Football Club of Sudra - FCS

Football Club of Sudra - FCS The purpose of this page is to take Sudra football forward, to take proper care of future players an

আলহামদুলিল্লাহ কালোরার সাথে আরেকটি জয় পেলাম। কালোরা - ১ গোল  - ৩ গোল।
09/07/2021

আলহামদুলিল্লাহ কালোরার সাথে আরেকটি জয় পেলাম।
কালোরা - ১ গোল
- ৩ গোল।

আলমগীর-সুফিয়ান টর্নেডোতে লন্ডভন্ড দোঘই⚽🏆🧡💛সকাল ৭ঃ৩০ মিনিটে পয়ালগাছা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দোঘইকে কাঁদিয়ে ৬-৩ গোলের ব...
22/10/2020

আলমগীর-সুফিয়ান টর্নেডোতে লন্ডভন্ড দোঘই⚽🏆🧡💛

সকাল ৭ঃ৩০ মিনিটে পয়ালগাছা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দোঘইকে কাঁদিয়ে ৬-৩ গোলের বড় জয় পায় সুদ্রা এফসি ❤️⚽
সুদ্রার পক্ষে ৫ মিনিটের মাথায় দূরপাল্লার কিক থেকে ১ম গোলটি করেন দলীয় অধিনায়ক নাসির।১৩ মিনিটের মাথায় নাসির পাস থেকে গোলের দেখা পান অভিষিক্ত সুফিয়ান ভাই।
১৮ মিনিটের মাথায় ডিফেন্সের ভুলে ১ম গোলটি হজম করে সুদ্রা।পরক্ষণেই ২৬ মিনিটের মাথায় আলমগীরের পাস থেকে আরো একটি গোল করেন সুফিয়ান ভাই।প্রথমার্ধ শেষে ৩-১ গোলে এগিয়ে থাকে সুদ্রা এফসি।
দ্বীতিয়ার্ধের শুরুতেই দোঘই ফ্রি-কিক থেকে দ্বীতিয় গোলের দেখা পায়।ম্যাচের ফলাফল ৩-২।টানা আক্রমণে দলের পক্ষে নিজের প্রথম গোলটি করেন আলমগীর।অল্প কিছু মিনিটের ব্যবধানে দৃষ্টিনন্দন এক গোল করে দোঘইয়ের মনে আশা সঞ্চার করেন জাহিদ।৪-৩ ব্যবধানের খেলা চলছিল ঠিক তখনি জ্বলে উঠেন আলমগীর।দ্বীতিয়ার্ধের শেষেরদিকে নাসিরের পাস থেকে আরেকটি গোল করে আলমগীর।অতিরিক্ত সময়ের শেষ মিনিটে নাসিরের পাস থেকে আরো একটি গোল করে নিজের হ্যাট্টিক পূর্ণ করে আলমগীর।আর সুদ্রা পৌঁছে যায় জয়ের বন্দরে।৬-৩ ব্যবধানে এই মৌসুমের সবচেয়ে বড় জয় পায় সুদ্রা এফসি ❤️⚽💛⚽🧡🧡

দোঘইয়ের জন্য একগ্লাস সমবেদনা🥛

মুগগাঁও এর সাথে হার😥😥😥দলগত ব্যর্থতায় মুগগাঁওয়ের সাথে ১-০ গোলের হার।আশা করছি এই হার ভুলে গিয়ে আগামী ম্যাচে নতুন উদ্যমে ফি...
02/10/2020

মুগগাঁও এর সাথে হার😥😥😥

দলগত ব্যর্থতায় মুগগাঁওয়ের সাথে ১-০ গোলের হার।
আশা করছি এই হার ভুলে গিয়ে আগামী ম্যাচে নতুন উদ্যমে ফিরবে এবং আবারো জয়ের ধারায় ফিরবে সুদ্র এফসি ইনশাআল্লাহ ❤😍⚽⚽

কাজকামতার সাথে বড় জয়❤❤⚽⚽দীর্ঘ বিরতির পর আজ সকাল ৭ঃ০০ টায় কাজকামতা একাদশের সাথে পয়ালগাছা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে একটি প...
29/09/2020

কাজকামতার সাথে বড় জয়❤❤⚽⚽

দীর্ঘ বিরতির পর আজ সকাল ৭ঃ০০ টায় কাজকামতা একাদশের সাথে পয়ালগাছা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলে সুদ্রা এফসি। ম্যাচটিতে ৫-১ গোলের দাপুটে জয় পায় সুদ্রা এফসি। ৪-৪-২ ফরমেশনে গড়া শক্ত একাদশ নিয়ে মাঠে নামে সুদ্রা।রক্ষণভাগে রাকিব,ওমর,পারভেজ,সুফিয়ান মিডফিল্ডে আজাদ,নাসির,নাঈম,সাদ্দাম এবং আক্রমণভাগে খেলেন আলমগীর ও শুভ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সুদ্রা।সুদ্রার পক্ষে নাসিরের দূর্দান্ত পাস থেকে শুভ প্রথম গোলটি করেন।টানা আক্রমণে সুদ্রার সাদ্দাম দ্বিতীয় গোলটি করেন।একেক পর এক আক্রমণে নাস্তানাবুদ কাজকামতা শিবির।প্রথমার্ধের শেষমূহুর্তে একমাত্র গোলটি হজম করে সুদ্রা।
বিরতির পর সুদ্রা আরো সুন্দর খেলা উপহার দেয়।প্রতিপক্ষের জালে আরো ৩ টি বল পাঠায় সুদ্রা এফসি। সুদ্রার পক্ষে নাসির ১ টি এবং আলমগীর করেন ২ টি গোল।
আলহামদুলিল্লাহ ছেলেরা ভালো একটি ম্যাচ উপহার দিয়েছে।
এই জয়টি দলের মানসিকতা চাঙ্গা করবে ইনশাআল্লাহ।
ভবিষ্যতের জন্য দোয়াপ্রার্থী।

SPL - Sudra Premier League 2020 4th Match Score.PSG (4) Vs (2) JuventusGoal:Manik Mahmud= (PSG)MD Saikat = (PSG)Abul Kal...
08/09/2020

SPL - Sudra Premier League 2020 4th Match Score.

PSG (4) Vs (2) Juventus

Goal:
Manik Mahmud= (PSG)
MD Saikat = (PSG)
Abul Kalam Azad = (PSG)
Md Nasir Mizi = (PSG)

Omar Faruk Bhuiyan = (Juventus)
Ismail Mizi = (Juventus)

Sponsored By: Living Legend & কাইফা কফি হাউস

SPL - Sudra Premier League 2020 এর চতুর্থ খেলায় মোকাবেলা করবে PSG Vs Juventus (বিকাল ৪ টায়)Sponsored By: Living Legend...
07/09/2020

SPL - Sudra Premier League 2020 এর চতুর্থ খেলায় মোকাবেলা করবে PSG Vs Juventus (বিকাল ৪ টায়)

Sponsored By: Living Legend & কাইফা কফি হাউস

SPL - Sudra Premier League 2020 3rd Match Score.Chelsea (4) Vs (2) Man CityHat trick: Mehedi Hasan (Chelsea)
07/09/2020

SPL - Sudra Premier League 2020 3rd Match Score.

Chelsea (4) Vs (2) Man City

Hat trick: Mehedi Hasan (Chelsea)

SPL - Sudra Premier League 2020 এর দ্বিতীয় দিনের খেলায় মোকাবেলা করবে Chelsea Vs Man City (বিকাল ৪ টায়)Sponsored By: L...
07/09/2020

SPL - Sudra Premier League 2020 এর দ্বিতীয় দিনের খেলায় মোকাবেলা করবে Chelsea Vs Man City (বিকাল ৪ টায়)

Sponsored By: Living Legend & কাইফা কফি হাউস

SPL - Sudra Premier League 2020 এর উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হবে।প্রথম খেলায় মোকাবেলা করবে PSG Vs Bayern Munich ...
06/09/2020

SPL - Sudra Premier League 2020 এর উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হবে।

প্রথম খেলায় মোকাবেলা করবে PSG Vs Bayern Munich ( বিকাল ৩ টায়)

দ্বিতীয় খেলায় মোকাবেলা করবে Liverpool FC Vs Chelsea FC (বিকাল ৫ টায়)

Sponsored By: Living Legend & কাইফা কফি হাউস

04/09/2020

আবারো শুরু হতে যাচ্ছে SPL - Sudra Premier League 2020. আগামীকাল রোজ শনিবার বিকাল ৪ টায় প্লেয়ার ড্রাফট করা হবে। যারা যারা খেলতে ইচ্ছুক সবাইকে স্কুল মাঠে আসার আমন্ত্রণ রইল।

সূর্য তরুণের কাছে অপ্রত্যাশিত হার😥😥😥আজ বিকেল ৫ঃ৩০ মিনিটে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে শক্তিশালী সোনাইমুড়ীর কাছে ৩-১ গোলে...
02/08/2020

সূর্য তরুণের কাছে অপ্রত্যাশিত হার😥😥😥

আজ বিকেল ৫ঃ৩০ মিনিটে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে শক্তিশালী সোনাইমুড়ীর কাছে ৩-১ গোলে হেরে যায় সুদ্রা এফসি।নৌবাহিনীর খেলোয়াড়দের নিয়ে সাজানো সোনাইমুড়ী সূর্য তরুণ ক্লাব খেলার শুরু থেকেই এগিয়ে ছিলো।সিনিয়র জুনিয়র কম্বিনেশনে গড়ে উঠা সুদ্রা এফসি তাদের সাথে সমান তালে তাল মিলিয়ে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ উপহার দেয়।খেলার শুরুর দিকে ১-০ গোলে এগিয়ে যায় সূর্য তরুণ।পরক্ষণেই মিডফিল্ড থেকে সুদ্রা এফসির আজাদ দূরপাল্লার দূর্দান্ত এক কিকে গোল করে খেলা সমতায় ফিরায়।প্রথমার্ধের শেষের দিকে আরো একটি গোল করে ২-০ গোলে এগিয়ে যায় সূর্য তরুণ। দ্বিতীয়ার্ধে দুপক্ষেরই একের পর এক আক্রমণ ব্যর্থ হয়।ম্যাচের শেষের দিকে আরো একটি গোল করে কফিনে শেষ পেরেক মারে সূর্য তরুণ।আর এতে তারা ৩-১ গোলে ম্যাচটি জিতে নেয়।
সুদ্রার দর্শকদের উপস্থিতি ছিলো দেখার মতো।ধন্যবাদ সকলকে বিশেষকরে সিনিয়রদের, শত ব্যস্ততার মাঝেও মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য।
সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠ মনে হচ্ছিল এক খন্ড সুদ্রা।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Football Club of Sudra - FCS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share