30/08/2026
শেষ হলো ভুটান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ আর্চারি টুর্নামেন্ট
আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ ও ভুটানের আর্চারদের অংশগ্রহণে টঙ্গীর ট্রেনিং একাডেমিতে আজ সমাপ্ত হয়েছে ‘ভুটান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট’।
এবারের এই প্রতিযোগিতায় দু'দেশের আর্চাররা বিভিন্ন ইভেন্টে পদকের লড়াইয়ে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেন।