Cricket Short Stories

Cricket Short Stories Cricket Short Stories explores cricket and sports-related subjects. We typically publish brief articles that convey the key facts. Stay with us.
(1)

১৭ বছর অপেক্ষা। বড় বড় নাম দলে নিয়েও আইপিএল ট্রফি জিততে পারেনি আরসিবি। তবে ১৮তম মৌসুমে প্রথম শিরোপা জিতে বিরাট কোহলির দল।...
31/05/2026

১৭ বছর অপেক্ষা। বড় বড় নাম দলে নিয়েও আইপিএল ট্রফি জিততে পারেনি আরসিবি। তবে ১৮তম মৌসুমে প্রথম শিরোপা জিতে বিরাট কোহলির দল। এবার টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন হলো আরসিবি।

চেজ মাস্টার হিসেবে বিশ্ব সেরাদের একজন বিরাট কোহলি। ফাইনালে সেটার প্রমাণ দেখিয়েছেন তিনি। ফিফটি করে বউকে ফ্লাইং কিস দিয়ে ভালোবাসার মমত্ববোধও পাঠিয়েছেন গ্যালারিতে।

লঙ্কা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট আগামীকাল অনুষ্ঠিত হবে। তবে এর একদিন আগেই দল পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়...
31/05/2026

লঙ্কা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট আগামীকাল অনুষ্ঠিত হবে। তবে এর একদিন আগেই দল পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে গল গ্যালান্টস।

🔴 এলপিএলে ‘একমাত্র’ শরিফুলআইপিএলে দামামা শেষ হতেই মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ। দুই বছর পর শুরু হতে যাওয়া এই লিগের ড্র...
30/05/2026

🔴 এলপিএলে ‘একমাত্র’ শরিফুল

আইপিএলে দামামা শেষ হতেই মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ। দুই বছর পর শুরু হতে যাওয়া এই লিগের ড্রাফট গড়াবে আগামী ১ জুন। বাংলাদেশ থেকে এবার সর্বোচ্চ ৬৬ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন কেবল শরিফুল ইসলাম।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন ৩১ জন ক্রিকেটার। বাংলাদেশ থেকে আছেন কেবল একজন। নাহিদ রানাকেও প্লাটিনাম ক্যাটাগরিতে রাখেনি লঙ্কা প্রিমিয়ার লিগ। এই এক্সপ্রেস পেসার আছেন গোল্ড ক্যাটাগরিতে।

অভিজ্ঞ মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদও গোল্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন। তাদের সঙ্গে আছেন হৃদয়, শামীমের মতো ক্রিকেটাররা। তবে প্রাথমিক তালিকায় কোথাও নেই রিশাদ হোসেন।

পাকিস্তানের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে অভিষেকেই ফাইফারের দেখা পেলেন আরাফাত মিনহাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে...
30/05/2026

পাকিস্তানের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে অভিষেকেই ফাইফারের দেখা পেলেন আরাফাত মিনহাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট শিকার করেছেন এই স্পিনার।

👉ভাগ্যের উপর কারো হাত নেই। বরং সবকিছু পরিবর্তন করার একমাত্র মালিক আল্লাহকে স্বীকার করে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন অলর...
30/05/2026

👉ভাগ্যের উপর কারো হাত নেই। বরং সবকিছু পরিবর্তন করার একমাত্র মালিক আল্লাহকে স্বীকার করে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন অলরাউন্ডার মাহেদী হাসান।

ইনজুরিতে অন্তত ৬ মাসের জন্য ছিটকে গেলেন সাকিব❗
30/05/2026

ইনজুরিতে অন্তত ৬ মাসের জন্য ছিটকে গেলেন সাকিব❗

🌟 ভিন্ন ধাঁচের স্কোয়াড সাজাচ্ছে বিসিবিঈদের আনন্দ শেষ করেই মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। কোচ সালাহউদ্দিনের নেতৃত্বে জুনের ৩...
29/05/2026

🌟 ভিন্ন ধাঁচের স্কোয়াড সাজাচ্ছে বিসিবি

ঈদের আনন্দ শেষ করেই মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। কোচ সালাহউদ্দিনের নেতৃত্বে জুনের ৩ তারিখে ঘরের মাটিতে খেলবে তারা। জাকির হাসানের নেতৃত্বে এই দলে সুযোগ পাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার আবদুল গাফফার সাকলাইন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজ খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল। সেই দলে সোহান, বিজয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকলেও এবার তাদের আমলে নিচ্ছে না বিসিবি। এমনকি নাইম শেখকে রাখা হচ্ছে না এই দলের স্কোয়াডে।

তবে ইফতেখার ইফতি, অমিত হাসানদের মতো ব্যাটার খেলবেন এই দলে। জিম্বাবুয়ে বিপক্ষে গড়া এই স্কোয়াডে টিকে যাচ্ছেন ইয়াসির আলী রাব্বি। রাজশাহী ও বগুড়ার মাটিতে খেলবে ‘এ’ দল। জাকির হাসানের সঙ্গে নতুন চ্যালেঞ্জে কোচ সালাহউদ্দিন।

🟣 ঈদের দিনের সেই ম্যাচে বেড়েছিল আনন্দ❗আনন্দ আর উৎসবের ঈদে বাংলাদেশ খুব একটা ম্যাচ খেলেনি। ঈদের আগে পরে ম্যাচ আছে অনেক। ক...
28/05/2026

🟣 ঈদের দিনের সেই ম্যাচে বেড়েছিল আনন্দ❗

আনন্দ আর উৎসবের ঈদে বাংলাদেশ খুব একটা ম্যাচ খেলেনি। ঈদের আগে পরে ম্যাচ আছে অনেক। কিন্তু ২০২৪ সালে কোরবানির ঈদের দিনেই বিশ্বকাপের ম্যাচ খেলেছিল টাইগাররা। কিংসটনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ এমন সময়ে পড়েছিল, ঈদের নামাজেই কেটে গেছে ম্যাচের অধিকাংশ সময়।

শুরুতে ব্যাট করে বাংলাদেশ কেবল হতাশাই বাড়িয়েছিল। তামিম, সাকিবরা বলার মতো রান করতে পারেননি। রিয়াদ-জাকের দাঁড়ানোর চেষ্টা করলেও কিংসটনে পিচ যেন দুর্ভেদ্য হয়ে উঠেছিল। শেষদিকে তাসকিনের ডাবল ডিজিটে ১০৬ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টি ফরম্যাটে এত কম রানের ইনিংস নিয়ে ম্যাচ জেতা বেশ কঠিন। সেখানে তানজিম সাকিব ইনিংসটা শুরুই করলেন বাউন্ডারি হজম করে। অথচ ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দিয়েছেন এই পেসার। চার ওভারে ৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট, যা বাংলাদেশের ইতিহাসে সেরা স্পেলও বটে।

স্বল্প রানের ম্যাচ সেদিন রোমাঞ্চ ছড়িয়েছিল বেশ। ২৬ রানে ৫ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়িয়েছিল নেপাল। তবে মোস্তাফিজের স্লগ ওভারের ম্যাজিকাল স্পেল নেপালিদের সব আশা কেড়ে নিয়েছে। ১৯তম ওভারে কোনো রান না দিয়েই নিয়েছেন উইকেট। তাতে নেপালকে ৮৫ রানে অলআউট করে বাংলাদেশি ভক্তদের ঈদ আনন্দ দ্বিগুণ করেছে টাইগাররা।

পাকিস্তান-ভারতের ক্রিকেটারকে এক কাতারে শামিল করেছে পবিত্র ঈদুল আজহা 🌙
28/05/2026

পাকিস্তান-ভারতের ক্রিকেটারকে এক কাতারে শামিল করেছে পবিত্র ঈদুল আজহা 🌙

🟡 চলে যাচ্ছেন শন টেইট?বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে বর্তমানে কাজ করছেন শন টেইট। অস্ট্রেলিয়ান গতি দানবের কাজে খুশি হয়ে ...
28/05/2026

🟡 চলে যাচ্ছেন শন টেইট?

বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে বর্তমানে কাজ করছেন শন টেইট। অস্ট্রেলিয়ান গতি দানবের কাজে খুশি হয়ে বিসিবি তার চুক্তির মেয়াদ বাড়িয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা তার। কিন্তু এর মাঝেই অস্ট্রেলিয়ান এই কোচ টাইগার ডেরা ছাড়ার পরিকল্পনা করছেন।

জাতীয় দল ছেড়ে ভারতের অঙ্গরাজ্যের কোচ হতে সাক্ষাৎকার দিয়েছেন শন টেইট। রিপোর্ট বলছে, বাংলার প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন সাবেক এই অজি ক্রিকেটার। ফলে চুক্তি শেষ হওয়ার আগে শন টেইট টাইগারদের চাকরি ছাড়া নিয়ে আলোচনা চলেছিল। যদিও সেটা অল্পতেই থেমেছে।

বাংলা শন টেইটকে নিয়োগ না দিয়ে তাদের পুরনো কোচের চুক্তি বাড়িয়েছে। তবে শন টেইটকে ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ দিতে চায় দলটি। তবে কি বাংলা ছেড়ে ভারত যাচ্ছেন বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ? উত্তরটা জানাবে সময়।

Address

Dhaka
1205

Telephone

+8801927002030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cricket Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cricket Short Stories:

Share

Category