ঢাকা চিকেন এন্ড সাপ্লাই

ঢাকা চিকেন এন্ড সাপ্লাই সততাই ব্যবসার মূলধন

04/11/2024

04/11/2024
ব্রয়লার মুরগি
ছোট 180 টাকা
মাঝারি 170 টাকা
বড় 166 টাকা
শুধু পাইকারী

বছরের বিভিন্ন সময়ে হটাৎ তাপমাত্রা বেড়ে যায়।এছাড়াও ঋতু পরিবর্তনের প্রভাব পড়ে মুরগির ওপর। ডিম দেওয়া মুরগি ছাড়াও তীব...
10/06/2023

বছরের বিভিন্ন সময়ে হটাৎ তাপমাত্রা বেড়ে যায়।এছাড়াও ঋতু পরিবর্তনের প্রভাব পড়ে মুরগির ওপর। ডিম দেওয়া মুরগি ছাড়াও তীব্র গরমে মারা যায় কম ও বেশি বয়সী
ব্রয়লার মুরগি। মুরগির হিট স্ট্রোকের লক্ষণ জানা থাকলে কমানো যায় মৃত্যুহার । আসুন জেনে নিই মুরগির হিট স্ট্রোকের লক্ষণ ও মৃত্যুহার কমানোর উপায়।

হিট স্ট্রোকের লক্ষণঃ
অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করে মুরগি মারা যাওয়ার প্রাক্কালে যে ধরনের লক্ষণ প্রকাশ পায়।

শ্বাস কষ্ট এবং হা করে জোরে জোরে শ্বাস নিবে। ঝুঁটি বিবর্ণ হবে। শরীর থেকে পাখা দূরে সরিয়ে রাখবে। ঝিমুনি ধরা, ডায়রিয়া এবং খিঁচুনিও হতে পারে। এভাবে স্ট্রোক করে অনেক সময় মুরগি মারা যায়।

অতিরিক্ত তাপমাত্রায় মুরগির মৃত্যুহার কমাতে পারেন যেভাবে:

১. অবশ্যই খামারে ঠাণ্ডা ও পরিষ্কার পানির ব্যবস্থা করবেন। পানি ঠাণ্ডা করতে প্রয়োজনে বরফের টুকরা দিয়ে রাখতে পারেন। খামার ঘর পরিষ্কার পরিছন্ন রাখবেন।

২. মুরগি অতিরিক্ত ঘন করা যাবে না।

৩. সূর্যের আলো যেন সরাসরি ঘরে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশের সুযোগ করতে হবে। পর্দা সম্পূর্ণ খুলে ফেলতে পারেন। যে পাশে রোদ যাবে সেদিকে টেনে লম্বা করে বারান্দার মতো করে রাখতে পারেন। কিন্তু নামিয়ে রেখে রোদ ঠেকাতে যাবেন না।

৪. মুরগিকে দিনের শীতল সময়ে খাবার পরিবেশন করবেন। দুপুরে অতিরিক্ত গরমে খাবার দিবেন না। তবে পানির পাত্র কখনই ফাঁকা রাখা যাবে না।

৫. টিনের চালে চটের বস্তা ভিজিয়ে দিন। সিলিং ফ্যান ব্যবহারের চেয়ে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করা উত্তম।

৬. মুরগিকে শান্তভাবে বসে থাকতে দিন। মুরগির ইচ্ছা হলে পানি পান করবে। মনে রাখবেন, এসময় বারবার মুরগিকে তুলে দিয়ে পানি পান করানোর দায়িত্ব আপনার নয়।

৭. ভেটেরিনারিয়ান বা প্রাণীচিকিৎসকের পরামর্শে ভাল কোনো বিটেইন বা বিটেইন যুক্ত স্যালাইন বা ইলেক্ট্রোলাইট এবং ভিটামিন-সি পরিবেশন করুন।

05/06/2023
28/05/2023
ঢাকা চিকেন এন সাপ্লাইয়ের পক্ষ থেকে সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক
21/04/2023

ঢাকা চিকেন এন সাপ্লাইয়ের পক্ষ থেকে সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক

02/02/2023

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকা চিকেন এন্ড সাপ্লাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share