24/08/2026
ভুইলোনা মরণ
মোহাম্মদ মোমেন মিয়া
ভুইলোনা ভুইলোনা মানুষ
আখের ভুইলোনা
ছাইড়োনা ছাইড়োনা মন
নামায ছাইড়োনা।
ভুইলোনা ভুইলোনা মানুষ
মরণটারে ভুইলোনা।।
ভাইসোনা ভাইসোনা উম্মত
বেশি ভালোবাইসোনা
নবীছাড়া অন্য কাউকে
বেশি ভালোবাইসোনা।
ভুইলোনা ভুইলোনা মানুষ
মরণটারে ভুইলোনা।।
আমল ছাড়া থাইকোনা মন
আমল ছাইড়োনা
আমল ছাড়া হাশর মাঠে
কিছু কাজে আসবেনা।
ভুইলোনা ভুইলোনা মানুষ
মরণটারে ভুইলোনা।।
আপনভেবে রাখছো যাদের
কেউতো আপন না
থাকবে পড়ে ধন সম্পত্তি
সাথে কিছু যাবেনা।
ভুইলোনা ভুইলোনা মানুষ
মরণটারে ভুইলোনা।।
ছিলো আছে থাকবে সদাই
আল্লাহ আর রসূল(সঃ)
বিশ্বাস আর ভক্তিতে তর
সবই হবে কবুল।
ভুইলোনা ভুইলোনা মানুষ
মরণটারে ভুইলোনা।।