03/12/2016
খোলা চিঠি।
প্রসঙ্গ:প্রধান মন্ত্রীর নিরাপত্তা ঝুকি।
মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত
বাংলাদেশের একজন নাগরিক হিসাবে
আমি ক্ষুব্ধ, বিস্মিত এবং হতবাক!
শেখ হাসিনা-ই মুক্তিযুদ্ধের স্বপক্ষের
শক্তির শেষ ঠিকানা,এটা-ই সত্য। শেখ
হাসিনা না থাকলে, অনেকের ই অস্থিত্ব ও
থাকবেনা। নেতা, পাতি নেতা, উপ নেতা,
মন্ত্রী, এম পি অনেকের ক্ষেত্রে ই এটা
সত্য। অনেকেই ক্ষমতার মালিক,কোটি
কোটি টাকার মালিক হয়েছেন। ফুলে ফেঁপে
বড় লোক হয়েছেন,মন্ত্রী,এম পি,নেতা
হয়েছেন।
সেই অস্তিত্বের উৎস শেখ হাসিনা হত্যা
চেষ্টা ২১ আগস্ট এর গ্রেনেড হামলার
মামলা কেনো শেষ হচ্ছেনা?
কেনো প্রধান মন্ত্রীর বিমানে এত ভয়াবহ
ঘটনার পরে সরকার -রাস্ট্র নির্লিপ্ত? কি
ভাবে বিমান মন্ত্রী এখনো বহাল? কেনো
বিমানের পদস্থ কর্তারা গ্রেপ্তার হয়ে
রিমান্ডে নয়? কেনো, বিষয়টা হাল্কা করে
দেখে সরকার নির্লিপ্ততা দেখাচ্ছে?
আমি আর গালভরা বক্তৃতা শুনতে চাইনা
নেতা ও মন্ত্রীদের। এটা কোন ভাবেই
সাধারণ দূর্ঘটনা নয় বলে আমার বিশ্বাস।
শেখ হাসিনাকে হত্যা চেস্টা নতুন নয়।
আমি কাছ থেকে ১/১১ দেখছি, দেখেছি
তার অমিত শক্তি আর সাহস। দেখেছি
অনেক নেতাদের ভুমিকা। কেন যেনো মনে
হয়, আল্লাহ ই বার বার তাকে হেফাযত
করছেন, আর তার কষ্টার্জিত অর্জনের
সুবিধা লুটছে একটি মহল। রাস্ট্রের সব চেয়ে
গুরুত্বপূর্ণ ব্যাক্তির জীবনের ঝুঁকি একটি
ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে
উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত চাই, চাই,
ফৌজদারী মামলা রুজু করে জড়িতদের
অবিলম্বে গ্রেপ্তার ও রিমান্ড। সরকার এর
নির্লিপ্ততায় আমি ক্ষুব্ধ।
আ.ন.ম তামজিদ আনিক
সভাপতি
বাংলাদেশ ছাত্রলীগ
ইসলামপুর ইউনিয়ন শাখা