন আপনি, আন্টি 😭😭

বন্ধুর মা হলেও, আপনি আমাকে সবসময় নিজের সন্তানের মতোই আদর করেছেন। বন্ধুদের বাসায় গেলে বা কোনো কাজে ডাকলে আপনার আন্তরিকতা ছিল দেখার মতো। "মামুন, বসো" বলে যে মমতায় আপ্যায়ন করতেন, তার কোনো শেষ ছিল না। সেই ভালোবাসা আজ শুধু স্মৃতি হয়ে রয়ে গেল।

আমি আর সৌরভ যখন ফুটবল খেলতাম, আপনি প্রায়ই মাঠে এসে খেলা দেখতেন। খেলা শেষ হতেই আমরা দৌড়ে আপনার কাছে যেতাম। সেই মুহূর্তগুলো আজও চোখের সামনে ভাসে। কে জানত, একদিন সেই সুযোগ চিরতরে হারিয়ে যাবে!

আমার ছোট্ট বোন তো আপনাকে নিজের আপনজনের মতোই ভালোবাসত। আপনি অসুস্থ হওয়ার পর যতবার আমার সঙ্গে কথা হয়েছে, ততবারই ওর খোঁজ নিতেন। আবার ও-ও প্রতিদিন জানতে চাইত, "আন্টি কেমন আছেন?" কিছুদিন আগেই আমার মা আর ছোট্ট বোন আপনাকে দেখতে গিয়েছিল। ফিরে এসে আমাকে সব বলেছিল। আমার বোন বয়সে ছোট হলেও, আপনার চিকিৎসার জন্য কত জায়গায় খোঁজ নিয়েছে, স্কুলের বন্ধুদের কাছেও জিজ্ঞেস করেছে কোথায় ক্যান্সারের ভালো চিকিৎসা হয়। তারপর আমাকে ফোন করে বলত, "ভাইয়া, আন্টির জন্য ভালো ডাক্তার পেয়েছি।" আজ আর সেই ফোনটা আসবে না।

রাস্তায় হঠাৎ দেখা হলে, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, গাড়ি থামিয়ে নেমে কথা বলতেন। এতটুকু সময়ও আমাদের জন্য বের করে নিতেন। এই ভালোবাসার মূল্য ভাষায় প্রকাশ করার মতো নয়।

একদিন বাজারে হঠাৎ দেখা হয়েছিল। অনেকটা জোর করেই আপনাকে একটি হোটেলে নিয়ে গিয়েছিলাম। মিষ্টি আর আপনার পছন্দের কিছু খাবার খাইয়েছিলাম। তখন আপনি সুস্থ ছিলেন। আজ মনে হয়, খাবার খাওয়ানোটা বড় বিষয় ছিল না। বড় বিষয় ছিল, আপনাকে হাসিমুখে খেতে দেখার সেই তৃপ্তি। যদি জানতাম, সেটাই হবে আপনাকে সুস্থ অবস্থায় শেষ দেখা, তাহলে নিজের হাতে তুলে খাইয়ে দিতাম। সেই আফসোস আজীবন বয়ে বেড়াতে হবে।

ভারত থেকে ফিরে আসার পর আঙ্কেলের সঙ্গে কথা হয়েছিল। তখনই জানলাম, আপনি ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত। আমি বারবার আঙ্কেলকে বলেছিলাম, "কোনো উপায় কি নেই?" তিনি শান্ত কণ্ঠে বলেছিলেন, "মানুষের আর কোনো উপায় নেই।" কথাটা শুনে বুকটা ভেঙে গিয়েছিল।

তারপর শৈশবের ফুটবল খেলার সিনিয়র ভাইদের নিয়ে আপনাকে দেখতে গিয়েছিলাম। আপনি তখন অসুস্থ শরীর নিয়ে চেয়ারে বসে ছিলেন। কিন্তু আমাদের দেখেই যেন আগের সেই মানুষটি হয়ে উঠলেন। মনে হচ্ছিল, পারলে এখনই উঠে আমাদের জন্য কিছু এনে দেবেন, আগের মতোই আপ্যায়ন করবেন। কে জানত, সেটাই হবে আমাদের শেষ দেখা!

আমাকে বলেছিলেন, "মামুন, সৌরভকে দেখিস তুই।" এই কয়েকটি শব্দ আজও কানে বাজে। আপনার সেই বিশ্বাস, সেই দায়িত্ববোধ, সেই মমতা কোনোদিন ভুলতে পারব না।

আজ মনে হয়, পৃথিবীর সব সুখ আর শান্তি যদি আপনাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের থাকত, তাহলে আমি আর সৌরভ বিনা দ্বিধায় সেটাই করতাম। শুধু আপনাকে আরেকটু হাসতে, আরেকটু সুস্থ থাকতে দেখার জন্য।

সবচেয়ে কঠিন সত্যটা হলো, আপনাকে কষ্টে দেখতে মন চাইত না। আবার আপনাকে ছেড়ে চলে যাওয়ার কথাও মেনে নিতে পারছি না। একদিকে আপনার অসহ্য যন্ত্রণা, অন্যদিকে আপনাকে হারানোর শূন্যতা। এই দুই অনুভূতির মাঝখানে দাঁড়িয়ে আমরা শুধু অসহায় হয়ে গেছি।

আপনার উপস্থিতিই ছিল আমাদের অনেক শান্তির একটি জায়গা। আজ সেই জায়গাটা শূন্য।

ভালো থাকুন, আন্টি। মহান আল্লাহ কাছে আপনার আত্মার শান্তি কামনা করছি। 🤲🤲

আপনার ভালোবাসা, মায়া, আদর আর অসংখ্য সুখের স্মৃতি আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে।

ট্রাভেল ভ্লগার Hugh Abroad বেড়াতে এসেছিলেন বাংলাদেশে। কিন্তু এয়ারপোর্টে নামার মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় তার সাথে স্...
13/07/2026

ট্রাভেল ভ্লগার Hugh Abroad বেড়াতে এসেছিলেন বাংলাদেশে। কিন্তু এয়ারপোর্টে নামার মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় তার সাথে স্ক্যামের ঘটনা।
হোটেলে যাওয়ার পথে যে গাড়িতে তিনি ছিলেন, তার পার্কিং চার্জ দেওয়ার কথা ছিল ড্রাইভারের নিজের। অথচ ড্রাইভার তার কাছে দাবি করে বসেন ২০০ টাকা, যেখানে আসল পার্কিং চার্জ মাত্র ১০০ টাকা।
এরপর গাড়ি যখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠে, ড্রাইভার আবার হাত পাতেন — এবার দাবি করেন ৫০০ টাকা। অথচ এক্সপ্রেসওয়ের প্রকৃত টোল মাত্র ৮০ টাকা।

এই ধরনের মানুষদের কারণেই আমাদের দেশকে বাইরের মানুষ ভালো চোখে দেখতে পারে না।

05/07/2026

ইতালিতে একটা কথা প্রচলিত আছে—সব পুরুষই হতে চায় ফুটবল কোচ, আর সব নারী হতে চায় আর্কিটেক্ট (স্থপতি)।

বাংলাদেশের অবস্থা কি!?

04/07/2026

আর্জেন্টিনার সাথে লড়াকু কেপ ভার্দে

৩-২ গোলের রোমাঞ্চকর জয়ে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা। তবে এই ম্যাচটি প্রমাণ করেছে, নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

এটাই ফুটবল 🗣️

আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল ধারালো ও কার্যকর। কেপ ভার্দে সাহসী ফুটবল খেলে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। রক্ষণভাগে আর্জেন্টিনার কিছু দুর্বলতা স্পষ্ট হয়েছে, যা পরবর্তী ম্যাচে বড় চ্যালেঞ্জ হতে পারে। ম্যাচজুড়ে ছিল গতি, উত্তেজনা ও দারুণ প্রতিদ্বন্দ্বিতা। নকআউট ফুটবলে ফলই শেষ কথা, আর সেই পরীক্ষায় সফল আর্জেন্টিনা।

রেজাল্ট ভিন্ন হলে বাক হওয়ার কিছু ছিলোনা ম্যাচ পারফরমেন্স অনুযায়ী 🙏

বাংবাংলাদেশের জন্য এই ম্যাচের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে যদি গ্রহন করার মানসিকতা থাকে!!?

নাম নয়, প্রস্তুতিই সবচেয়ে বড় শক্তি।
কেপ ভার্দের মতো ছোট একটি দেশও শৃঙ্খলাবদ্ধ পরিকল্পনা, দৃঢ় মানসিকতা এবং দলগত ফুটবলের মাধ্যমে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলেছে। বাংলাদেশেরও উচিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা, শক্তিশালী গ্রাসরুট উন্নয়ন, আধুনিক কোচিং এবং খেলোয়াড় তৈরির ধারাবাহিকতায় বিনিয়োগ করা। তাহলেই একদিন আন্তর্জাতিক মঞ্চে
প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব।

আপনার মতে আজকের ম্যাচের সেরা খেলোয়াড় কে ছিলেন? মন্তব্যে জানান।

নবনির্বাচিত মর্ডান পিথিয়ান গেমস দেবীগঞ্জ উপজেলা কমিটিকে জানাই আন্তরিক অভিনন্দন। নতুন নেতৃত্বের হাত ধরে আরও সমৃদ্ধ হোক ক্...
01/07/2026

নবনির্বাচিত মর্ডান পিথিয়ান গেমস দেবীগঞ্জ উপজেলা কমিটিকে জানাই আন্তরিক অভিনন্দন। নতুন নেতৃত্বের হাত ধরে আরও সমৃদ্ধ হোক ক্রীড়াঙ্গন, আরও গতিশীল হোক উত্তরাঞ্চলের স্পোর্টস সংস্কৃতি।

খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক নতুন প্রজন্মের অনুপ্রেরণা, এগিয়ে যাক দেবীগঞ্জের ক্রীড়া আন্দোলন, এগিয়ে যাক পুরো উত্তর অঞ্চল।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Gulzar Rahman Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Gulzar Rahman Mamun:

Shortcuts

Share

Category