12/06/2022
ছোট বড় প্রায় ১০ টা সাইক্লিস্ট টিম নিয়ে আয়োজন হয় ফ্রেন্ডশিপ রাইডের, গন্তব্য ছিলো সোনারগাঁও পানাম নগর। সাইক্লিং এ মানুষকে উদ্বুদ্ধ করা এবং নিজেদের বন্ধন শক্তিশালী করা, নতুনদের সাথে পরিচিত হওয়াই উদ্দেশ্য ছিলো উক্ত রাইডের। আয়োজনে ছিলো সবার প্রিয় সাইক্লিং গ্রুপ South Dhaka Cyclist "SDC" (সাউথ ঢাকা সাইক্লিস্ট) সুন্দর আয়োজন ছিলো। ফ্রেন্ডশিপ রাইডে আগত সকল টিমগুলাকেই ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয় SDC এর পক্ষ থেকে। আয়োজকদের কে শুধু ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না, মনের মতো একটা আয়োজন ছিলো। ছোট্ট একটা সাইক্লিস্ট টিম আমাদের Aalo Cyclists (Demra) আমাদেরকেও বড় টিমগুলার সাথে যেভাবে সম্মান দেখানো হয়েছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ ধন্যবাদ Move With Jahid ভাইকে। আপনি এতো বড় একটা টিম লিড করেন কখোনোই সে অনুযায়ী অহংকার পাই নাই আপনার কাছে। আপনার জন্য অনেক দোয়া ভাই। ভবিষ্যতেও আরো সুন্দর আয়োজন করেন এই প্রত্যাশা Friendship Ride with South Dhaka Cyclist | Panam City