Argentina's fanclub of CoMC

Argentina's fanclub of CoMC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Argentina's fanclub of CoMC, Amateur Sports Team, Cumilla.

২০১৮ রাশিয়া বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে বিদায় জানানো হলো সাম্পাওলিকে। এরপর দলের দায়িত্ব তুলে দেওয়া হয় সাম্প...
16/05/2026

২০১৮ রাশিয়া বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে বিদায় জানানো হলো সাম্পাওলিকে। এরপর দলের দায়িত্ব তুলে দেওয়া হয় সাম্পাওলির সহকারী আনকোরা একজনের কাঁধে।

শুরুতেই আর্জেন্টিনার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গদের দ্বারা খুবই সমালোচিত হন তিনি। সাধারণ জনগণও খুব একটা সাদরে গ্রহণ করে নি তাকে। দিয়াগো ম্যারাডোনাতো বলেই ফেললেন আনকুয়ালিফাইড এবং ইনএক্সপেরিন্সড।

যেখানে সিমিওনে,গ্যালার্দোর মতো কোচেরা মাতিয়ে বেড়াচ্ছেন ডাগআউট সেখানে কে এই আনকোরা রোগা পাতলা ব্যক্তি? নাক ছিটকালেন দর্শকরা।

দায়িত্ব নেওয়ার পরই দলের প্রাণভোমরা মেসি বিরতি নিলেন। নিজের দলের সেরা অস্ত্রকে হারাতে চাননি তিনি। মেসির সাথে কথা বললেন তিনি। এরপর মেসি আবার ফিরলেন জাতীয় দলে।

তার প্রথম এসাইনমেন্ট ছিলো ২০১৯ কোপা আমেরিকা যেখানে ব্রাজিলে তার দল আর্জেন্টিনা তৃতীয় হয়। শুরু হয় তার উপর সমালোচনার ঝড়। প্লেয়িং স্টাইল পছন্দ না,খেলোয়াড় বাছাই পছন্দ না, ট্যাক্টিক্স পছন্দ না।

যেন কিছুতেই খুশি করা যাচ্ছিলো না সমর্থকদের।
তারপর আস্তে আস্তে ইউরোপের আনাচে কানাচে থেকে স্কাউট করা শুরু করলেন বিভিন্ন আর্জেন্টাইন প্লেয়ারদের। দল গোছানোর কাজে লেগে পড়লেন তিনি।

এরপর? এরপর যা হলো তা রীতিমতো ইতিহাস। আর্জেন্টিনা ২৮ বছর পর জিতলো কোপা আমেরিকা শিরোপা। এরপর ৩৬ বছর পর আর্জেন্টিনা জিতলো বিশ্বকাপ।

বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনালে হারালো তারকায় ঠাসা দল ফ্রান্সকে। এরপর ২০২৪ আমেরিকা জয়। আর্জেন্টিনা তার অধীনে যতোটা সংখ্যক ম্যাচ হেরেছে তার চাইতে বেশি জিতেছে ম্যাচ।

এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন কার কথা বলেছি। লিওনেল স্কালোনি। স্কালোনির আবির্ভাব যেন আলবিসেলেস্তেদের সব অভিশাপ দুর করে নতুন ভোরের সূচনার জন্যই।

আজকের এই দিনেই ৪৮ বছর আগে জন্মেছিলেন এই মাস্টারমশাই। শুভ জন্মদিন প্রিয় স্কালোনি।

©

16/05/2026

আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটিয়ে যার হাত ধরে এসেছে কাঙ্ক্ষিত শিরোপা সেই মাস্টার মাইন্ড লিওনেল স্কালোনির জন্মদিন আজ।

শুভ জন্মদিন লিওনেল স্কালোনি।

হয়তো এক মাস আগেও হুয়ান মুসো জানতো না সে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে একাদশে সুযোগ পাবে।কারণ এথলেটিকোতে তার ভূমিকা...
15/04/2026

হয়তো এক মাস আগেও হুয়ান মুসো জানতো না সে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে একাদশে সুযোগ পাবে।

কারণ এথলেটিকোতে তার ভূমিকাটা সেকেন্ড চয়েজ গোলকিপারের ছিল। ক্লাব লেজেন্ড এবং ক্যাপ্টেন অবলাকের জায়গায় সে ফার্স্ট চয়েজ হয়ে ইউসিএল নক আউট স্টেজে খেলবে, এটা ভাবা অপ্রত্যাশিত ছিল।

অবলাকের একটা ইনজুরি সব সমীকরণ বদলে দিলো।

নিজের হাতে আসা সুযোগকে মুসো নস্ট করেনি।

অবলাকের ইনজুরির পর লা লীগায় প্রথম ম্যাচে হেতাফের বিপক্ষে ক্লিনশিট আর ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলো।

গত লেগে তো বার্সা তার গোলকিপিং হিরোইক দেখেছে। সেই ম্যাচেও সে ম্যান অফ দ্যা ম্যাচ।

আজ অবলাক ফিট ছিল ঠিকই, কিন্তু এরকম ধারাবাহিক মুসো কে বেঞ্চ করার সাহস পায়নি সিমিওনে। বরং তার উপর ভরসা রেখেছে।

বার্সার বিপক্ষে দুই লেগে ১৪ টা সেভ, অনেক বছর পর এথলেটিকোর ইউসিএল সেমিফাইনালে যাওয়ার গল্পটা হুয়ান মুসোর হাত দিয়েই লেখা হলো।

এমি মার্টিনেজ জাতীয় দল থেকে চলে গেলেও এই ফর্মের মুসো সেই অভাব বুঝতে দিবে না।

15/04/2026

Do bhai, dono tabahi ❤️‍🔥
Now ghumaw sobai 😭

দাদাদের দাদাগীরি গুড়িয়ে সাফের শিরোপা আসছে লাল সবুজের বাংলাদেশে!
04/04/2026

দাদাদের দাদাগীরি গুড়িয়ে সাফের শিরোপা আসছে লাল সবুজের বাংলাদেশে!

04/04/2026

Ronan x Messi x Ronaldo

04/04/2026

ভিন্ন জার্সি, তবুও একই উল্লাস!
বড় ভাই আমেরিকার প্রতিনিধিত্ব করে, ছোট ভাই বাংলাদেশের।
আনন্দটা এক, শুধু দেশের নামটাই আলাদা

মালদ্বীপ থেকে গৌরবের ট্রফি নিয়ে দেশের পথে চ্যাম্পিয়নরা
04/04/2026

মালদ্বীপ থেকে গৌরবের ট্রফি নিয়ে দেশের পথে চ্যাম্পিয়নরা

সাফল্যের গল্পটা এমনই শান্ত হয়! ❤️🇧🇩অভিনন্দন আমাদের কিশোর টাইগারদের।আমাদের ফুটবল কি সঠিক পথে এগোচ্ছে? কমেন্টে জানান! 👇❤️ ...
04/04/2026

সাফল্যের গল্পটা এমনই শান্ত হয়! ❤️🇧🇩
অভিনন্দন আমাদের কিশোর টাইগারদের।

আমাদের ফুটবল কি সঠিক পথে এগোচ্ছে? কমেন্টে জানান! 👇❤️

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Argentina's fanclub of CoMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share