29/08/2026
এটাই ক্রিকেট। 🏏
ক্রিকেট আসলে ভীষণ অনিশ্চয়তার একটা খেলা। যেদিন তোমার দিন, সেদিন তুমি সেরা—সবকিছুই যেন তোমার পক্ষে যায়। আবার যেদিন তোমার দিন নয়, সেদিন অনেক চেষ্টা করেও কিছুই নিজের মনের মতো হয় না। এই অনিশ্চয়তাই ক্রিকেটকে এত সুন্দর করে তোলে। সুখের মুহূর্ত যেমন দেয়, তেমনি দেয় কষ্ট, হতাশা আর অনেকগুলো “What if” মুহূর্ত।
কয়েকদিন আগেই রংপুর থেকে চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় ফিরেছিলাম আমরা ! সেই আত্মবিশ্বাস আর স্বপ্ন নিয়েই নেমেছিলাম আরেকটি বড় ম্যাচ—সেমিফাইনালে। কিন্তু ক্রিকেটের গল্পটা এবার আমাদের পক্ষে লেখা হয়নি 💔
সেমিফাইনালের আগে আমাদের মূল তিনজন বোলারই অসুস্থ ছিল। একজন জন্ডিস থেকে উঠলো মাত্র, দুজনও অসুস্থতা জ্বর নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিল। তার সঙ্গে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সময়মতো উপস্থিত হতে না পারা—সবকিছু মিলিয়ে ম্যাচের আগে থেকেই আমাদের প্রস্তুতিতে আর স্টার্টিং এ একটা ঘাটতি তৈরি হয়েছিল। পুরো টুর্নামেন্টে বোলাররা ছিলো দুর্দান্ত কিন্তু সেমিতে এসেই তারা তাদের ছন্দ হারাই ফেলে !!! টার্গেটটা বেশিই হয়ে গেছিল আসলে !
তারপরও ব্যাটিংয়ে শুরুটা ছিল অসাধারণ। বিশাল রান চেজ করার চ্যালেঞ্জ সামনে রেখে আমরা দারুণভাবে শুরু করেছিলাম। প্রতি ওভারে ১৯-২০ করে রান তোলার সেই গতি ধরে রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। একটা সময় পর্যন্ত আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণও করেছিলাম, কিন্তু পরবর্তীতে সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি। ম্যাচের মাঝামাঝি সময়ে গুরুত্বপুর্ণ উইকেট পড়ে যাওয়ায় কিছুটা ব্যাকফুটে চলে যাই আমরা যা পরবর্তীতে আর কামব্যাক হয় নাই !
হারটা কষ্টের। 💔😞
বিশেষ করে সেমিফাইনালের মতো বড় ম্যাচ হারলে কষ্টটা একটু বেশিই হয়। কিন্তু এটাই ক্রিকেট—কখনো আমরা হাসবো, কখনো কাঁদবো; কখনো ট্রফি হাতে উঠবে, কখনো শেষ মুহূর্তে স্বপ্ন থেমে যাবে।
তবুও একটা ম্যাচ আমাদের যাত্রা থামিয়ে দিতে পারে না।
আমরা হার থেকে শিখবো, নিজেদের আরও শক্ত করবো এবং আরও পুরোনো সেই শক্তি নিয়ে ফিরে আসবো।
ইনশাআল্লাহ, Sher E Bangla United আবারও ঘুরে দাঁড়াবে। 💚🔥
যারা সবসময় আমাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন—আপনাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমাদের টিমের পাশে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন।
একদিন আমরা হাসবো, একদিন কাঁদবো—এটাই ক্রিকেট।
আর আমরা আবারও হাসার জন্যই ফিরে আসবো। 🏏❤️
TEAM SBU — WE’LL BE BACK STRONGER 💪🏻 💯