তাদের মায়া আসক্ত

Directions

তাদের মায়া আসক্ত Fueled by messis passion and determination.
(2)

🥹🇦🇷 আজ মেসির ফুটবল ক্যারিয়ার আর তার রেখে যাওয়া স্মৃতি নিয়ে ড্রোন শো করা হলো। এটা দেখে লিও নিজেও আবেগ ধরে রাখতে পারেনি। 💔
07/10/2026

🥹🇦🇷 আজ মেসির ফুটবল ক্যারিয়ার আর তার রেখে যাওয়া স্মৃতি নিয়ে ড্রোন শো করা হলো। এটা দেখে লিও নিজেও আবেগ ধরে রাখতে পারেনি। 💔

🚨প্রশ্ন : মেসির বক্তব্যের সময় আপনাকে কাঁদতে দেখেছি, তখন কেমন অনুভব করছিলেন❓লিসান্দ্রো মার্তিনেজ 🗣️: "সত্যি বলতে, আমরা প্...
07/10/2026

🚨প্রশ্ন : মেসির বক্তব্যের সময় আপনাকে কাঁদতে দেখেছি, তখন কেমন অনুভব করছিলেন❓

লিসান্দ্রো মার্তিনেজ 🗣️: "সত্যি বলতে, আমরা প্রচণ্ড উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে খেলেছি। মনে হচ্ছিল সেই মুহূর্তটি যেন কখনোই আসবে না, কিন্তু আজ তা এসেছে এবং আমরা এখনও বিষয়টি পুরোপুরি উপলব্ধি করে উঠতে পারছি না।

"এখানে থাকাটা খুব অদ্ভুত মনে হবে, বিশেষ করে যখন ভাবি যে নভেম্বরে পরবর্তী আন্তর্জাতিক বিরতি আসবে কিন্তু তিনি আর আমাদের মাঝে থাকবেন না—এই বিষয়টি মেনে নেওয়া কঠিন হবে।"

প্রশ্ন : গোল করার পর মেসি যখন আপনাকে জড়িয়ে ধরলেন, তখন তিনি আপনাকে কী বলেছিলেন❓

লিসান্দ্রো মার্তিনেজ 🗣️: "হ্যাঁ, আমি এই মুহূর্তগুলো পুরোপুরি উপভোগ করার চেষ্টা করছিলাম, কারণ সত্যি বলতে সময় খুব দ্রুত চলে যায়। আর বিশেষ কিছু নয়, আমরা তাকে অন্তর দিয়ে ভালোবাসি এবং আমার কাছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ।"

প্রশ্ন : মেসি দলের ঐতিহ্য এবং দলের ঐক্য ধরে রাখার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন; তিনি বলেছেন যে আমাদের দলকে সমর্থন দিয়ে যেতে হবে, কারণ অনেকেই জাতীয় দলকে খারাপ অবস্থায় দেখতে চায়। এ বিষয়ে আপনার মতামত কী❓

লিসান্দ্রো মার্তিনেজ: "নিঃসন্দেহে, এমন কিছু মূর্খ মানুষ আছে যারা সবসময় আমাদের ছোট করার এবং নিরুৎসাহিত করার চেষ্টা করে। তবে তারা সবসময়ই হতাশ হবে, কারণ জয় বা পরাজয়—যাই হোক না কেন, আমরা সবসময়ই আমাদের জাতীয় দলের প্রতিনিধিত্ব করব সেরা উপায়ে।"

🚨🎙️ লিও মেসির পূর্ণাঙ্গ বক্তব্য 🗣️:"এই জার্সির প্রতি কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কিছু করার নেই। ২০ বছর ধরে—এমনকি সবচেয়ে...
07/10/2026

🚨🎙️ লিও মেসির পূর্ণাঙ্গ বক্তব্য 🗣️:

"এই জার্সির প্রতি কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কিছু করার নেই। ২০ বছর ধরে—এমনকি সবচেয়ে কঠিন সময়েও—আমি লড়াই থামাইনি, এগিয়ে গেছি, নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি এবং সবসময় এখানেই থাকতে চেয়েছি।

"আর এখানে না আসা এবং আর্জেন্টিনা জাতীয় দলের সাথে না থাকাটা আমাকে ভীষণ কষ্ট দেবে। আমার হাতে থাকলে আমি সারা জীবন এখানেই থাকতাম, কারণ আর্জেন্টিনার হয়ে খেলাটাই সবচেয়ে সুন্দর অনুভূতি।

"আমার মনে হয় আজ আমি স্বাভাবিকের চেয়ে বেশি কথা বলছি, কারণ আমি চাই না এই মুহূর্তটা শেষ হয়ে যাক।

"তবে আমার মনে হয় অবসরের সময় এসে গেছে। নানা চড়াই-উতরাই পেরিয়ে গত বিশ্বকাপটি আমাদের অনেক ধকলের মধ্য দিয়ে নিয়ে গিয়েছিল। ফাইনালে যখন পৌঁছাই, তখন আমাদের শরীরে আর খুব বেশি শক্তি অবশিষ্ট ছিল না; তবুও আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি—ঠিক যেমনটা আমরা সবসময়ই করে থাকি।

"আমরা আবারও শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছেছিলাম। আমাদের নিয়ে নানা কথা বলা হলেও, আসলে অস্বাভাবিক কিছুই ঘটেনি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের অনেক শক্তি ক্ষয় করেছিল, কারণ আমরা সেখানে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিলাম।

"২০২২ সালে আমাদের একটি স্বপ্ন ছিল—শুধু আমার স্বপ্ন নয়, বরং পুরো দেশের স্বপ্ন—আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। এবং আমরা তা করে দেখিয়েছি।

"আমরা বিশ্বকাপ জিতেছি, কোপা আমেরিকা জিতেছি, ফিনালিসিমা জিতেছি... এই জাতীয় দলের হয়ে যা কিছু অর্জন করেছি বা অভিজ্ঞতা পেয়েছি, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।

"তবে এই যাত্রাটা কেবল ২০২২ সাল বা গত বিশ্বকাপকে ঘিরেই ছিল না। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অনেক আগে থেকেই বহু সতীর্থ এই জার্সির জন্য আমার পাশাপাশি লড়াই করেছেন। আর্জেন্টিনার জন্য তাদের প্রত্যেকে কতটা লড়াই করেছেন এবং কতটা ত্যাগ স্বীকার করেছেন, তা নিয়ে কখনোই সন্দেহ করবেন না।"

"আমার সতীর্থদের সবার সাথে মাঠে নামা এবং ফুটবলের বাইরেও আমাদের জীবনের অনেকটা সময় একসাথে কাটানোটা ছিল এক বিশাল সৌভাগ্য ও সম্মানের বিষয়। যখনই আমরা মাঠে নামতাম, আমি জানতাম যে আমরা যেকোনো প্রতিপক্ষের সাথে পাল্লা দিতে পারব; কারণ আমার পাশে ছিল এমন সব লড়াকু যোদ্ধা, যারা মাঠের লড়াইয়ে নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত থাকত।

"সবচেয়ে বড় সাফল্য অর্জনের জন্য প্রয়োজন একটি শক্তিশালী দল। আর কঠিন মুহূর্তগুলোতেই বোঝা যায় আসলে কেমন দল আপনার আছে। আমরা যা কিছু অর্জন করি

কিছু বিদায় মেনে নেওয়া যায় না, শুধু চুপচাপ সহ্য করে নিতে হয়… 💔লিওনেল মেসিকে বিদায় জানানো যে কতটা কঠিন হবে, সেটা অনেক আগে ...
07/10/2026

কিছু বিদায় মেনে নেওয়া যায় না, শুধু চুপচাপ সহ্য করে নিতে হয়… 💔
লিওনেল মেসিকে বিদায় জানানো যে কতটা কঠিন হবে, সেটা অনেক আগে থেকেই জানতাম। কিন্তু আজ যখন সত্যিই সেই মুহূর্তটা সামনে, তখন বুঝতে পারছি—এই ব্যথাটা আসলে কতটা গভীর।
আমি টাইপ করে লিখছি, আর চোখের কোণে পানি জমে একসময় গড়িয়ে পড়ছে। ভাবছি, নিঃস্বার্থ ভালোবাসা বুঝি এমনই হয়! প্রিয় কাউকে ছেড়ে যাওয়ার ব্যথা বুঝি এমনই হয়!
পুরুষ মানুষও কাঁদে। নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে বিদায় দিতে গিয়ে পুরুষের চোখেও পানি আসে। আজ এনজো, আলভারেজদের দেখেও সেটা আরও বেশি অনুভব হচ্ছে। তারা তো আমাদেরই মতো মেসির ভক্ত হয়ে বড় হয়েছে। ছোটবেলায় দেয়ালে মেসির পোস্টার টাঙিয়েছে, মেসিকে আদর্শ মেনেছে। আর ভাগ্য দেখুন—একদিন সেই স্বপ্নের নায়কটার সাথেই খেলেছে, একই জার্সি পরে বিশ্বকাপও জিতেছে! 🥹🇦🇷
আজ তাদের বুকের ভেতরটা কেমন করছে, সেটা হয়তো তারাই জানে। শুধু তারা নয়—স্কালোনি, মেসির সতীর্থরা, গ্যালারিতে থাকা হাজারো মানুষ, টিভির পর্দার সামনে বসে থাকা অগণিত ভক্ত—আজ সবার চোখেই পানি।
একজন মানুষ মানুষের হৃদয়ে কতটা গভীর জায়গা করে নিলে, তার বিদায়ে পুরো পৃথিবীর এত মানুষ একসাথে কাঁদতে পারে?
মেসি শুধু একজন ফুটবলার নন।
মেসি আমাদের শৈশব, আমাদের আবেগ, আমাদের হাসি-কান্না, আমাদের অসংখ্য স্মৃতির একটা বড় অংশ। 💔
হয়তো আজকের এই কান্নাই প্রমাণ করে—পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা এখনো বেঁচে আছে। আর সেই ভালোবাসার একটা বড় নাম—Lionel Messi. 🐐💙🇦🇷

মেসি তার শেষবারের মতো আর্জেন্টিনার লাইনআপ ছবিতেও সন্তানদের পাশে রাখলেন। 🥹💙🇦🇷শেষ মুহূর্তটাও পরিবারকে সঙ্গে নিয়েই স্মরণীয় ...
06/10/2026

মেসি তার শেষবারের মতো আর্জেন্টিনার লাইনআপ ছবিতেও সন্তানদের পাশে রাখলেন। 🥹💙🇦🇷
শেষ মুহূর্তটাও পরিবারকে সঙ্গে নিয়েই স্মরণীয় করে রাখলেন আমাদের লিও। 😭❤️

শেষ বারের মতো আর্জেন্টিনার হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করলেন লিওনেল মেসি 💔
06/10/2026

শেষ বারের মতো আর্জেন্টিনার হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করলেন লিওনেল মেসি 💔

এই যে দেখেন প্রিয় বন্ধু কে বিদায় যানাতে কে আসছে, লিওনেল মেসির বিদায় ম্যাচে মাঠে হাজির ডি মারিয়া 🫶🐐❤️‍🩹🇦🇷
06/10/2026

এই যে দেখেন প্রিয় বন্ধু কে বিদায় যানাতে কে আসছে, লিওনেল মেসির বিদায় ম্যাচে মাঠে হাজির ডি মারিয়া 🫶🐐❤️‍🩹🇦🇷

Address

Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাদের মায়া আসক্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category