Seleção Fans Club - Bangladesh

Seleção Fans Club - Bangladesh Stay connected with us to get all the updates on Brazilian football ❤️🇧🇷🇧🇩

আর্জেন্টিনা দলকে উদ্দেশ্য করে নতুন একটি ড্রিংকPicture Collected
24/07/2026

আর্জেন্টিনা দলকে উদ্দেশ্য করে নতুন একটি ড্রিংক

Picture Collected

আর্জেন্টিনার এই বিশ্বকাপ ফাইনালে হারটা শুধু হার নয়, একেবারে রেকর্ডবুক উলটে দেওয়ার মতো এক ঘটনা হয়ে থেকেছে। ২০২৬ সালের ...
23/07/2026

আর্জেন্টিনার এই বিশ্বকাপ ফাইনালে হারটা শুধু হার নয়, একেবারে রেকর্ডবুক উলটে দেওয়ার মতো এক ঘটনা হয়ে থেকেছে। ২০২৬ সালের ১৯ জুলাই স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যাওয়া আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে প্রথম দল, যারা কোনো বিশ্বকাপ ফাইনালের ৯০ মিনিটে একটি শটও নিতে পারেনি। তাদের প্রথম শট আসে অতিরিক্ত সময়ের ১১৭ মিনিটে, লিওনেল মেসির পা থেকে। এর ফলে ২০২৬ সালের ফাইনাল হয়ে যায় আর্জেন্টিনার তৃতীয় এমন ফাইনাল যেখানে দলটি কোনো শট অন টার্গেট ছাড়াই হেরেছে (২০২৬, ২০১৪, ১৯৯০)। ৯০ মিনিট পর এক দলের সর্বনিম্ন শটের রেকর্ডও এখন আর্জেন্টিনার দখলে (০টি, আগের রেকর্ডও ছিল তাদেরই, ১৯৯০ সালে ১টি শট)। ১৯৬৬ সাল থেকে অপটার হিসাব অনুযায়ী খেলা ৯০০ ম্যাচের মধ্যে মাত্র তিনটি দল নির্ধারিত সময়ে শূন্য শট নিয়েছে— কোস্টা রিকা (১৯৯০ ও ২০২২) এবং এবার আর্জেন্টিনা (২০২৬)। পুরো ম্যাচ মিলিয়ে তাদের সামগ্রিক এক্সজি (xG) ছিল মাত্র ০.১৩–০.২০ এর মধ্যে, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন।

মাঠের বাইরের আচরণেও আর্জেন্টিনা রেকর্ড গড়েছে, তবে সেটাও ভালো অর্থে নয়। স্পেনের বিপক্ষে তারা ২৬টি ফাউল করেছে, যা কোনো বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ (২০২২ সালে ফ্রান্সের বিপক্ষে নিজেদেরই করা ২৬ ফাউলের রেকর্ডের সমান বা তার চেয়ে বেশি)। পুরো ২০২৬ বিশ্বকাপে দেখানো শেষ ৯টি কার্ডের সবকটিই পেয়েছে আর্জেন্টিনার খেলোয়াড়রা (ইংল্যান্ডের বিপক্ষে ৩টি, স্পেনের বিপক্ষে ৬টি)। এনজো ফার্নান্দেজ হয়ে ওঠেন বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় যিনি লাল কার্ড দেখেছেন, আর মজার বিষয় হলো এই ছয়জনের অর্ধেকই (৫০%) আর্জেন্টিনার খেলোয়াড়— এর আগে ১৯৯০ সালে পেদ্রো মনসোন ও গুস্তাভো দেসোত্তিও লাল কার্ড দেখেছিলেন।

মেসির জন্যও এই ফাইনাল ছিল এক তেতো অভিজ্ঞতা। এটাই ছিল তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ যেখানে শুরুর একাদশে থেকেও তিনি সতীর্থদের জন্য একটিও সুযোগ তৈরি করতে পারেননি। গোল্ডেন বুটের দৌড়েও তিনি দ্বিতীয় হয়ে শেষ করেন, প্রথম হন কিলিয়ান এমবাপে, যিনি একইসঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার (২২ গোল, মেসির ২১ এর বিপরীতে) রেকর্ডও নিজের করে নেন।

23/07/2026

🚨ব্রেকিং:- অবশেষে জানা গেলো আর্জেন্টিনার ড্রেসিং রুমে কি হয়েছিল...See more

পেনাল্টিনা খারাপ খেলার কারণ জানা গেলো!!
23/07/2026

পেনাল্টিনা খারাপ খেলার কারণ জানা গেলো!!

যারা বলেন, "ড্রেসিং রুমে কিছু একটা হইছে" কিংবা "রাজনৈতিক চাপ তো অবশ্যই ছিল" তারা এখনো আসল ঘটনাটা জানেন না।আর্জেন্টিনার স...
22/07/2026

যারা বলেন, "ড্রেসিং রুমে কিছু একটা হইছে" কিংবা "রাজনৈতিক চাপ তো অবশ্যই ছিল" তারা এখনো আসল ঘটনাটা জানেন না।

আর্জেন্টিনার সঙ্গে এর থেকেও ভয়ংকর কিছু হয়েছে!
পুরো ১২০ মিনিট স্নাইপারের মুখে জিম্মি হয়ে ফুটবল খেলেছে আর্জেন্টিনা (ভিডিওতে দেখা যাচ্ছে ফাইনাল ম্যাচে স্টেডিয়ামের ছাদে মাঠের দিকে স্নাইপার তাক করা)।

আমার মনে হয় ওপর থেকে কঠোর নির্দেশ ছিল যে, কেউ অন-টার্গেট শট নিলে সঙ্গে সঙ্গে গু/লি। বলেন তো! অন টার্গেট শট না নিলে গোল কিভাবে পাবে প্রিয় দল?

নাহলে ১২০ মিনিটে একটা দল একটাও অন-টার্গেট শট নিতে পারে না! এটা বিশ্বাস করা কঠিন 😭💔

22/07/2026

Bangladeshi viral video is now viral on Twitter too 🥴🥴

Mohona TV cooked.
22/07/2026

Mohona TV cooked.

Deep conspiracy against Argentina. 🇦🇷আসল তথ্য বের হয়ে আসছে। ম্যাচের আগে ড্রেসিংরুমে যা যা ঘটেছে, খেলা শুরুর জাস্ট দশ মিন...
22/07/2026

Deep conspiracy against Argentina. 🇦🇷
আসল তথ্য বের হয়ে আসছে।
ম্যাচের আগে ড্রেসিংরুমে যা যা ঘটেছে,

খেলা শুরুর জাস্ট দশ মিনিট আগে ফিফা থেকে অফিসিয়াল ইমেইল পায় আর্জেন্টিনা দল - "প্রিয় আর্জেন্টিনা, দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আজকের ম্যাচে রেফারি এবং VAR কেউই আপনাদের পাশে থাকতে পারছে না। অনুগ্রহ করে নিজ দায়িত্বে ফুটবল খেলুন।"

ইমেইল পড়ে পুরো ড্রেসিংরুমে শোকের ছায়া।
কেউ কেউ কান্নায় ভেঙে পড়ল - এতদিনের সঙ্গী, এভাবে ছেড়ে যাবে কেউ ভাবেনি। একজন ডিফেন্ডার নাকি দেয়াল ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, "রেফারি ছাড়া আমরা মাঠে নামব কীভাবে? আমরা তো জীবনে কোনোদিন একা খেলিনি!"

তখন উঠে দাঁড়াল অধিনায়ক মেসি। চোখে জল, কণ্ঠে দৃঢ়তা "শোনো ভাইয়েরা, মন খারাপ করো না। রেফারি থাকুক বা না থাকুক, তোমরা তোমাদের স্বাভাবিক খেলাটাই খেলবে।"

এবং সত্যি বলতে, কথা রেখেছে ছেলেরা।
সারা ম্যাচ আর্জেন্টিনা তাদের স্বাভাবিক খেলাটাই খেলেছ।

20/07/2026

অনেকেই বলাবলি করছে ম্যাচে পেনাল্টিনা নাকি কোনো এট্যাকই করতে পারেনি গোল কিভাবে করবে? দেখেন এট্যাক করছে কিনা? এট্যাক করছে ঠিকই কিন্তু সেটা ম্যাচের এট্যাক না কুস্তিগিরির এট্যাক।

গত ইয়ার পেনাল্টি ভাতা পাইয়া বিশ্বকাপ জিতছো এইবার আর এইসবের খানা নাই!!

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Seleção Fans Club - Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category