Dohar Bodybuilding Club

Dohar Bodybuilding Club Dohar Bodybuilding Club. The latest machines, free weights area, separate male and female schedule,

প্রিয় SSC পরীক্ষার্থীরা,অনেক পরিশ্রম ও টেনশনের পর অবশেষে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে। অভিনন্দন ❤️এখন সামনে প্রায় ২–৩ মা...
17/05/2026

প্রিয় SSC পরীক্ষার্থীরা,
অনেক পরিশ্রম ও টেনশনের পর অবশেষে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে। অভিনন্দন ❤️
এখন সামনে প্রায় ২–৩ মাস সময়।
এই সময়টা শুধু মোবাইল, ঘুম আর অলসতায় কাটিয়ে না দিয়ে নিজের শরীর, স্বাস্থ্য ও আত্মবিশ্বাস গড়তে ব্যবহার করতে পারো।
🏋️‍♂️ আমাদের জিমে তোমাদের জন্য থাকছেঃ
✅ Beginner Friendly Training
✅ Weight Gain / Weight Loss Guideline
✅ Body Fitness & Strength Training
✅ Running & Endurance Support
✅ Friendly Environment
✅ Discipline & Motivation
অনেকেই ভাবে জিম মানেই শুধু বডি বিল্ডিং।
আসলে জিম মানুষকে শিখায়—
✔️ নিয়মিত জীবন
✔️ আত্মবিশ্বাস
✔️ মানসিক শক্তি
✔️ স্বাস্থ্যকর অভ্যাস
তুমি চিকন হও বা মোটা, ছেলে বা মেয়ে—
শুরুটা করতে পারলেই ধীরে ধীরে নিজের পরিবর্তন নিজেই দেখতে পারবে ইনশাআল্লাহ 💯
দোহার বডিবিল্ডিং ক্লাব
📞 যোগাযোগঃ [01927286992]

12/05/2026

আসছে পবিত্র কুরবানির ঈদ। আমাদের দেশের প্রেক্ষাপটে এই সময়টাতে মানুষের খাদ্যতালিকায় প্রাণিজ প্রোটিনের পরিমাণ কিছুটা বেড়ে যায়, বিশেষ করে কুরবানির গরুর মাংসের কারণে। সঠিক পরিমাণে ও সুষম উপায়ে প্রোটিন গ্রহণ শরীরের পেশী গঠন, শক্তি বৃদ্ধি এবং সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গরুর মাংসে রয়েছে উচ্চমানের প্রোটিন, আয়রন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তবে সুস্থ থাকতে হলে অবশ্যই পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং সঠিক জীবনযাপন একসাথে বজায় রাখা জরুরি।
ঈদের আনন্দ হোক সুস্থতা, ভালোবাসা ও অনাবিল সুখে ভরপুর।
নিজেকে ফিট ও আত্মবিশ্বাসী রাখতে যে কোনো সময় চলে আসুন দোহার বডিবিল্ডিং ক্লাব-এ।
আপনাদের সুস্বাস্থ্য ও ফিটনেস যাত্রায় আমরা সবসময় পাশে আছি।

02/04/2026

সকল আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আপনি থাকেন সুস্থ ও ফিট

সামনে ঈদে নিজেকে দিন নতুন একটি উপহার—সুস্থ জীবনযাপন । আপনার শরীর ও মনকে শক্তিশালী রাখতে আজই যোগ দিন আমাদের ফিটনেস পরিবারে।

দোহার বডিবিল্ডিং ক্লাবে রয়েছে আধুনিক সরঞ্জাম, প্রফেশনাল গাইডলাইন এবং আপনার জন্য আন্তরিক সেবা।আমরা বিশ্বাস করি—আপনার সুস্থতাই আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার।

আজই সিদ্ধান্ত নিন, নিজের জন্য একটু সময় দিন।ফিট থাকুন, আত্মবিশ্বাসী থাকুন, জীবনের প্রতিটি আনন্দ উপভোগ করুন ।

📍 ঠিকানা: ঘোষের বাগ, হলের বাজার, দোহার, ঢাকা📞 যোগাযোগ: ০১৯২৭২৮৬৯৯২

আপনার সেবায় সবসময় প্রতিশ্রুতিবদ্ধ— দোহার বডিবিল্ডিং ক্লাব

24/03/2026

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল ২৫ শে মার্চ থেকে আমাদের জিম যথারীতি খোলা থাকবে।

20/03/2026

দোহার বডিবিল্ডিং ক্লাবের পক্ষ থেকে সকল সদস্য, দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদ মোবারক।
ঈদের এই আনন্দময় মুহূর্ত সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। ভালোবাসা, সৌহার্দ্য আর মানবিকতার বন্ধনে আমরা সবাই আরও কাছাকাছি আসি—এই কামনাই রইল।
সবাইকে আবারও জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!

"নারী অবলা নয়—নারী অদম্য শক্তির নাম "নারী সংসার, চাকরি, দায়িত্ব—সবকিছুর ভার কাঁধে নিয়েও স্বপ্নের পথে দৌড়াতে জানে। তা...
30/12/2025

"নারী অবলা নয়—নারী অদম্য শক্তির নাম "
নারী সংসার, চাকরি, দায়িত্ব—সবকিছুর ভার কাঁধে নিয়েও স্বপ্নের পথে দৌড়াতে জানে। তার প্রমাণ আবারও দিলেন দোহার বডিবিল্ডিং ক্লাবের অন্যতম সদস্য সীমা আক্তার।
বাংলাদেশের ইতিহাসে প্রথম ঢাকা স্টেডিয়াম রান ২০২৫-এ এক দিনে দুটি ইভেন্টে অংশ নিয়ে ৬ ঘণ্টায় ৮৫ ল্যাপ সফলভাবে ফিনিশ—এটা শুধু শারীরিক সক্ষমতা নয়, বরং এক অবিচল মানসিক দৃঢ়তার অসাধারণ উদাহরণ।
ইচ্ছাশক্তি আর ধৈর্য যে মানুষকে কতটা উঁচুতে নিয়ে যেতে পারে, সীমা আক্তার তা হাতে-কলমে প্রমাণ করেছেন। 👏
দোহার বডিবিল্ডিং ক্লাবের পক্ষ থেকে রইলো আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
আপনার এই পথচলা আরও শক্তিশালী হোক, আরও সাফল্যে ভরে উঠুক।
আপনাকে দেখে আরও নারীরা অনুপ্রাণিত হোক—পরিশ্রমী হোক, ধৈর্যশীল হোক, নিজ শক্তিতে অদম্য হয়ে উঠুক।
নারী মানেই শক্তি। নারী মানেই সম্ভাবনা। 💪🔥

💪 Body Transformation Update 💪২ মাস ১০ দিনের জার্নি চলছে — প্রতিদিন পরিশ্রম, ঘাম আর দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছি। ইনশ...
05/11/2025

💪 Body Transformation Update 💪
২ মাস ১০ দিনের জার্নি চলছে — প্রতিদিন পরিশ্রম, ঘাম আর দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছুর অপেক্ষায় আছি।

সবাই দোয়া রাখবেন আমার জন্য, যেন নিজের সেরা ভার্সনটা তুলে ধরতে পারি।

26/10/2025

🌅 সকালের সূর্য শুধু আলো দেয় না, দেয় নতুন এনার্জি, নতুন জীবন! ☀️

যে মানুষ সকালে ঘুম থেকে ওঠে, সে নিজের শরীর, মন আর সফলতার ওপর নিয়ন্ত্রণ রাখতে শেখে। 💪
সকালের নির্মল বাতাস, নিস্তব্ধ পরিবেশ আর তাজা অক্সিজেন শরীরের প্রতিটা কোষে নতুন প্রাণ জাগিয়ে তোলে।

🏃‍♀️ সকালে ঘুম থেকে ওঠার ফিটনেস বেনিফিট:
✅ শরীরের মেটাবলিজম দ্রুত কাজ শুরু করে
✅ ব্যায়ামের পারফরম্যান্স অনেক বেড়ে যায়
✅ মন সতেজ থাকে, ফোকাস বাড়ে
✅ হরমোন ব্যালেন্স ঠিক থাকে
✅ সারাদিন এনার্জি লেভেল হাই থাকে

😴 কিন্তু যারা দেরিতে ঘুম থেকে ওঠে, তারা—
❌ সকালের নির্মল বাতাসের অক্সিজেন থেকে বঞ্চিত হয়
❌ শরীর অলস হয়ে যায়
❌ মানসিক চাপ বেড়ে যায়
❌ দিন শুরু করার আগেই ক্লান্তি ভর করে

🌤️ তাই প্রতিদিন সকালটা শুরু করো নিজের জন্য!
একটু আগে ওঠো, ব্যায়াম করো, শরীর নাড়াও, আর নিজেকে নতুনভাবে গড়ে তোলো।
👉 “সকালের জাগরণই ফিটনেসের প্রথম ধাপ, আর ফিটনেসই সফল জীবনের আসল শক্তি।” 💫

💪 গুটি গুটি পায়ে আমার বডিবিল্ডিং জার্নির ২ মাস চলছে 💪এইবারের জার্নিটা একটু ব্যতিক্রম — দ্রুততার পেছনে না ছুটে ধীরে, ধীর...
22/10/2025

💪 গুটি গুটি পায়ে আমার বডিবিল্ডিং জার্নির ২ মাস চলছে 💪
এইবারের জার্নিটা একটু ব্যতিক্রম — দ্রুততার পেছনে না ছুটে ধীরে, ধীরে কিন্তু দৃঢ়ভাবে এগোচ্ছি।🔥
লক্ষ্য একটাই — দীর্ঘ সময় নিয়ে নিজের বেস্ট ভার্সনে কামব্যাক করা!
সবাই আমার জন্য দোয়া করবেন 🙏 আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি ইনশাআল্লাহ ।

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈গতকাল দোহার বডিবিল্ডিং ক্লাব সফলভাবে পেরিয়ে এসেছে ৫ বছরের এক গৌরবময় পথচলা।ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছে আমাদের ...
16/10/2025

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
গতকাল দোহার বডিবিল্ডিং ক্লাব সফলভাবে পেরিয়ে এসেছে ৫ বছরের এক গৌরবময় পথচলা।
ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছে আমাদের অগ্রগতি — পৌঁছে যাচ্ছে আমাদের সেবা সবার মাঝে।

🙏 আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকলকে, যারা গতকাল আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের শক্তি, যা আমাদের ফিটনেস সেবাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।

দোহার বডিবিল্ডিং ক্লাব সর্বদা ফিটনেস সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।
আপনাদের দোয়া ও সহযোগিতা ইনশাআল্লাহ আমাদের আরও দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আমাদের সাথেই থাকুন ।

জিম মানে শুধু বডি বানানো নয়, শুধু মাসল গ্রেইন করা নয়। জিম হলো একটি সেবা মূলক প্রতিষ্ঠান—যেখান থেকে গড়ে ওঠে ফুটবলার, ক...
02/10/2025

জিম মানে শুধু বডি বানানো নয়, শুধু মাসল গ্রেইন করা নয়। জিম হলো একটি সেবা মূলক প্রতিষ্ঠান—যেখান থেকে গড়ে ওঠে ফুটবলার, ক্রিকেটার, ম্যারাথন রানার, স্প্রিন্টার, হকি, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল খেলোয়াড়সহ অসংখ্য স্বাস্থ্য সচেতন নাগরিক।

এটাই সেই স্থান যাকে বলা যায় ফিটনেস সচেতনতার সূতিকাগার।
আমাদের দোহার বডিবিল্ডিং ক্লাব ঠিক সেই দায়িত্বই পালন করছে—দেশরত্ন তৈরি করছে, নতুন প্রজন্মকে স্বাস্থ্য সচেতন করছে।

তাছাড়া একটি পরিবারে মায়ের সুস্থতা মানেই পুরো পরিবারকে সুস্থ রাখা—এই বার্তাই আমরা পৌঁছে দিতে চাই।

👉 আপনাদের সেবায় আমাদের প্রতিশ্রুতি অটুট।
দোহার বডিবিল্ডিং ক্লাব – ফিটনেস সচেতনতায় সেবার হাতিয়ার।
বিঃদ্রঃ আমাদের ৫০% ডিসকাউন্ট অফার এখনো চলমান। স্লট শেষ হওয়ার আগেই আপনার স্লট নিশ্চিত করে আজই চলে আসুন।
আমরা আছি আপনার অপেক্ষায় ।

Address

Ghoserbag, Dohar
Dhaka
1330

Opening Hours

Monday 06:00 - 23:00
Tuesday 06:00 - 23:00
Wednesday 06:00 - 23:00
Thursday 06:00 - 23:00
Saturday 06:00 - 23:00
Sunday 06:00 - 23:00

Telephone

+8801732805392

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dohar Bodybuilding Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dohar Bodybuilding Club:

Share