কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা Comilla Stadium is located near Dharma Shagor and Comilla Eidgah in the city of Comilla,Bangladesh.

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এ যাঁরা কুমিল্লা সিটিকর্পোরেশন দলে রেজিস্ট্রেশন করেছ তোমরা আগামীকাল (২৯/০৪/২০২৬) বিকাল ৩ টায় ...
28/04/2026

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এ যাঁরা কুমিল্লা সিটিকর্পোরেশন দলে রেজিস্ট্রেশন করেছ তোমরা আগামীকাল (২৯/০৪/২০২৬) বিকাল ৩ টায় কুমিল্লা স্টেডিয়ামে চলে আসবে। বাছাই কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাথে করে অবশ্যই ছবি, তোমার জন্মনিবন্ধন এর ফটোকপি, তোমার মা বাবার NID এর ফটোকপি, স্কুল প্রত্যয়ন পত্রের কপি নিয়ে আসবে।

কুমিল্লার ক্রিকেটে এক নতুন ইতিহাস ❤️ ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ন ২০২৬ 🏏কুমিল্লার ক্রিকেট ইতিহাসে আজ এক গৌরবময় দিন। ৪৪ত...
27/04/2026

কুমিল্লার ক্রিকেটে এক নতুন ইতিহাস ❤️
৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ন ২০২৬ 🏏

কুমিল্লার ক্রিকেট ইতিহাসে আজ এক গৌরবময় দিন। ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনালে শক্তিশালী ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো আমাদের কুমিল্লা জেলা ক্রিকেট দল। জেলা কোচ হিসেবে ছেলেদের এই অদম্য লড়াই এবং মাঠের পারফরম্যান্স দেখে আমি আজ গর্বিত।

ম্যাচের সংক্ষিপ্ত আলোকপাত:
ব্যাটিং তান্ডব: টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আমাদের ব্যাটাররা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। ওপেনার পরান মাত্র ৭৬ বলে ৮৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে জয়ের ভিত্তি গড়ে দেয়। তাকে যোগ্য সঙ্গ দিয়েছে ইয়াসিন আরাফাত, যার ১০০ বলে ৮০ রানের ধৈর্যশীল ইনিংসটি আমাদের ২৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছাতে সাহায্য করেছে। এছাড়া ইফরান তাকরির (৩৪) ও আবু বকর (২৯) অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

বোলিং ও ফিল্ডিং ইউনিট: বৃষ্টির কারণে ডিএলএস (DLS) পদ্ধতিতে যখন ঢাকার সামনে ১৯৩ রানের নতুন লক্ষ্য দাঁড়ালো, তখন আমাদের বোলাররা শুরু থেকেই চেপে ধরে। ইয়াসিন হোসেন দুর্দান্ত বোলিং করে ২৭ রানে ৩টি উইকেট নিয়ে প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে দেয়। তাকে যোগ্য সমর্থন দিয়েছে সবুজ, ওমর রাজা ও ইয়াসির আরাফাত।

ফলাফল: ঢাকার ইনিংস ১৫৭ রানেই থামিয়ে দিয়ে ৩৯ রানের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে আমার শিষ্যরা। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়ায় পরানকে জানাই বিশেষ অভিনন্দন।

কোচের অনুভূতি:
এই ট্রফি শুধু মাঠের ১১ জনের নয়, এটি পুরো কুমিল্লার। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, রুট লেভেলের পরিকল্পনা এবং ছেলেদের একাগ্রতা আজ সার্থকতা পেল। কৃতজ্ঞতা কুমিল্লার সকল সম্মানীত ক্রিকেট কোচদের, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এবং সংশ্লিষ্ট সকলকে যারা সবসময় আমাদের পাশে ছিলেন।

আমাদের লক্ষ্য এখন এই সাফল্য ধরে রেখে কুমিল্লার ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া। অভিনন্দন প্রিয় কুমিল্লা!

প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫-২৬ 🏏ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কুমিল্লা স্পোর্টস একাডেমী বনাম বাংলাদেশ ইউনাইটেড...
08/02/2026

প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫-২৬ 🏏
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কুমিল্লা স্পোর্টস একাডেমী বনাম বাংলাদেশ ইউনাইটেড ক্লাব
মধ্যকার খেলায় কুমিল্লা স্পোর্টস একাডেমী -২৭২ রানে (চ্যাম্পিয়ন) এবং বাংলাদেশ ইউনাইটেড ক্লাব -৮৩ রানে (রানার্স আপ)!!

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট-২০২৫           সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান                        ...
21/12/2025

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট-২০২৫
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
২১ নভেম্বর ২০২৫

কুমিল্লা জেলা দল ট্রাইব্রেকারে কক্সবাজার জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মুঃ রেজা হাসান, জেলা প্রশাসক, কুমিল্লা ও সভাপতি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ আলম, রিজিওনাল হেড, কুমিল্লা রিজিওন, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।

জনাব মোঃ বদরুল ইসলাম দিপু, সম্পাদক, টুর্নামেন্ট কমিটি ও সদস্য বাংলাদেশ হকি ফেডারেশন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা।

#পৃষ্ঠপোষকতায় : ব্রাক ব্যাংক পি এল সি।

#সহযোগিতায় : কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা।

#ব্যবস্থাপনায় : বাংলাদেশ হকি ফেডারেশন।

স্থান : কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম।

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট-২০২৫                        🎈শুভ উদ্বোধন 🎈                         ১৭ ন...
17/12/2025

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট-২০২৫
🎈শুভ উদ্বোধন 🎈
১৭ নভেম্বর ২০২৫

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মুঃ রেজা হাসান, জেলা প্রশাসক, কুমিল্লা ও সভাপতি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ আলম, রিজিওনাল হেড, কুমিল্লা রিজিওন, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।

জনাব মোঃ বদরুল ইসলাম দিপু, সম্পাদক, টুর্নামেন্ট কমিটি ও সদস্য বাংলাদেশ হকি ফেডারেশন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা।

#পৃষ্ঠপোষকতায় : ব্রাক ব্যাংক পি এল সি।

#সহযোগিতায় : কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা।

#ব্যবস্থাপনায় : বাংলাদেশ হকি ফেডারেশন।

স্থান : কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম।

আমাদের কুমিল্লা সোনালী অতীত ফুটবল ক্লাবের স্বনামধন্য খেলোয়াড় সেন্টু দাস আজ বিকাল ৫:১০ মিনিটের সময় কুমিল্লা স্টেডিয়াম...
01/12/2025

আমাদের কুমিল্লা সোনালী অতীত ফুটবল ক্লাবের স্বনামধন্য খেলোয়াড় সেন্টু দাস আজ বিকাল ৫:১০ মিনিটের সময় কুমিল্লা স্টেডিয়ামে ফুটবল খেলার অনুশীলন করবার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে একজন সৎ নিষ্ঠাবান পরিশ্রমে সাদা মনের মানুষ ছিলেন।

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা পর্যায়ে ⚽ আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ ⚽🎈শুভ উদ্বোধন 🎈১৫ নভেম্বর ২০২৫...
15/11/2025

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে
কুমিল্লা জেলা পর্যায়ে
⚽ আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ ⚽
🎈শুভ উদ্বোধন 🎈
১৫ নভেম্বর ২০২৫

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ আমিরুল কায়ছার, জেলা প্রশাসক, কুমিল্লা ও সভাপতি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, কুমিল্লা।

মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ বকতিয়ার রহমান গাজী, জেলা ক্রীড়া অফিসার, কুমিল্লা ও সদস্য সচিব, এ্যাডহক কমিটি, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা।

#আয়োজনে : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

#সার্বিক_তত্ত্বাবধানে : প্রধান উপদেষ্টার কার্যালয়।

#বাস্তবায়নে : জেলা প্রশাসন, কুমিল্লা ও জেলা ক্রীড়া অফিস, কুমিল্লা।

স্থান : কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম।

আজ ০২ নভেম্বর বাংলা ভাষার প্রথম ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জন্মদিন। 💐১৮৮৬ সালের এই দিনে এই মহান রাজনীতিক, সমাজকর...
02/11/2025

আজ ০২ নভেম্বর বাংলা ভাষার প্রথম ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জন্মদিন। 💐

১৮৮৬ সালের এই দিনে এই মহান রাজনীতিক, সমাজকর্মী ও ভাষাসৈনিক জন্মগ্রহণ করেছিলেন। দেশ বিভাগের আগে ভারতীয় উপমহাদেশের ভারত অংশে এবং পরে পূর্ব পাকিস্তানে রাজনীতিবিদ হিসেবে তিনি সক্রিয় ছিলেন। তিনি পাকিস্তান গণপরিষদের অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করেছিলেন।

🏴 ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাক বাহিনী ও তার দোসররা ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর ছোট ছেলে দিলীপ কুমার দত্তকে ধরে নিয়ে যায় এবং কুমিল্লা ময়নামতি সেনানিবাসে নিয়ে নির্যাতন করে তাঁদের হত্যা করা হয়।

আমরা বিনম্র শ্রদ্ধা জানাই আপনাকে। ❤️
আপনার মতোন এমন একজন মানুষের আবার এই বাংলার মাটিতে জন্ম হোক।

CUMILLA MARATHON 2025 এখন বাংলাদেশ সরকারের “তারুণ্যের উৎসব ২০২৫” এর অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত! 🎉এই স্বীকৃতি কেবল একটি আয়...
07/10/2025

CUMILLA MARATHON 2025 এখন বাংলাদেশ সরকারের “তারুণ্যের উৎসব ২০২৫” এর অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত! 🎉

এই স্বীকৃতি কেবল একটি আয়োজনের নয়, বরং কুমিল্লার মানুষের তারুণ্য, ঐতিহ্য ও সম্ভাবনার জয়গান।
চলুন, আমরা একসাথে দৌড়াই— নতুন বাংলাদেশের লক্ষ্যে! 🏃‍♂️🏃‍♀️💚

📍 ভ্যেনু: গোমতী নদীর পাড়ে, আদর্শ সদর, কুমিল্লা।
📅 তারিখ: ০৭ নভেম্বর ২০২৫
🔗 রেজিষ্ট্রেশন করুন : লিঙ্ক কমেন্টে দেয়া আছে।


06/10/2025

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা, CUMILLA MARATHON 2025 এর সার্বিক সহযোগীতায় পাশে থাকছে!!

Cumilla Marathon
📅 তারিখ: ৭ নভেম্বর ২০২৫
📍 ভেন্যু: গোমতী নদীর পাড়

👉 রেজিস্ট্রেশন করুন এখনই!
🔗রেজিস্ট্রেশন লিঙ্ক: registration.event360bd.com

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন গায়ক  #আসিফ_আকবর!কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা সকল ক্রীড়া...
01/10/2025

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন গায়ক #আসিফ_আকবর!
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা সকল ক্রীড়াপ্রেমীদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন 🌹

Address

Comilla Stadium
Cumilla

Opening Hours

Monday 10:00 - 14:00
Tuesday 10:00 - 14:00
Wednesday 10:00 - 14:00
Thursday 10:00 - 14:00
Friday 10:00 - 12:00
Saturday 10:00 - 14:00
Sunday 10:00 - 14:00

Telephone

+8801711372058

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share