22/09/2025
On behalf of SYNTHEX LEGION CHRONICLES, we extend our heartfelt congratulations and best wishes to Meraz Bin Mizanur on his appointment as the Director of the Graphics Department based on his exceptional skills. Under his leadership, a new era for the Graphics Department will unfold, and we are confident that he will take SYNTHEX LEGION CHRONICLES to greater heights with his expertise. We wish him great success and believe his leadership will bring even more progress in the future🎉
COBEG এগিয়ে যাওয়ায় হাজারো eFootball প্লেয়ারের অবদান আছে। আমাদের সংগঠনের প্রাণ হচ্ছে ক্লাব এবং সেই প্রাণের অক্সিজেন আমাদের ম্যাচডে পরিচালকরা। এই ছবিতে সবাইকে তুলে ধরা সম্ভব হয়নি এজন্য প্রথমে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই আমাদের অমূল্য অংশ।
COBEG শুরু থেকে হাজারো পদক্ষেপ নিয়েছে কিন্তু সংগঠন কাঠামো নিয়ে কাজ করতে আগ্রহী হয় নি। কারণ পদ, পদবিতে গেলে কাউকে কম, কাউকে বেশি প্রাধান্যতা চলে আসার সম্ভাবনা থাকে। এখানে দুইটা পদ রেখে কার্যক্রম পরিচালনা হয়েছে। প্লেয়ার ও এডমিন। সবাই এডমিন। এখনো তেমনটাই থাকছে। সংগঠন বড় করার প্রয়াসে আমরা অল্প কিছু পদ ঘোষণা করে পুরো কার্যক্রমের দায়িত্ব বন্টন, লিমিটেশন বর্ণনা, নিয়োগের যোগ্যতা ও প্রয়োজনে পদ বাতিলসহ বিস্তারিত পরিচালনার স্ট্রাকচার গঠন করেছি।
এখন থেকে COBEG পরিচালনা করবে তিনটি প্যানেল।
- Board of Trustee: সম্মানসূচক দায়িত্বে নিযুক্ত থেকে পরামর্শ ও দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা দিবে।
- Governing Body: সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণ, নীতি-নিয়ম পর্যবেক্ষণ, ভুল সংশোধন এবং এক্সিকিউটিভ বোর্ডের নিয়োগদান করবে।
- Executive Board: দৈনন্দিন কাজ, টুর্নামেন্ট ভিত্তিক সকল অপারেশন বাস্তবায়ন করবে।
এক্সিকিউটিভ বোর্ডের দায়িত্বপ্রাপ্ত:
President: Rakibul OvroNeel
Vice-Presidents: Razib Hasan, নাজমুস সাকিব শুভ
General Secretary: Yashrib Mahmud
নতুন মুখ হিসেবে আছেন Shaon Shanto, Pes Aminul, Ryan Ismail, Nuhinuzzaman Chowdhury, MD Najmul Huda Rana, TanJim RokTim, Redoyanul Islam Shihab, Rahas Istiyak.
কার্যক্রমে যুক্ত হবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এছাড়া অন্যান্য বিভাগ যেমন: টুর্নামেন্ট অপারেশন, নিউজ, মিডিয়া, কনটেন্ট/কাস্টিং, স্ট্র্যাটেজি ও কমিউনিটি আউটরিচ বিভাগসমূহে আরো দায়িত্বপ্রাপ্ত সদস্য রয়েছেন। সম্পূর্ণ তালিকা ওয়েবসাইটে আছে।
আপনি যদি কমিউনিটি উন্নয়নে যুক্ত হতে চান নিঃসঙ্কোচে আমাদের মেসেজ দিন। আপনার এক্টিভিটি, আগ্রহ ও যোগ্যতা দেখে আমরা ব্যবস্থা নেবো। এছাড়া COBEG সবসময় সদস্যদের কন্ট্রিবিউশন গ্রহণে উন্মুক্ত। আপনার স্কিল দিয়ে অংশগ্রহণ করুন। eFootball কমিউনিটি উন্নয়নে অংশগ্রহণ করুন।
🔗 বিস্তারিত ও পুরো পরিচালনা পরিষদ দেখুন: https://cobegbd.com/board/
ধন্যবাদ সবাইকে।
আশা করি সবাই মিলে কমিউনিটিকে এগিয়ে নিতে পারবো। 🙌