25/03/2022
সাইকেল চালানো ব্যক্তি যেকোন দেশের অর্থনীতির জন্যই ক্ষতিকারক। কথাটা হাস্যকর মনে হলেও চিরসত্য :-
সাইকেল চালানো ব্যক্তি দেশের কোন উপকারে আসে না। কারণ :
• সে গাড়ি কিনে না,
• সে Car loan নেয় না,
• সে গাড়ির বীমা করায় না,
• সে গাড়ির জ্বালানি কিনে না,
• সে গাড়ির সার্ভিসিং এর খরচ করে না,
• সে গাড়ি পার্কিং এর টোল দেয় না,
• সে মোটা হয় না এবং সুস্থ থাকে।
হ্যা, এটা সত্য যে, একজন সুস্থ ব্যক্তি দেশের অর্থনীতিতে কোন ভূমিকা রাখার উপযোগী নয়, কারণ :-
• সে ওষুধ কিনে না,
• সে হাসপাতাল বা ডাক্তারের কাছে যায় না,
• সে দেশের GDP-তে কোনো উল্লেখযোগ্য অবদান রাখে না।
ঠিক এর বিপরীতে একটি Fast Food এর দোকান চালানো লোক, দেশে ৩০ জনের চাকরি তৈরি করে, কিভাবে ?
১০ জন Heart এর চিকিৎসক,
১০ জন দাঁতের চিকিৎসক,
১০ জন ওজন কমানোর ডায়েটিশিয়ান/ডাক্তার/ট্রেনার।
বিঃদ্রঃ :- যারা পায়ে হেঁটে যাতায়াত করে তারা তো আরও বেশি দেশের জন্য ক্ষতিকর! কারণ, সে তো সাইকেলও কিনে না 😂😂