25/08/2026
২০২২ সালে তাসকিন আহমেদকে আইপিএলে চেয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তাসকিনের জন্য মাশরাফী বিন মোর্ত্তজাকে ফোন করেছিলেন গৌতম গম্ভীর। জাতীয় দলের সাউথ আফ্রিকা সফর থাকায় বিসিবি থেকে এনওসি মেলেনি, তাসকিনেরও আইপিএলে যাওয়া হয়নি...
২০২৩ সালে কাউন্টি খেলার জন্য প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। সেবার তাকে ইয়র্কশায়ারের হয়ে খেলার জন্য অফার করেছিলেন দলটার কোচ ওটিস গিবসন, যিনি কিনা ছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচও। তবে সাবেক গুরুর অনুরোধে সাড়া দিতে পারেননি তাসকিন, বিসিবির এনওসি না মেলায় কাউন্টি খেলা হয়নি...
২০২৪ সালের আইপিএলের জন্য এলএসজি থেকে অফার এসেছিল শরীফুল ইসলামের। সেবারও এনওসি না পাওয়ায় আইপিএল খেলা হয়নি বাংলাদেশি ফাস্টবোলারের। ১৮ এপ্রিল ২০২৪ সালে টি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি শরীফুল নিজেই জানিয়েছিলেন...
এবার বড় ভাই তাসকিনের মতো কাউন্টি খেলা থেকেও বঞ্চিত হলেন শরীফুল। জাতীয় দলের ব্যস্ত শিডিউল থাকায় কেন্টের হয়ে কাউন্টি খেলা হচ্ছে না বাঁহাতি এই ফাস্ট বোলারের...
এনওসি না পাওয়ায় তবে কি তাসকিনের মতোই বঞ্চিত হতে থাকবেন শরীফুল?