12/10/2022
পিএসজিতে ভাঙনের সুর 💔
আসন্ন শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে পিএসজি ছাড়ার ইচ্ছার কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে।
মূলত পিএসজির ড্রেসিংরুমে লিওনেল মেসির বেশি গুরুত্ব থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন এমবাপে। এছাড়া এমবাপের অভিযোগ- পিএসজিতে ফ্রি রোলে খেলতে পারছেন না তিনি। তাই তিনি এখানে সুখী নন।
এদিকে এমবাপেকে ধরে রাখতে নেইমারকে বিক্রী করে দেওয়ার পাশাপাশি লেওয়ানডস্কিকে সাইনিং করানোর আশ্বাস দিয়েছে পিএসজি।
তবে নেইমারকে বিক্রি করে দিলে পিএসজিকে মেসিকেও হারাতে হবে এটা প্রায় নিশ্চিত। কেননা চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। আর মেসি-নেইমারের বন্ধুত্বের কথা সবারই জানা। অর্থাৎ নেইমারকে বিক্রী করে দিলে মেসিও পিএসজি ছাড়বে এটাও প্রায় কনফার্ম।
যদি সত্যিই এমনটি হয় তাহলে এমবাপেকে ধরে রাখতে দুজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হারাবে পিএসজি।
সত্যিই খুব উচ্চাকাঙ্খী ও অহংকারী ফুটবলার এমবাপে। মেসি ও নেইমারকে ছাপিয়ে দলে আধিপত্য বিস্তার করতে চাওয়া এমন কিছুরই বহিঃপ্রকাশ।