01/08/2022
কাজুবাদাম ভাল কোলেস্টেরল এর মাত্রা বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল এর মাত্রা কমায় ।কোলেস্টেরলের মোটামুটি দুটি ভাগ- এলডিএল (LDL) ও এইচডিএল (HDL)। এলডিএল হল খারাপ কোলেস্টেরল। অপরদিকে ভালো কোলেস্টেরল হল এইচডিএল। এবার এলডিএল বাড়লেই সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ে। এক্ষেত্রে এইচডিএল বাড়তে শুরু করলে শরীরের পক্ষে ভালো। অপরদিকে এলডিএল বাড়লে শরীর খারাপ হওয়ার আশঙ্কা বাড়ে। এর থেকে দেখা দিতে পারে স্ট্রোক (Stroke), হার্ট অ্যাটাকের (Heart Attack) মতো সমস্যা। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে।
এবার আমাদের শরীরে কোলেস্টেরল বাড়ার নেপথ্যে থাকতে পারে অনেক কারণ। এক্ষেত্রে মূল কারণ অবশ্যই খাদ্যাভ্যাস (Diet)। আপনি অতিরিক্ত রেডমিট খেলে শরীরে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা অনেকটাই বাড়ে। রেড মিট (Red Meat) হল খুবই সমস্যা সৃষ্টিকারী এখটি খাবার। এই খাবারে ভালো পরিমাণ প্রোটিন রয়েছে ঠিকই। তবে এর পাশাপাশি রয়েছে অনেকটা ফ্যাটও। এই ফ্যাট (Fat) শরীর খারাপ করে দিতে পারে। এক্ষেত্রে এই খাবারে ফ্যাটের পরিমাণ এতটাই বেশি থাকে যে রক্ত হু হু করে বাড়ে কোলেস্টেরল। তাই কোলেস্টেরলের সমস্যায় ভোগা প্রতিটি মানুষকে অবশ্যই রেড মিট খাওয়া থেকে দূরে থাকতে হবে। বরং খেতে পারেন অন্য ধরনের মাংস।প্রতিটি মানুষকে অবশ্যই হতে হবে সাবধান। নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন খেতে হবে কাজুবাদাম ।
এছাড়াও কাজুবাদামের রয়েছে কয়েকটি গুন -
-কাজুবাদামে প্রচুর এন্টি অক্সিডেণ্ট থাকে , যা হৃদরোগ , চোখের বিভিন্ন রোগ এবং স্মৃতিজনিত সমস্যা সমাধানে কাজ করে ।
- ট্রাইইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে , স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
- নিয়মিত কাজুবাদাম খেলে শর্করা খাওয়ার আগ্রহ কমিয়ে ডায়েবেটিক্স রোগের উপশম করে
- কাজু বাদামে ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ থাকার কারণে এটি হাড়ের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে। এ ছাড়া মানব দেহের জন্য প্রয়োজনীয় কপারের অভাব পূরণ করে এটি। আর কপারের অভাবে বিভিন্ন হাড়ের সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে। তাই কাজু বাদাম হাড়ের জন্য উপকারী হিসেবে কাজ করে।