Tarunno Martial Arts Academy

Tarunno Martial Arts Academy Martial Arts Professional Academy for all ages Learners. Essential Self Defense Training for Women

আলহামদুলিল্লাহ!বাংলাদেশ উশু ফেডারেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুধুমাত্র কারাতের পরিবর্তে সরকার বাংলাদেশের সকল শিক্ষা প্রত...
17/03/2026

আলহামদুলিল্লাহ!
বাংলাদেশ উশু ফেডারেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুধুমাত্র কারাতের পরিবর্তে সরকার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মার্শাল আর্ট প্রশিক্ষণ নির্ধারিত করেছে।মার্শাল আর্ট অনুমোদিত হওয়াতে এখন বিভিন্ন স্কুলে মার্শাল আর্ট ( উশু, কুংফু, তায়কোয়ান্দো এবং কারাতে ) প্রশিক্ষণ হবে।
গুরুত্বপূর্ন স্বিদ্ধান্ত নেওয়ার জণ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম কে প্রাণঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
ধন্যবদান্তে,
মোঃ অলিউর রহমান
সাধারন সম্পাদক
বাংলাদেশ কুংফু এসোসিয়েশন।

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’দেশের ক্রীড়াঙ্গণের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং তৃণমূ...
17/03/2026

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
দেশের ক্রীড়াঙ্গণের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং তৃণমূল পর্যায় থেকে আগামীর খেলোয়াড় খুঁজে বের করতে দেশব্যাপী উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এই ইভেন্টের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়নে আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে দেশের সকল জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা ক্রীড়া অফিসারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। আগামী ৩০ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের নিয়ে মোট ৭টি জনপ্রিয় ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে সিলেট থেকে এই যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে। খেলাগুলো প্রথমে উপজেলা পর্যায়ে শুরু হবে। সেখান থেকে বিজয়ীরা জেলা ও বিভাগীয় পর্যায় হয়ে সবশেষে জাতীয় পর্যায়ে অংশ নেবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, এই কর্মসূচির মাধ্যমে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ তৈরী হচ্ছে। বাছাইকৃত খেলোয়াড়দের জন্য থাকছে সরকারি ক্রীড়া বৃত্তি। এছাড়া বিকেএসপি (BKSP)-র মাধ্যমে তাদের উন্নত প্রশিক্ষণ, পড়াশোনা এবং সার্বিক দায়িত্ব গ্রহণ করবে সরকার। তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে একটি সুস্থ ও কর্মঠ জাতি গঠনে এই উদ্যোগ মাইলফলক হিসেবে কাজ করবে।
তিনি বলেন, প্রতি বছর একটি নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী এই প্রতিযোগিতা পরিচালিত হবে। চলতি বছরের এই আসর আগামী জুলাই মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার মাধ্যমে তৃণমূল পর্যন্ত ক্রীড়াকে ছড়িয়ে দেওয়া হবে। দল-মত নির্বিশেষে খেলাধুলার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এই কর্মযজ্ঞ সফল করতে স্থানীয় প্রশাসন ও জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

03/03/2025

আমার নিজ বিভাগ বৃহত্তর খুলনা ও পার্শবর্তী বরিশাল এর উশু কুংফু ক্লাবগুলো নিয়ে শীঘ্রই খুলনা বা বরিশালে টুর্নামেন্ট আয়োজন করবো! ইনশাআল্লাহ

10/11/2024
16/09/2024

যারা নিরপেক্ষ হিসেবে নিজেকে জাহির করে ভিতরে ভিতরে দালালী করে তারা হলো মোনাফেক। আর মোনাফেকরা সুবিধাবাদী মানুষ। এরাই হলো দেশ ও জাতীর শত্রু।

এক অধ্যাপক একবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন এবং বললেন, যদি তোমার কাছে ৮৬,৪০০ টাকা থাকত এবং কেউ তা থেকে ১০টাকা চুরি করে,...
12/09/2024

এক অধ্যাপক একবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন এবং বললেন, যদি তোমার কাছে ৮৬,৪০০ টাকা থাকত এবং কেউ তা থেকে ১০টাকা চুরি করে, তাহলে কি তুমি হাতের ৮৬,৩৯০ টাকা নিয়ে তার পিছনে তাড়া করবে, নাকি তাকে যেতে দিয়ে তোমার কাজ চালিয়ে যাবে?
সমস্ত ছাত্র উত্তর দিল: অবশ্যই আমরা এটি ছেড়ে দেব এবং ৮৬,৩৯০ টাকা রাখব।
অধ্যাপক: আসলে, বেশিরভাগ মানুষই ঠিক উল্টোটা করে, এবং তারা সবাই ১০ টাকার জন্য ৮৬,৩৯০টাকা হারায়!!
তারা বললঃ এটা অসম্ভব! কিভাবে এবং কে এটা করে?
অধ্যাপক: ৮৬,৪০০ আসলে একটি দিনে সেকেন্ডের সংখ্যা। কেউ যদি তোমাদেরকে বিরক্তিকর শব্দ বলে বা এমন পরিস্থিতি যা তোমাদেরকে ১০ সেকেন্ডের মধ্যে বিরক্ত করে তার বিনিময়ে তুমি সেই পরিস্থিতির কথা সারাদিন ভাবতে থাকবে, আর ১০ সেকেন্ড নষ্ট করে ৮৬,৩৯০ সেকেন্ড!
সুতরাং, একটি নেতিবাচক পরিস্থিতি বা শব্দকে তোমাদের শক্তি এবং তোমাদের চিন্তাভাবনাকে নষ্ট করতে দেবে না এবং দিনের বাকি অংশে তোমাদের সংকল্পকে নিরুৎসাহিত করতে দেবে না।

Congratulations!
03/09/2024

Congratulations!

দুই যুগ আগেই আমার শিফুর সাথে আমরা মার্শাল আর্ট কনফেডারেশনে উশু টুর্নামেন্ট খেলেছি। অনেক ছবি বিভিন্ন সময়ে বাসা পাল্টানোতে...
30/08/2024

দুই যুগ আগেই আমার শিফুর সাথে আমরা মার্শাল আর্ট কনফেডারেশনে উশু টুর্নামেন্ট খেলেছি। অনেক ছবি বিভিন্ন সময়ে বাসা পাল্টানোতে হারিয়ে ফিলেছি। আমার মনে আছে ১৯৯৭ , ১৯৯৯, ২০০১, ২০০২ সালে মার্শাল আর্ট কনফেডারেশনের অধীনে টূর্নামেন্টে আমি নিজেও খেলেছি। জাতীয় সংসদ ভবন দক্ষিন প্লাজায় ১৯৯৫ সাল থেকে প্রতিদিন সকালে আমি শিফু দিলদার হাসান দিলু ওস্তাদ এর কাছে মার্শাল আর্ট প্রশিক্ষন নিয়েছি। আমি তখন পশ্চিম রাজাবাজার থাকতাম এবং তেজগাঁও কলেজে পড়াশুনা করতাম। শুধু বর্তমান সময়ের উশু খেলোয়াড়দের বলবো নিজের জানার মধ্যে ঘাটতি থাকতেই পারে কিন্তু কাউকে চ্যালেঞ্জ দিয়ে বলো না আমাদের কখনো উশুতে দেখো নাই। যখন তোমাদের জন্ম হয়নি তখন আমরা খেলাধুলা নিয়ে ব্যাস্ত ছিলাম। পরে কর্মজীবনের ব্যাস্ততার জন্য আমরা মাঝখানে অনেকদিন ছিলাম না। আর সেই সময়ে উশুর অনেক উন্নয়ন হয়েছে কিন্তু শুরু না হলে তো আর এতদুর আসতো না। শুরুতে যারা পরীশ্রম করেছে সময় দিয়েছে , ছাত্র দিয়েছে তাদের যেনো অবহেলা করা না হয় সেটাই আমার পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ থাকবে। ছবিগুলো ১৯৯৮, ১৯৯৯ ও ২০০২ সালে উশুর টূর্নামেন্ট, ক্লাবের প্রাকটিস এবং উশুতে সর্ব প্রথম ২০০২ সালে ডিপ্লোমা ডিগ্রী দেওয়া হয়েছিলো মার্শাল কনফেডারেশন সহযোগীতায়। আমি নিজেও সেই সময়ে ডিপ্লোমা ডিগ্রী নিয়েছিলাম। ওয়ার্কশপে জয়েন করেছিলাম। এগুলোই সত্য। আরও প্রোগ্রামের ছবি পেলে শীঘ্রই পোষ্ট করবো। ইনশাআল্লাহ।

24/08/2024

প্লিজ আতঙ্কিত হবেন না। আতঙ্ক ছড়াবেন না।
যারা আতংকিত তাদের অবগতির জন্য জানাচ্ছি - কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে পাঁচটি ইউনিট সচল আছে সে ইউনিটগুলোর মাধ্যমে প্রতি সেকেন্ডে ৩০ হাজার কিউসেক পানি অলরেডি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে। যা আপনারা টের ই পাচ্ছেন না। এখন সন্ধ্যায় আরও ১৬ টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এতে হয়তো আরও ৩০ থেকে ৫০ হাজার কিউসেক পানি ছাড়া হবে। এতে কর্ণফুলী নদীতে স্রোত বৃদ্ধি পাবে। চন্দ্রঘোনা ফেরী চলাচল বন্ধ হতে পারে। স্বাভাবিক জোয়ারের পানির মতো রাউজান রাঙ্গুনিয়া, বোয়ালখালীর ফসলী জমি বা সড়ক প্লাবিত হতে পারে। এর বেশি কিছু হবে না।
কাপ্তাই লেকের পানি ছাড়ার ফলে কোন ধরনের বন্যা বা প্লাবনের আশঙ্কা নাই। সুতারাং আতংকিত হবেন না। আতংক ছড়াবেন না।

Address

264, Middle Paikpara, Tajlen
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Tarunno Martial Arts Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tarunno Martial Arts Academy:

Shortcuts

Share