Argentina Football Fan's Club Bangladesh

Argentina  Football Fan's  Club Bangladesh আসসালামু আলাইকুম
🇦🇷Argentina football lover 🇦🇷

contract for promote (paid)


Wellcome All 🇦🇷🤝🇧🇩🫂🤗

08/06/2026

আজকের ট্রেনিংয়ে সবাই আছে খুবফুরফুরে মেজাজে 💥💥

🔰➡️নিয়মিত খেলার আপডেট পেতে পেইজটি ফলো করুন

বিশ্বকাপ নিয়ে প্যারাদেসও মন্তব্য করে দিলো! ষোলো কলা পূর্ন হলো!  এর আগে মেসি থেকে স্কালোনি সবার শুনছি, প্যারাদেস এর অপেক্...
08/06/2026

বিশ্বকাপ নিয়ে প্যারাদেসও মন্তব্য করে দিলো!
ষোলো কলা পূর্ন হলো! এর আগে মেসি থেকে স্কালোনি সবার শুনছি, প্যারাদেস এর অপেক্ষায় ছিলাম!

প্যারাদেস বলে:

"নিঃসন্দেহে বিশ্বকাপ নিয়ে একটা তুমুল উন্মাদনা কাজ করছে, মানুষের মাঝে প্রচুর প্রত্যাশা আর তীব্র আকাঙ্ক্ষা। আমি এটা সাধারণ মানুষ এবং আমার পরিবারের মাঝেও স্পষ্ট দেখতে পাচ্ছি।"🇦🇷🏆

"এই বিশ্বকাপটা আমাকে আরও অনেক বেশি বয়সে, অনেক বেশি পরিপক্ক অবস্থায় পাচ্ছে; আর নিশ্চিতভাবেই এই কারণেই আমি এখন অনেক বেশি শান্ত। আমরা গত বিশ্বকাপের মতোই একইভাবে আবারও লড়াই করার চেষ্টা করব।
​আমাদের দেশ এবং এই জার্সি যা পাওয়ার যোগ্য, আমাদের ঠিক সেই উচ্চতায় থাকতে হবে। গত বিশ্বকাপেও এমন কিছু দল ছিল যারা খেলার দিক থেকে বা শারীরিক সক্ষমতার দিক থেকে আমাদের চেয়ে ভালো অবস্থানে থেকে এসেছিল, কিন্তু পরে এটা প্রমাণিত হয়েছে যে আমরা সবসময়ই সমান তালে লড়াই করি।
​অন্য দলগুলো কেমন অবস্থায় আছে, তা নিয়ে আমি মোটেও অস্বস্তিতে ভুগি না। এই তো কিছুদিন আগেই আমরা ঘরের মাঠে ভিনিসিয়ুস, রাফিনিয়া ও রদ্রিগোদের ব্রাজিলের বিপক্ষে খেলেছি এবং আমার মনে হয় সেই ম্যাচটি আমাদের এই পুরো প্রক্রিয়ার অন্যতম সেরা ম্যাচ ছিল। প্রতিপক্ষ কে, তা আমাদের কখনো ভাবায়নি; আমরা কেবল নিজেদের নিয়েই ভাবি।
​ফেভারিট অনেকেই আছে। অনেক ভালো ভালো দল আছে, যারা খুব ভালো ফর্মে থেকে বিশ্বকাপে আসছে। আমি নিজেদের সেই লড়াইয়ের বাইরে রাখছি না। তবে আমাদের মূল ভাবনাই হলো শক্ত প্রতিদ্বন্দ্বিতা করা।" 🇦🇷🏆

🔰➡️নিয়মিত খেলার আপডেট পেতে পেইজটি ফলো করুন :- Argentina Football Fan's Club Bangladesh

ব্রেকিং: লিওনেল স্কালোনি জানিয়েছেন, লিওনার্দো বালার্দির চোট ছাড়াও বিশ্বকাপ স্কোয়াডে আরও একটি পরিবর্তন আসতে পারে। ⚠️🇦🇷...
07/06/2026

ব্রেকিং: লিওনেল স্কালোনি জানিয়েছেন, লিওনার্দো বালার্দির চোট ছাড়াও বিশ্বকাপ স্কোয়াডে আরও একটি পরিবর্তন আসতে পারে। ⚠️🇦🇷
🗣️ স্কালোনি:
“আমাদের সব খেলোয়াড় এখনও শতভাগ ফিট নয়। তাই শুধু একজন সেন্টার-ব্যাক যোগ করলেই বিষয়টা শেষ নাও হতে পারে।”
“নিকো পাজ উপলব্ধ আছে এবং আজ রাতেও খেলতে পারত। জুলিয়ানের ব্যাপারেও কোনো উদ্বেগ নেই। তাদের কোনো সমস্যা হবে না, তারা ভালো আছে।”

এখনও কোনো বিকল্প খেলোয়াড়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি। আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে কয়েকজন খেলোয়াড় এখনও পুরোপুরি ফিট নয়। পরিস্থিতি মূল্যায়নের জন্য আমাদের সামনে আরেকটি ম্যাচ আছে। আরও তথ্য পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে, তাই আমরা তাড়াহুড়ো করতে চাই না।”

“চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করব।”
💙🤍 স্কালোনি শান্ত আছেন, সতর্ক আছেন। লক্ষ্য একটাই—শিরোপা রক্ষার মিশনে আর্জেন্টিনাকে সেরা অবস্থায় নিয়ে যাওয়া। 🇦🇷🏆🔥

🔰➡️নিয়মিত খেলার আপডেট পেতে পেইজটি ফলো করুন।

বিশ্বকাপ চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেদের আজকের অনুশীলন সেশন। 🇦🇷🔰➡️নিয়মিত খেলার আপডেট পেতে পেইজটি ফলো করুন।
04/06/2026

বিশ্বকাপ চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেদের আজকের অনুশীলন সেশন। 🇦🇷

🔰➡️নিয়মিত খেলার আপডেট পেতে পেইজটি ফলো করুন।

এমি বুয়েন্দিয়াকে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে যেন তিনি তার ছুটির পরিকল্পনা আপাতত স্থগিত রাখেন ও অনুশীলন চালিয়ে যান...
03/06/2026

এমি বুয়েন্দিয়াকে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে যেন তিনি তার ছুটির পরিকল্পনা আপাতত স্থগিত রাখেন ও অনুশীলন চালিয়ে যান।
দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের শারীরিক সমস্যার কারণে শেষ মুহূর্তে জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা থাকায় তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।


🔰➡️নিয়মিত খেলার আপডেট পেতে পেইজটি ফলো করুন 🇦🇷

02/06/2026

হন্ডুরাস এর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলনে প্রিয় টিম আর্জেন্টিনা 🥰❤️‍🩹🇦🇷

🔰➡️ নিয়মিত খেলার আপডেট পেতে পেইজটি ফলো করুন

🇦🇷ভেলেজ সার্সফিল্ডের ১৬ বছর বয়সী লেফট-ব্যাক সিমোন এসকোভার (Simon Escobar) এর সাথে গোট লিওনেল মেসি, আমেরিকার বিশ্বকাপের আ...
02/06/2026

🇦🇷ভেলেজ সার্সফিল্ডের ১৬ বছর বয়সী লেফট-ব্যাক সিমোন এসকোভার (Simon Escobar) এর সাথে গোট লিওনেল মেসি, আমেরিকার বিশ্বকাপের আগের প্রীতি ম্যাচে অনুশীলনের সময়। 😍🇦🇷🫶

নিসন্দেহে সে আর্জেন্টিনার সামনের বছরগুলোর জন্য সেরা একজন ইয়াংস্টার।

এবং তাকে চলতি আন্তর্জাতিক উইন্ডোতেই আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেক করাতে পারেন লিওনেল স্কালোনি।

আর এই আন্তর্জাতিক উইন্ডোতেই যদি তার অভিষেক হয়, তবে মেবি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার পর তিনি হবেন আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সর্বকনিষ্ঠ ডেবিউট্যান্ট।💎

🔰➡️নিয়মিত খেলার আপডেট পেতে পেইজটি ফলো করুন 🇦🇷

ইমি মার্টিনেজ ইন্জুরী 💔সামনের ২টি প্রস্তুতি ম্যাচ মিস করবেন  তিনি। 🔰➡️নিয়মিত খেলার আপডেট পেতে পেইজটি ফলো করুন
02/06/2026

ইমি মার্টিনেজ ইন্জুরী 💔সামনের ২টি প্রস্তুতি ম্যাচ মিস করবেন তিনি।

🔰➡️নিয়মিত খেলার আপডেট পেতে পেইজটি ফলো করুন

আর্জেন্টাইন জার্নালিস্ট আরেভালোর মতে, মাসল ইঞ্জুরির কারণে বিশ্বকাপের আগে দুই ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবেনা লিওনার্দো প্য...
30/05/2026

আর্জেন্টাইন জার্নালিস্ট আরেভালোর মতে, মাসল ইঞ্জুরির কারণে বিশ্বকাপের আগে দুই ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবেনা লিওনার্দো প্যারেদেস।

এখন দেখার বিষয় স্কালোনি কী করে। সে কী ইঞ্জুরড প্যারেদেসকে স্কোয়াডে রাখবে নাকি তার জায়গায় প্যারোনে অথবা বুয়েন্দিয়াকে সুযোগ দিবে।

🔰➡️নিয়মিত খেলার আপডেট পেতে পেইজটি ফলো করুন 🇦🇷💓

নদীর একূল ভাঙে অকূল গড়ে এই তো নদীর খেলা! গত বিশ্বকাপের বিশ্বকাপ জয়ী অনেক প্রিয় খেলোয়াড়দের মিস করবো! আমাদের এগিয়ে যেতে হব...
30/05/2026

নদীর একূল ভাঙে অকূল গড়ে এই তো নদীর খেলা!

গত বিশ্বকাপের বিশ্বকাপ জয়ী অনেক প্রিয় খেলোয়াড়দের মিস করবো! আমাদের এগিয়ে যেতে হবে, এভাবেই এগিয়ে যেতে হয়, থেমে থাকে না কিছুই।

গত বিশ্বকাপের ৯ জন এই বিশ্বকাপে থাকবে না, তাদের অবদান দলের জন্য অপরিহার্য ছিলো, তবে তাদের সময় শেষ।

নতুন রত্নগুলো জেগে উঠেছে নতুন ভাবে হাল ধরতে, এখন তাদের ইনজয় করার সময় এয়েছে।

২০২২ বিশ্বকাপে যারা এবার থাকবে না, তাদের সিট গুলো এবার যারা দখল করেছে !!

◉ আনহেল দি মারিয়া❌ জিউভান্নি সেলসো✅
◉ পাওলো দিবালা❌ নিকো পাজ ✅
◉ আলেহান্দ্রো গোমেজ❌গন্জালেজ ✅
◉ মার্কোস আকুনিয়া ❌ ভালেন্টিন বার্কো ✅
◉ আনহেল কোরেয়া❌ জোসে লোপেজ ✅
◉ গুইদো রদ্রিগেজ ❌জিউলিয়ানো সিমিয়নে✅
◉ হুয়ান ফয়েথ ❌ ফাকুন্দো মেদিনা ✅
◉ জার্মান পেজ্জেলা ❌ লিয়ান্দ্রো বালের্দি ✅
◉ ফ্রাঙ্কো আরমানি ❌ জুয়ান মুসো ✅

নতুনদের জন্য শুভকামনা রইলো! পুরোনোদের জন্য অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা ❤️‍🩹

Vamose Argentina 🇦🇷

🔰➡️ নিয়মিত খেলার আপডেট পেতে পেইজটি ফলো করুন 🇦🇷

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Argentina Football Fan's Club Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category