Daulatpur Cricket Club 'DCC'

Daulatpur Cricket Club 'DCC' দৌলতপুর ক্রিকেট ক্লাব(ডিসিসি) এর অফিশিয়াল পেইজ,,

জমজমাট ও আকর্ষণীয় টুর্নামেন্ট হতে যাচ্ছে,,জুনিয়রদের সবচেয়ে বড় সুযোগ নিজেদের প্রমাণ করার,,সর্বোচ্চ সফলতা কামনা করছি,,ভাল ...
16/12/2025

জমজমাট ও আকর্ষণীয় টুর্নামেন্ট হতে যাচ্ছে,,জুনিয়রদের সবচেয়ে বড় সুযোগ নিজেদের প্রমাণ করার,,সর্বোচ্চ সফলতা কামনা করছি,,ভাল একটা টুর্নামেন্ট হবে,,সকলের অংশগ্রহন কামনা করছি,,। ❤️🥰

আমাদের দৌলতপুরের একমাত্র মাঠ, এটা কি আসলেই খেলার মাঠ নাকি আশেপাশের মানুষদের কাছে ইজারা দেওয়া? আমার জানামতে বাংলাদেশে এমন...
08/04/2025

আমাদের দৌলতপুরের একমাত্র মাঠ, এটা কি আসলেই খেলার মাঠ নাকি আশেপাশের মানুষদের কাছে ইজারা দেওয়া?
আমার জানামতে বাংলাদেশে এমন কোন খেলার মাঠ নেই যেখানে এরকম খুঁড়াখুঁড়ির অনুমতি আছে।
বিগত ৮-১০ বছর ধরে এই মাঠে কিছু লোকদের সাথে মোকাবেলা করতে হচ্ছে মাঠ বাচিয়ে রাখা নিয়ে। প্রতি বছর আনরা প্রবাসীদের কাছ থেকে টাকা এনে মাঠ ঠিক করি আর কতিপয় কিছু সুবিধাবাদী দখলদার মাঠকে নিজের সম্পত্তির বানিয়ে যা ইচ্ছে করে যাচ্ছে এবং মাঠের অবস্থা প্রায় শেষ। ৮-১০ বছর আগে এখানে খলা করা হত না সবাই নিজ নিজ জায়গায় ধানের কাজ সারত। এর পর হঠাৎ করেই শুরু হয় খলা করার নামে মাঠ দখল। কেউ কেউ তো মাঠের এরিয়া চিহ্নিত করে রাখছে এই জায়গা তার ওই জায়গা তার। বিগত সময়ে অনেক বার খলা বন্ধ রাখছি আমরা। এরপর আওমিলীগ নেতা তো মাঠকে আশ্রয় কেন্দ্রের নামে শেষকরে দিয়েছে, ওই আশ্রয় কেন্দ্র এখন মদ গাঞ্জার কারখানা। এরপর আওমিলীগের ক্ষমতা খাঠিয়ে এলাকার কিছু চামচা জোড় পূর্বক এখানে খলা শুরু করে। একজন তো প্রকাশ্যে বলত এই মাঠে সব বিএনপি জামাতের লোক খেলে। মাঠের কাজ করতে গেলে খবরদারি করতে আসত কার কাছ থেকে অনুমতি এনে কাজ করা হইতেছে এসব। আওমিলীগ চলে গেছে কিন্তু ওই সমস্ত লোকজন এখনো রয়ে গেছে।
গত কয়েকদিন ধরেই দেখছি কিছু লোক আবারও উঠে পরে লেগেছে মাঠকে নষ্ট করার জন্য। আওমিলীগ ক্ষমতায় নাই এজন্য এখন তারা ২নং এবং ৩নং ওয়ার্ড মেম্বারদের নিয়ে মাঠে নামছে। আমি এই দুই মেম্বারকে জিজ্ঞেস করতে চাই আপনারা কোন মূখে এই মাঠ নিয়ে আমাদের সাথে কথা বলতে আসেন। আপনাদের দলীয় পরিচয় কিন্তু আমরা জানি এই মাঠ উন্নয়নের জন্য আপনারা আজ পর্যন্ত এক টাকা অনুদান দিয়েছেন? কোন মূখে আপনারা বলেন মাঠের ব্যপারে আপনারা ভবিষ্যতে দেখবেন। একজন তো ৩ বারের মেম্বার আরেকজন নতুন। বিগত বছরে মাঠে আপনাদের অনুদানের পরিমান কত?. মাঠকে নষ্ট করতে আশ্রয় কেন্দ্র নামে ভিটা করা হয়েছে তখন আপনারা কি করেছিলেন? আর এখন যে অবৈধ ভাবে ওইখানে কিছু লোক জায়গা নিয়ে বসে আছে তাদের সরানোর কোন উদ্দেশ্য নিয়েছেন? তাদের টয়লেট মাঠের সাথে লাগানো এগুলা সরানোর জন্য বলছিলাম আমরা এগুলা কি সরানোর কোন উদ্যোগ নিয়েছিলেন? নিবেন কেমনে আপনাদের তো ভোটের চিন্তা।
অনেকে বলে এলাকায় ধান শুকোনোর জায়গা নাই। আমাদের জানামতে উত্তর পাড়ার মিন্দালি মিয়ার বাড়ি পার হয়ে শিরু মিয়ার বাড়ি পর্যন্ত সবার খলা করার জায়গা আছে। অযথা উত্তর পাড়ার ওপর গনহারে দুষ চাপিয়ে কয়েকজন এই মাটকে প্রতি বছরই নষ্ট করতেছে। আর আমরা মাঠে ধান শুকাতে কাউকে নিষেধ করি না খলা করতে নিষেধ করি। এবং মাঠের পাশে বিশাল এক আশ্রয় কেন্দ্রের নামে জায়গা আছে এটা এমনিতেই খলা করা এখানে ধান শোকানো যায়। আর যারা মাঠে ধান শুকাতে চায় সবাইকে বলা হয়েছে তিরপাল দিয়ে যেন কাজ করে মাঠে খুরা খুরি না করতে। অনেকের সাথে এব্যপারে কথা হয়েছে। কয়েকজন বলেছে খলা করতে না দিলে তারা তিরপাল দিয়েই ধান শোকাবে কিন্তু কিছু লোক চায় খলা করবেই। মাঠ যা ইচ্ছে হোক এটা তাদের জায়গা।
আমি ২ মেম্বারকে বলতে চাই যেহেতু আপনারা তাদের হয়ে এসেছেন আপনারা জানেন কি না জানি না কাগজে কলমে এই জায়গাটি একটা খেলার মাঠ। আর খেলার মাঠে এধরনের খুরাখুরি সম্পূর্ণ নিষিদ্ধ। এই এলাকার ১৫০-২০০ পোলাপান খেলাধুলা করে তারা এই মাঠের সঙ্গে জড়িত। আপনারা এই ব্যপারে আর আগাবেন না৷ আপনারা যাদের কথায় এসেছেন তাদের বলে দিন যেন মাঠে কোনোরকম খুড়াখুড়ি না করে, তিরপাল দিয়ে তাদের কাজ করে। নাহলে আমরা যারা বর্তমান, সাবেক খেলোয়াড় এবং সচেতন নাগরিকদের নিয়ে আইনের দারস্থ হব। এব্যপারে দৌলতপুরের সচেতন সমাজ, ইউনও মহোদয় এবং বানিয়াচং থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি।
দৌলতপুরে বর্তমান খেলোয়াড় যারা আছো ক্রিকেট ফুটবল সবাই তোমাদের অভিমত জানাও।
এই মাঠের ব্যপারে একটা সমাধান আসতে হবে। প্রতিবছর আমরা টাকা তুলে মাঠ ঠিক করব আর এরা প্রতিবছর মাঠ নষ্ট করবে এটা হবে না। হয় এই মাঠ খলা করার জন্য লোকজনকে দিয়ে দিতে হবে না হয় গ্রামের একমাত্র মাঠ খেলোয়াড়দেরকে বুঝিয়ে দিতে হবে।
আরোকটা কথা বলতে চাই স্কুলের ব্যপার নিয়ে যারা কাজ করছেন তাদের বলতে চাই, দূর্নীতিবাজ শিক্ষকরা স্কুল ধ্বংস করছে এজন্য আপনারা তাদের বিরুদ্ধে দাড়িয়েছেন, মাঠ যারা ধ্বংস করছে তাদের পক্ষে কেন দাড়িয়েছেন?

সেঞ্চুরি ডান বাই আল আমিন। 🔥বানিয়াচং ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে 1️⃣2️⃣...
18/01/2025

সেঞ্চুরি ডান বাই আল আমিন। 🔥

বানিয়াচং ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে 1️⃣2️⃣5️⃣* রান করায় আলআমিন কে দৌলতপুর ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ধারাবাহিকতা বজায় থাকুক।
দোয়া ও শুভ কামনা রইল সামনের ম্যাচগুলোর জন্য।🥰🏏

দৌলতপুর রেমিট্যান্স যোদ্ধা টি-১৬ প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট টেকার আমাদের ইয়াং স্টার সিহাব।🔥 দোয়া ও ...
06/01/2025

দৌলতপুর রেমিট্যান্স যোদ্ধা টি-১৬ প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট টেকার আমাদের ইয়াং স্টার সিহাব।🔥
দোয়া ও শুভ কামনা রইল সিহাবের জন্য। সামনে টিম কে আরো ভাল কিছু উপহার দিবে। আমাদের ফিউচার ডায়মন্ড। 🥰

দৌলতপুর রেমিট্যান্স যোদ্ধা টি-১৬ প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের সর্বোচ্চ রান এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত...
06/01/2025

দৌলতপুর রেমিট্যান্স যোদ্ধা টি-১৬ প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের সর্বোচ্চ রান এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে সাদি।
টিম : দৌলতপুর ক্রিকেট ক্লাব।
শুভ কামনা রইল সাদির জন্য। সামনে আরো ভাল কিছু উপহার দিবে টিমকে। আমাদের ওয়ান & অনলি ব্লেক ডায়মন্ড। 🥰🏆

Another Final For Dcc Family.. Daulatpur Remittance Judda Prize Money Cricket Tournament. Battle of Champion With Bahuba...
05/01/2025

Another Final For Dcc Family..
Daulatpur Remittance Judda Prize Money Cricket Tournament.
Battle of Champion With Bahubal. Forgets the past & focus on tomorrow. This is your own ground. Best of luck boys.🏏🥰

সেঞ্চুরি ডান বাই সাদি। 🔥রেমিট্যান্স যোদ্ধা প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল ম্যাচে 7️⃣0️⃣ বলে 1️⃣8️⃣...
28/12/2024

সেঞ্চুরি ডান বাই সাদি। 🔥

রেমিট্যান্স যোদ্ধা প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল ম্যাচে 7️⃣0️⃣ বলে 1️⃣8️⃣5️⃣* রান করায় সাদি কে দৌলতপুর ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দৌলতপুর ক্রিকেট ইতিহাসে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ এবং দ্রুততম সেঞ্চুরি। অভিনন্দন সাদি। এই ধারাবাহিকতা বজায় থাকুক।

দোয়া ও শুভ কামনা রইল সামনের ম্যাচগুলোর জন্য।🥰🏏

সেঞ্চুরি ডান বাই সজিবুল। 🔥রেমিট্যান্স যোদ্ধা প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে 5️⃣2️⃣ বলে 1️⃣0️⃣8️⃣* রান কর...
22/12/2024

সেঞ্চুরি ডান বাই সজিবুল। 🔥

রেমিট্যান্স যোদ্ধা প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে 5️⃣2️⃣ বলে 1️⃣0️⃣8️⃣* রান করায় সজিবুলকে দৌলতপুর ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

দোয়া ও শুভ কামনা রইল সামনের ম্যাচগুলোর জন্য।🥰🏏

ফাইফার ফ্রম সিহাব।🔥দৌলতপুর রেমিট্যান্স যোদ্ধা প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম বোলার হিসেবে ফাইফার নিল ডিসিসির ইয়া...
22/12/2024

ফাইফার ফ্রম সিহাব।🔥

দৌলতপুর রেমিট্যান্স যোদ্ধা প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম বোলার হিসেবে ফাইফার নিল ডিসিসির ইয়াংস্টার সিহাব।🏏🔥

দৌলতপুর ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে সিহাবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
দোয়া ও শুভ কামনা রইল সামনের ম্যাচগুলোর জন্য।🥰🏏

১৯ ডিসেম্বর বিগ ব্লাস্ট হতে যাচ্ছে দৌলতপুর ক্রিকেট মাঠে,,,দৌলতপুর ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট হইতো এটাই হতে য...
12/12/2024

১৯ ডিসেম্বর বিগ ব্লাস্ট হতে যাচ্ছে দৌলতপুর ক্রিকেট মাঠে,,,দৌলতপুর ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট হইতো এটাই হতে যাচ্ছে,,যারা এখনো টিম নেন নি তারাতারি নিয়ে নেন,,কারণ টিম সীমিত নেওয়া হবে...বিগ ব্লাস্টের জন্য তারাতাড়ি প্রস্তুত হয়ে নেন...🥰🏏🔥

সেরা একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে,,,সর্বোচ্চ ১৬ টিমের মধ্যে খেলা থাকবে,,,শুভকামনা রইল,,😊❤️
07/12/2024

সেরা একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে,,,সর্বোচ্চ ১৬ টিমের মধ্যে খেলা থাকবে,,,শুভকামনা রইল,,😊❤️

Address

Daulatpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daulatpur Cricket Club 'DCC' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category