18/05/2026
৩৮তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬ অংশগ্রহণ সম্পর্কীয়।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩৮তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬ আগামী জুলাই ২০২৬ মাসের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় অনুষ্ঠানের লক্ষ্যে গত ১৩ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এ্যাডহক কমিটির ৬ষ্ঠ সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সাল থেকে সাঁতারুদের বয়সের গ্রুপ অনলাইন জন্মনিবন্ধন সনদ অনুযায়ী নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে যে সকল সাঁতারুর অনলাইন জন্মনিবন্ধন সনদ সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। অনলাইন জন্মনিবন্ধন সনদপত্র যাচাইপূর্বক, সঠিক না হলে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নির্দিষ্ট তারিখ, বাইলজ ও সেট টাইমিং যথাসময়ে প্রেরণ করা হবে।
ধন্যবাদান্তে,
(মোঃ মাহবুবুর রহমান শাহীন)
সাধারণ সম্পাদক
বাংলাদেশ সুইমিং ফেডারেশন।