13/02/2026
জনাব ফজলুর রহমান,
আপনি এই প্রহসনের নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কি না, সেটি আমাদের মূল বিবেচনার বিষয় নয়। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নির্বাচনের আগে আপনি যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দৃঢ় অবস্থান প্রকাশ করতেন, ভবিষ্যতেও সেই একই সাহস ও সততার সঙ্গে তা অব্যাহত রাখবেন কি না।
আমরা আশা করি, ক্ষমতা বা অবস্থানের পরিবর্তন আপনার আদর্শিক অবস্থানকে প্রভাবিত করবে না এবং অতীতের মতোই আপনি মুক্তিযুদ্ধের গৌরব ও বঙ্গবন্ধুর প্রতি আপনার শ্রদ্ধা ও অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরবেন। ভবিষ্যতের জন্য শুভকামনা।
✍🏻 Nucleus 71 Cox’s Bazar