Khelapora -খেলাপড়া

Khelapora -খেলাপড়া শিক্ষামূলক খেলনার বিশ্বস্ত অনলাইন শপ। অর্ডার করুন www.khelapora.com থেকে
(380)

সত্য নাকি মিথ্যা ☺️☺️
11/06/2026

সত্য নাকি মিথ্যা ☺️☺️

একটা সহজ জিনিস লেখা শিখতে এত সময় লাগে?? লেখা শেখার সময় বাচ্চা সঠিকভাবে পারছে না দেখে আমরা নিজেরাও মাঝে মাঝে হতাশ হয়ে ...
11/06/2026

একটা সহজ জিনিস লেখা শিখতে এত সময় লাগে?? লেখা শেখার সময় বাচ্চা সঠিকভাবে পারছে না দেখে আমরা নিজেরাও মাঝে মাঝে হতাশ হয়ে যাই। ভাবি বাচ্চার হয়তো মেধা কম!ও হয়তো মনোযোগী না।
বাচ্চার সঠিকভাবে শিখতে না পারা মোটেও বাচ্চার মেধা স্বল্পতা নয়। আসলে চার থেকে ছয় বছর এই সময়টাতে বাচ্চার আঙ্গুলের গ্রিপ এখনো সঠিকভাবে পরিপূর্ণ হয়নি। তাই বাচ্চা লেখা শেখা নিয়ে স্ট্রাগল করছে। তাই লেখা শেখা শুরু করার আগে থেকেই বাচ্চাকে প্রি রাইটিং এক্টিভিটি করান। যা বাচ্চার লেখা শেখার জার্নিকে সহজ করবে।
এমন একটি প্রি writing activity toy হচ্ছে clamp beads...
যেখানে চামচের সাহায্যে বাচ্চা beads গুলো এক পাত্র থেকে আরেক পাত্রে রাখবে।যা বাচ্চার আঙুলে grip বাড়াতে সাহায্য করবে। এছাড়া উক্ত খেলনাটির সাহায্যে বাচ্চা নাম্বার ও গণনা শিখতে পারবে। যা-বাচ্চার কগনেটিভ ডেভেলপমেন্ট কে ত্বরান্বিত করবে।


11/06/2026

Pin game
কুইক গণনা শেখার দারুন একটি খেলা...

11/06/2026

Fishing game
For 2+ years

খালাম্মা উনার বাচ্চাকে নিয়ে বাজারে যায় 😆😆
10/06/2026

খালাম্মা উনার বাচ্চাকে নিয়ে বাজারে যায় 😆😆

10/06/2026

Printable camera for kids

ছোট বাচ্চারা বিরক্ত করায় বড় বাচ্চাকে বললাম তোমার রং গুলো দাও ওদের ওরা একটু আঁকাআকি করুক। বড় কন্যা বলল -না ওগুলো ওদের দ...
09/06/2026

ছোট বাচ্চারা বিরক্ত করায় বড় বাচ্চাকে বললাম তোমার রং গুলো দাও ওদের ওরা একটু আঁকাআকি করুক।
বড় কন্যা বলল -না ওগুলো ওদের দিবোনা ওরা নষ্ট করে ফেলবে।
আমি একটু বিরক্ত হয়ে বললাম যা কিছু আছে সব কিছুই তিনজনের।
কিছুক্ষণ পর বড় কন্যা বলল- সকিছুই যদি তিনজনের হয় তাহলে আমি পড়াশোনা করি ওরা করে না কেন!! আমি স্কুলে যাই ওরা যায় না কেন!!
আমি 😒😒😒
এভাবে প্রায়ই সন্তানের যুক্তির কাছে হেরে যাই, তবে ব্যাপারখানা মন্দ লাগে না 😊

টাইপিং এর ঝামেলা এড়াতে, বলে বলে লিখতে গিয়ে এরকম উল্টাপাল্টা লেখা লিখেছিলেন!! 🤣🤣
09/06/2026

টাইপিং এর ঝামেলা এড়াতে, বলে বলে লিখতে গিয়ে এরকম উল্টাপাল্টা লেখা লিখেছিলেন!! 🤣🤣

বাচ্চা কি মাঝে মাঝেই উল্টো লেখে????আপনার বাচ্চা কি  “b” কে “d”, “p” কে “q”, বা “অ” কে উল্টো লিখে যাচ্ছে? চিন্তার কিছু নে...
09/06/2026

বাচ্চা কি মাঝে মাঝেই উল্টো লেখে????
আপনার বাচ্চা কি “b” কে “d”, “p” কে “q”, বা “অ” কে উল্টো লিখে যাচ্ছে? চিন্তার কিছু নেই! এটা বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ এবং যাকে বলে মিরর ইফেক্ট।
❌মিরর ইফেক্ট কেন হয়?
✅কারণ বাচ্চার চোখ আর হাতের সমন্বয় পুরোপুরি তৈরি হয়নি।
✅বাচ্চার মস্তিষ্ক মাত্রই অক্ষর চিনতে শেখা শুরু করেছে।তাইনতুন অক্ষর শেখার সময় লেখা উল্টো হওয়া স্বাভাবিক।
বিশেষ করে “b” এবং “d”, “p” এবং “q” এর মতো অক্ষর সহজে মিলিয়ে যায়।
✅লিখার অভ্যাসের অভাব
যখন শিশু লিখতে নতুন শেখে, হাতের অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকভাবে আন্দোলন করতে পারে না।
✅আঙ্গুল বা হাতের শক্তি কম থাকা
ছোট হাতের মাংসপেশি ঠিকমতো বিকশিত না বিধায় নিয়ন্ত্রণ কম থাকে।
✅দৃষ্টি সমস্যা বা চোখের সমস্যা
কিছু ক্ষেত্রে চোখে সমস্যা থাকলে অক্ষর ভুল দেখা যায়।
✅দিক বা স্থান চিনার সমস্যা (Spatial Awareness)
বাচ্চা কাগজের কোন দিকে লেখা হচ্ছে, কোন দিক থেকে শুরু করতে হবে তা ঠিকমতো বুঝতে না পারা।
💡 সহজেই এই সমস্যা সমাধানের উপায় :
👉এমন খেলা খেলুন যা বাচ্চার মনোযোগ ও হ্যান্ড আই কোর্ডেনেশন বাড়াতে সাহায্য করে। যেমন – লেগো, ব্লক, পাজল, বল নিক্ষেপ – সবই হাত ও চোখের সমন্বয় বাড়ায়।
👉ছোট ছোট শব্দ দিয়ে অনুশীলন – বড় বাক্যের আগে ছোট শব্দ দিয়ে,বর্ণ দিয়ে অনুশীলন শেখান এতে বাচ্চার আত্মবিশ্বাস তৈরি হবে।
👉চিহ্ন দিয়ে শেখান – ফ্ল্যাশ কার্ড বা ছবি ব্যবহার করুন,এতে বাচ্চা সঠিক অক্ষর চিনবে।
👉সাহস যোগান – ভুল হলেও অভয় দিন বারবার অনুশীলন করান। বকাঝকা করলে আত্মবিশ্বাস কমে এতে বারবার ভুলের সম্ভাবনা বেড়ে যায়।
👉যদি ৭–৮ বছর বয়সের বেশি এ সমস্যা থাকে তাহলে অবশ্যই এটা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
✨ মনে রাখবেন
লিখতে ভুল হওয়া = কম বুদ্ধি নয়।
এটি শুধুই শেখার প্রক্রিয়া।
সঠিক সাহায্য ও অনুশীলনে বাচ্চার লেখা স্বাভাবিক হয়ে যায়।
Happy Parenting
Khelapora -খেলাপড়া
Jannat Muniya

Address

Aftabnagar
Dhaka
1212

Opening Hours

Monday 06:00 - 23:45
Tuesday 06:00 - 23:45
Wednesday 06:00 - 23:45
Thursday 06:00 - 23:45
Friday 06:00 - 23:45
Saturday 06:00 - 23:45
Sunday 06:00 - 23:45

Alerts

Be the first to know and let us send you an email when Khelapora -খেলাপড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share