25/08/2024
বলেছিলাম যতদিন চণ্ডিকা হাতুরাসিংহে এবং এই ম্যানেজমেন্ট বাংলাদেশের দায়িত্বে থাকবে ততদিন বাংলাদেশের খেলা দেখবোনা।
তবে আজকে যা হলো তা স্বপ্ননের মতো। বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট ম্যাচে হারিয়ে দিয়েছে, তাও ১০ উইকেটের ব্যবধানে এবং সেটাও পাকিস্তানের মাঠে!
তবে এই অবিশ্বাস্য কাজটাই সম্পন্ন করে ফেললো বাংলাদেশ!
মনে পড়ে গেলো ২০০৩ এর মুলতান টেস্টের কথা! আমার এখনও মনে পড়ে বাসার সবাই সেদিন কিরকম বিমর্ষ হয়ে গিয়েছিলো। আমি তখন বুঝিনাই কিন্তু পরে বুঝেছিলাম কিভাবে আমাদের প্রথম টেস্ট জয় থেকে বঞ্চিত করেছিলো পাকিস্তান দল!
তবে আবার আর তেমন কিছু হয়নি! আসলে পাকিস্থান সুযোগই পায়নি! পাকিস্তানকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে খড় কুটোর মতো উড়িয়ে দিয়ে টেস্ট জিতলো বাংলাদেশ!
সাবাশ বাংলাদেশ! সাবাশ বাংলাদেশ!
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি!