Team Hridoy

Team Hridoy Welcome to Team Hridoy
তরুণ উদীয়মান ব্যাটার তাওহিদ হৃদয়ের অফিশিয়াল ফ্যান পেইজ।

ক’দিন আগেই রেডিফিউশনের এক প্রতিবেদনে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ভারত আয় করেছে ১০ হাজার কোটি রুপির বেশি। এর মধ্যে আন্তর্জ...
26/07/2025

ক’দিন আগেই রেডিফিউশনের এক প্রতিবেদনে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ভারত আয় করেছে ১০ হাজার কোটি রুপির বেশি। এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এসেছে ১ হাজার ৪২ কোটি রুপি, যা তাদের মোট রাজস্বের ১০ দশমিক ৭০ শতাংশ। আইসিসি থেকে সবচেয়ে বেশি অর্থ পাওয়া দলও ভারত।

আইসিসির এমন বৈষম্যমূলক রাজস্ব বণ্টন নিয়ে নিজের মত প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। সম্প্রতি ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে তিনি জানান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোকে আরও বেশি লভ্যাংশ দেওয়া উচিত। তার ভাষ্য, আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে রাজস্ব বণ্টন আরও ন্যায্য হওয়া প্রয়োজন।

ভনের এই মতের সঙ্গে একমত জানিয়ে সমর্থন দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা। একইসঙ্গে সহমত প্রকাশ করেছেন আরেক কিংবদন্তি ক্লাইভ লয়েডও।

২০২৩ সালে আইসিসির বোর্ড সভায় ২০২৪-২৭ চক্রের জন্য যে রাজস্ব বণ্টন মডেল অনুমোদন করা হয়, তাতে ভারতের জন্য সর্বোচ্চ ৩৮.৫০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। এরপর রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ৬.৮৯ শতাংশ, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ৬.২৫ শতাংশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৫.৭৫ শতাংশ। বাকি দলগুলো ৫ শতাংশেরও কম বণ্টন পাচ্ছে।

ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এই চক্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাচ্ছে আইসিসির রাজস্বের মাত্র ৪.৪৬ শতাংশ, যা অর্থমূল্যে প্রায় ৬০ কোটি মার্কিন ডলার। বছরে আনুমানিক ২ কোটি ৬৭ লাখ ডলার পাবে বাংলাদেশ—যা ভারতের তুলনায় অনেক কম।

সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে 😭মা স্কুলে নামিয়ে দিয়ে আদর ...
24/07/2025

সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে 😭
মা স্কুলে নামিয়ে দিয়ে আদর করে বলেছিলেন, "বিকেলে নিয়ে যাবো মা, মন খারাপ কোরো না।"
কিন্তু সেই বিকেল আর এল না…

ভয়াল আগুন লামিয়াকে কেড়ে নিলো 😭
আজ বাবার কণ্ঠে শুধু একটিই আর্তনাদ—
আমার রাগী মেয়েটা কোথায়? মা তুই আয় আমি তোরে ঘুরতে নিয়ে যাবো!!! 😭

হে দয়াময়, আর কোনো বাবা-মার কোল এভাবে খালি করো না 😭💔

“ওরাও তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কীভাবে চলে আসি?”মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বিমান আর চারপাশে আগুনের মাঝে ...
23/07/2025

“ওরাও তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কীভাবে চলে আসি?”

মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বিমান আর চারপাশে আগুনের মাঝে দাঁড়িয়ে, নিজের জীবনকে তুচ্ছ করে ২০ জনেরও বেশি শিক্ষার্থীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন তিনি।

মাহেরিন চৌধুরী - শুধু একজন আদর্শ শিক্ষক হয়ে নয়, মমতাময়ী মা হয়ে আপনি থেকে যাবেন আমাদের সবার মনে।

স্নেহের শিক্ষার্থীদের বাঁচাতে আপনি যেভাবে জীবন আত্মোৎসর্গ করেছেন, তা আমরা কোনোদিন ভুলবো না।

আপনি নেই, কিন্তু আমাদের হৃদয়ে আপনি অমর হয়ে আছেন, থাকবেন। সাহস আর মমতার প্রতীক হয়ে চিরঅম্লান থাকবে আপনার স্মৃতি।

শ্রদ্ধা আর কৃতজ্ঞতার সালাম আপনাকে, মাহেরিন মিস!

স্কুলের ভিতর সন্তান,,, বাবার কিছুই করার নেই,,! সবই মহান আল্লাহর হাতে। তাইতো শেষ ভরসা আসমান জমিনের মালিকের কাছে প্রার্থনা...
22/07/2025

স্কুলের ভিতর সন্তান,,, বাবার কিছুই করার নেই,,! সবই মহান আল্লাহর হাতে। তাইতো শেষ ভরসা আসমান জমিনের মালিকের কাছে প্রার্থনারত!💔☝️
(ছবি সংগৃহীত)

Address

Dhaka

Telephone

+8801602665315

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Team Hridoy:

Share

Category