Lakhsmipur Golden Star Club-লক্ষীপুর গোল্ডেন স্টার ক্লাব

  • Home
  • Bangladesh
  • Comilla
  • Lakhsmipur Golden Star Club-লক্ষীপুর গোল্ডেন স্টার ক্লাব

Lakhsmipur Golden Star Club-লক্ষীপুর গোল্ডেন স্টার ক্লাব একটি অপেশাদার,
ক্রীড়া ও সামাজিক সেবায

বিষয়ঃ  #গণভোট 👉  “৩০টি সংশোধনী” এখনো সরকারিভাবে একক গেজেট/চূড়ান্ত তালিকা আকারে প্রকাশ হয়নি।নিচের তালিকাটি জুলাই জাতীয় সন...
11/02/2026

বিষয়ঃ #গণভোট

👉 “৩০টি সংশোধনী” এখনো সরকারিভাবে একক গেজেট/চূড়ান্ত তালিকা আকারে প্রকাশ হয়নি।
নিচের তালিকাটি জুলাই জাতীয় সনদ নিয়ে যেসব পয়েন্ট নিয়ে রাজনৈতিক ঐকমত্যের কথা বারবার এসেছে, সেগুলো থিমভিত্তিক করে পয়েন্ট গুলো দেওয়া।
অর্থাৎ এটা প্রস্তাবিত/আলোচিত সংস্কারগুলোর সংকলন, চূড়ান্ত আইনি ভাষা নয়।

🇧🇩 গণভোটে আলোচিত ৩০টি সংশোধনী/সংস্কার

🏛️ A. রাষ্ট্র ও সংবিধান কাঠামো (১–৬)
১. সংবিধান সংশোধনের নতুন পদ্ধতি
→ ভবিষ্যতে সংবিধান বদলাতে শুধু সংসদের সংখ্যাগরিষ্ঠতা নয়,
গণভোট বা উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক করা।

২. ক্ষমতার ভারসাম্য (Checks & Balances)
→ প্রধানমন্ত্রী যেন সব ক্ষমতার কেন্দ্র না হন—
রাষ্ট্রপতি, সংসদ ও আদালতের ক্ষমতা তুলনামূলক ভারসাম্যপূর্ণ করা।

৩. জরুরি অবস্থা জারির ক্ষমতা সীমিতকরণ
→ জরুরি অবস্থা ঘোষণায় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত বন্ধ করে
সংসদ/রাষ্ট্রপতির অনুমোদন বাধ্যতামূলক করা।

৪. রাষ্ট্রপতির ভূমিকা শক্তিশালী করা
→ রাষ্ট্রপতিকে কেবল আনুষ্ঠানিক নয়,
কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কার্যকর ভূমিকা দেওয়া।

৫. রাষ্ট্রপতির ক্ষমা প্রদানে স্বচ্ছতা
→ সাজা মওকুফে ভুক্তভোগীর মতামত ও আইনি সুপারিশ যুক্ত করা।

৬. সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলনিরপেক্ষ করা
→ ইসি, দুদক, পিএসসি ইত্যাদিতে নিয়োগে স্বাধীন কমিশন।

🏛️ B. সংসদ সংস্কার (৭–১২)
৭. দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালু
→ একটি নিম্নকক্ষ (বর্তমান সংসদ) + একটি উচ্চকক্ষ।

৮. উচ্চকক্ষ গঠনে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR)
→ জাতীয় ভোটের অনুপাতে দলগুলো আসন পাবে।

৯. সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক
→ হঠাৎ বা একতরফা সংশোধন ঠেকাতে।

১০. বিরোধী দলের ক্ষমতা বৃদ্ধি
→ ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতিতে বিরোধী দল।

১১. সংসদীয় কমিটিকে বাস্তব ক্ষমতা দেওয়া
→ মন্ত্রণালয় তদারকি, দুর্নীতি তদন্তের ক্ষমতা।

১২. সংসদের কার্যক্রম সরাসরি সম্প্রচার বাধ্যতামূলক
→ জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা।

🗳️ C. নির্বাচন ব্যবস্থা (১৩–১৭)
১৩. স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন
→ নিয়োগে সার্চ কমিটি + রাজনৈতিক ঐকমত্য।

১৪. নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসন
→ নির্বাচনকালে প্রশাসনের দলীয় প্রভাব নিষিদ্ধ।

১৫. তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ নির্বাচনকালীন ব্যবস্থা
→ কোন না কোন নিরপেক্ষ কাঠামো সাংবিধানিক স্বীকৃতি।

১৬. নির্বাচনী এলাকার সীমা পুনর্নির্ধারণ
→ জনসংখ্যা অনুযায়ী আসন বণ্টন।

১৭. কালো টাকা ও পেশিশক্তি বন্ধে কঠোর আইন
→ প্রার্থী ব্যয়ের সীমা কঠোরভাবে প্রয়োগ।

⚖️ D. বিচার বিভাগ ও আইন (১৮–২২)
১৮. বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা
→ নির্বাহী বিভাগের হস্তক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ।

১৯. বিচারপতি নিয়োগে স্বাধীন কমিশন
→ রাজনৈতিক নিয়োগ বন্ধ করা।

২০. আঞ্চলিক হাইকোর্ট বেঞ্চ
→ ঢাকার বাইরে বিচার সহজলভ্য করা।

২১. সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয়
→ অর্থ ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত।

২২. স্বাধীন তদন্ত সংস্থা (পুলিশের বাইরে)
→ রাষ্ট্রীয় অপরাধ তদন্তে নিরপেক্ষতা।

👥 E. মৌলিক অধিকার ও সমাজ (২৩–২৬)
২৩. মতপ্রকাশ ও গণমাধ্যম স্বাধীনতা শক্তিশালী করা
→ ডিজিটাল/বিশেষ আইন দিয়ে দমন বন্ধ।

২৪. মানবাধিকার সুরক্ষা জোরদার
→ গুম, বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে সাংবিধানিক বাধা।

২৫. সংখ্যালঘু ও আদিবাসী স্বীকৃতি ও সুরক্ষা
→ ভাষা, সংস্কৃতি ও ভূমির অধিকার।

২৬. নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি
→ সংরক্ষিত আসনের পদ্ধতি সংস্কার।

🏢 F. স্থানীয় সরকার ও প্রশাসন (২৭–৩০)
২৭. শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা
→ এমপি নয়, জনপ্রতিনিধির হাতে স্থানীয় ক্ষমতা।

২৮. প্রশাসনে দলীয়করণ নিষিদ্ধ
→ পদোন্নতি ও নিয়োগে মেধাভিত্তিক ব্যবস্থা।

২৯. বড় আন্তর্জাতিক চুক্তিতে সংসদের অনুমোদন
→ গোপন চুক্তি বন্ধ।

৩০. ভবিষ্যৎ সরকার এসব সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে
→ গণভোটে “হ্যাঁ” হলে রাজনৈতিক বাধ্যবাধকতা তৈরি হবে।

🗳️ গণভোটে ভোট দেওয়ার ধরন
✔️ একটি প্রশ্ন
✔️ উত্তর: হ্যাঁ / না
✔️ মানে: এই সংস্কার-আপনি সমর্থন করেন কি না

13/01/2026

লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাব এর সিনিয়র সদস্য জনাব Lotfur Rahman Sobuj (কাষ্টম'স ইন্সপেক্টর) ভাই ও বিশিষ্ট ব্যাবসায়ী হাফেজঃ Choyon Muhibur Rahman (ফার্মাসিস্ট) ভাইয়ের শ্রদ্ধেয় (মা)আম্মাজানের মৃত্যুতে Lakhsmipur Golden Star Club-লক্ষীপুর গোল্ডেন স্টার ক্লাব পরিবার গভীর ভাবে শোকাহত।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করি,আল্লাহ্ মরহুমাকে জান্নাতের উচ্চ মাহ্-কাম দান করেন...

 #প্রতিষ্ঠার ২৫ বছরে যারা পাশে ছিলেন সকলকে জানাই আন্তরিক  #শুভেচ্ছা ও  #ধন্যবাদ।আজ আপনাদের সহযোগিতায় ও ভালোবাসায়  @লক্ষ্...
01/01/2026

#প্রতিষ্ঠার ২৫ বছরে যারা পাশে ছিলেন সকলকে জানাই আন্তরিক #শুভেচ্ছা ও #ধন্যবাদ।
আজ আপনাদের সহযোগিতায় ও ভালোবাসায় @লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাব সুনামের সাথে ২৬বছরে পদার্পণ করেছে...টিকে আছে ২৫বছর সুনাম অক্ষুন্ন রেখে ক্রীড়াও সামাজিক কর্মে।।

একটি সংগঠন পরিচালনায় প্রয়োজন হয় সমাজের সাধারণ হতে সম্মানিত সকল ব্যাক্তি বর্গের সহযোগিতা, কেননা ক্লাব একটি সামাজিক সংগঠন।।

আমাদের দেশের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি উপর নির্ভর করে, কখন কে বা কোন ব্যাক্তি সমাজ নিয়ন্ত্রণ করবে এবং যে কোন সামাজিক অনুষ্ঠানে তাকেই প্রধান মেহমান হিসেবে আমন্ত্রণ করা হয়। এটি একটি সামাজিক নিয়ম বা বিধি।।

এতে উক্ত ব্যাক্তি কোন দল বা মতাদর্শী সে চিন্তায় অতিথি করা হয় না।।অতিথি করা হয় সমাজের বর্তমান পরিচালনাকারী কিংবা তার সামাজিক অবস্থা ও সমাজের উপর তার নিয়ন্ত্রণের অবস্থান পর্যালোচনা করে।

Lakhsmipur Golden Star Club-লক্ষীপুর গোল্ডেন স্টার ক্লাব তার ব্যতিক্রম নয়...যখন সমাজের পরিচালক/অভিভাবক হিসেবে যে আসবে ক্লাব তাকেই সম্মান জানাবে..

ংগঠন_কোন_রাজনৈতিক_দল_নিয়ে_নয়, #বরং_সমাজের_নীতি_নির্ধারকদের_সাথে_নিয়ে_সামাজিক_উন্নয়নে_কাজ_করে।

এই সম্মান কিংবা সুবাধের ফলে ক্লাবকে কোন রাজনৈতিক পরিচয় ধরিয়ে দেওয়ার চেষ্টার মানে হলো আপনার ইনটেশন কতটা খারাপ/কিংবা হিংসাত্মক পযার্য়ে চলে গিয়েছে তার বহিঃপ্রকাশ।
এমন কর্মকান্ডে কতটা আপনি নির্বোধেরমত ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন আপনি নিজেই চিন্তা করুন।

অতীতেও অনেক যড়যন্ত্র হয়েছে এখনো অনেকে করছে,কিন্তু এতে কিছুই হয়নি হবেও না।কারণ গ্রামের প্রতিটি শ্রেণী-পেশার মানুষের ভালোবাসায় টিকে থাকবে এই প্রতিষ্ঠান, এই ভালোবাসার কারণ লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাব এর প্রতিটি সদস্যের মনে সমাজ ও গ্রামের সেবা নিহিত।।

অতীত থেকে বর্তমান কিংবা ভবিষ্যৎ যেই সমাজের হাল ধরতে আসবে আমরা তাকেই স্বাগত জানাই।
এবং সামাজিক যে কোন কাজেই তার ডাকে ক্লাব সারাদিবে পাশে থাকবে।

দেশ আমাদের, সমাজ ও গ্রামও আমাদের,গড়ে তোলার দ্বায়িত্বও আমাদের সবার।
শুরুটা নাহয় এই ক্লাব থেকেই হোক আপনাদের সাথে নিয়ে।

আলহামদুলিল্লাহ জয়,🏏🤘প্রীতি ম্যাচ.লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাবাব বনাম কুঞ্জশ্রীপুর সোনালী সংঘ.. লক্ষ্মীপুর গোল্ডেন স্টা...
22/12/2025

আলহামদুলিল্লাহ জয়,🏏🤘
প্রীতি ম্যাচ.লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাবাব বনাম কুঞ্জশ্রীপুর সোনালী সংঘ..

লক্ষ্মীপুর গোল্ডেন স্টার ক্লাব ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে।

কুঞ্জশ্রীপুর সোনালী সংঘ– ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৯ রান করতে সক্ষম হয়।

লক্ষীপুর গোল্ডেন স্টার ক্লাব ৩৮ রানে জয় লাভ করে...

সেরা বেটিZiaur Rahmanan ২০ বলে ৪৭ রান ( আউট )
সেরা বোলিং Arman Rabby Efat ৩ ওবার ২৮ রান ৩ উইকেট..

দলের সবাই অনেক ভালো খেলছে..

এই  #বিজয় আজকের নয়, এর শুরু সেই  #৫২আন্দোলনের ভাষার সফলতা দিয়ে  #১৯৫৬সালে বাংলাকে ততকালীন পূর্ব পাকিস্তানের  #রাষ্ট্র_ভা...
16/12/2025

এই #বিজয় আজকের নয়, এর শুরু সেই #৫২আন্দোলনের ভাষার সফলতা দিয়ে #১৯৫৬সালে বাংলাকে ততকালীন পূর্ব পাকিস্তানের #রাষ্ট্র_ভাষা হিসেবে #স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে শুরু...

সেই #৫৬সাল থেকে যেন আজ #বিজয়ের_ইতিহাস_রচিত...
আজ কোন পূর্ব কিংবা পশ্চিম নয়..
আজ ৫২ শহীদ হওয়া রফিক, শফিক,জাব্বার, বরকতদের বাংলা ভাষার বিজয়ের একটি দেশ স্বাধীন "" #বাংলাদেশ""

এই #বিজয় বাংলার সাত #বীরশ্রেষ্টদের স্মৃতি গাঁথা জয়..

বিজয়ে মিশে আছে বাংলার দুই মহানায়ক #শেখ_মুজিব, #মেজর_জিয়ার অক্লান্ত শ্রম।
স্মৃতি গাঁথা মজলুম নেতা মাওলানা #ভাসানীর নাম।

এই বিজয় লক্ষ #মুক্তিযুদ্ধার, #সন্তান_হারানো_মায়ের

এই বিজয়ের স্বাদ ধরে রাখার দায়িত্ব যে আমাদের সবার,
সবাইকে #বিজয় দিবসের #শুভেচ্ছা

বয়স যাই হোক দ্বায়িত্ব কোন বয়স মানেনা,আপনার উপর যখন দ্বায়িত্ব ভার করবে আপনাকে সোনালী দিন গুলোকে পাশ কাটিয়ে যেতে হবেই..জীব...
26/11/2025

বয়স যাই হোক দ্বায়িত্ব কোন বয়স মানেনা,আপনার উপর যখন দ্বায়িত্ব ভার করবে আপনাকে সোনালী দিন গুলোকে পাশ কাটিয়ে যেতে হবেই..জীবিকার খোঁজে

#বিদায় নিতে হবে সোনালী সময়, কম্পোট জোন থেকে..
উন্নত জীনব যাত্রা জন্য,পরিবারের জন্য নিজ ভবিষ্যৎ এর জন্য..পুরুষের জীবন এক স্থানে আটকে থাকে না তা মনেনে নিতে হবে।আপনার জীবন হোক সুন্দর ভবিষ্যৎ হোক উজ্জ্বল এই আসা করি..

লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাব এর সাথে কাটানো প্রতিটি সময় স্মৃতি হয়ে থাকবে আপনার জীবনে।

Arafat Hossin
#প্রবাসে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন❤️

 #বিদায় শব্দটি বড় কষ্টের তা যদি হয় পরিবার সন্তান রেখে  #স্বদেশ_বিদায়, তবে একজন পিতার জন্য সেটি খুবই হৃদয় বিদারক।। তবু অন...
26/11/2025

#বিদায় শব্দটি বড় কষ্টের
তা যদি হয় পরিবার সন্তান রেখে #স্বদেশ_বিদায়, তবে একজন পিতার জন্য সেটি খুবই হৃদয় বিদারক।।

তবু অন্তরকে পাথর করে #পরিবারের চিন্তা করে ুরুষকে_জীবিকার তাগিদে পাড়ি দিতে হয় নিজ ভূমি ছেড়ে দূরে কোথাও,শুধুমাত্র সকলে মিলে ভালো থাকুক এই আসায়..

তার ব্যতিক্রম হননি লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাব এর সিনিয়র সদস্য #শাহাদাত_ভাই ব্যাপক ঝড়ঝাপটার মাঝে যিনি এই ক্লাবটির পাশে ছিলেন সব সময়...

আপনার প্রবাস জীবন হোক সহজ ও সুন্দর। আশানুরূপ কাটুক আপার প্রবাস জীবন।

স্পষ্ট বিবৃতি 🔴চৌদ্দগ্রাম ও পৌরসভা ছাত্রদল আয়োজিত, শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান স্মৃতি   আন্ত:ইউনিয়ন  ফুটবল টুর্ণা...
15/10/2025

স্পষ্ট বিবৃতি 🔴
চৌদ্দগ্রাম ও পৌরসভা ছাত্রদল আয়োজিত, শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান স্মৃতি আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে চৌদ্দগ্রাম এর সকল ইউনিয়ন এর ফুটবল একাদশ। যেহেতু এটা একটা ইউনিয়ন ভিত্তিক টুর্ণামেন্ট, সেহেতু এখানে কোনো ক্লাব অংশগ্রহণের সুযোগ নেই। ক্লাবের যে সকল সদস্য যেসব ইউনিয়ন এর পক্ষ হয়ে খেলবেন সবাই সবার নিজ দায়িত্বে খেলবেন এবং নিজ ইউনিয়নের হয়ে খেলবেন, এই টুর্নামেন্টে লক্ষীপুর গোল্ডেন স্টার ক্লাব এর কোনো সম্পৃক্ততা নেই।
পরিশেষে সবার জন্য শুভকামনা রইল 💐

অভিনন্দন!  লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাব  এর কার্যকরী কমিটি কে আরো গতিশীল করার লক্ষ্যে ২ জন নতুন সদস্য কে কমিটিতে যুক্ত...
23/07/2025

অভিনন্দন!
লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাব এর কার্যকরী কমিটি কে আরো গতিশীল করার লক্ষ্যে ২ জন নতুন সদস্য কে কমিটিতে যুক্ত করলেন বর্তমান কমিটি।
Kazi Farhan Uddin - Team Manager
Tanvir Riyad - Joint General Secretary

আশা করি আপনাদের দক্ষ পরিচালনায় Lakhsmipur Golden Star Club-লক্ষীপুর গোল্ডেন স্টার ক্লাব আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
❤️

অভিনন্দন লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাব Lakhsmipur Golden Star Club-লক্ষীপুর গোল্ডেন স্টার ক্লাব খেলোয়ারদের⚽💐আজ বিকালে গ...
22/07/2025

অভিনন্দন লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাব Lakhsmipur Golden Star Club-লক্ষীপুর গোল্ডেন স্টার ক্লাব খেলোয়ারদের⚽💐
আজ বিকালে গুনবতী মাঠে অষ্টগ্রাম টাইগার স্পোর্টিং ক্লাব কে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে গোল্ডেন বাহিনী। ক্লাবের হয়ে গোল গুলো করেন - মাসুদ, শাহরিয়ার, পল্লব ও তারেক।
একটি নান্দনিক ও অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য উভয় দলকেই লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাব এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সেই সাথে ম্যাচটি সুন্দর ভাবে পরিচালনা করার জন্য মাঠ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ❤️

আজকের আমাদের এই বিশাল জয় মাইলস্টোন এর নিহত শহীদ শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করেছেন সকল খেলোয়াড় বৃন্দ।
মহান আল্লাহ্ তাআলা নিহতদের পরিবার কে শোক সহিবার শক্তি দান করুন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করুন। 🤲

বি.দ্র - আগামীকাল একই মাঠে একই সময়ে আমাদের আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। সবার আমন্ত্রণ রইলো।

লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্ট - ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৩/০...
21/07/2025

লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্ট - ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৩/০৭/২০২৫ রোজ বুধবার বিকাল ৪:৩০ ঘটিকায়।
⛔স্থান - গুনবতী উচ্চ বিদ্যালয় মাঠ।
সকল ক্রীড়া প্রেমীদের খেলাটি উপভোগ করার জন্য আমন্ত্রণ রইলো।

আমাদের ফাইনাল ম্যাচটি পরিচালনার সুযোগ করে দেওয়ার জন্য গুনবতী মাঠ কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
⚽⚽

মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাব পরিবার গভীরভাবে শোকাহত। অদ্য ৪:৩০ ঘটিকায় আন্তঃক্লাব টুর...
21/07/2025

মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় লক্ষ্ণীপুর গোল্ডেন স্টার ক্লাব পরিবার গভীরভাবে শোকাহত।
অদ্য ৪:৩০ ঘটিকায় আন্তঃক্লাব টুর্ণামেন্টের ৩য় ম্যাচে এক মিনিট নীরবতা পালন করেন মাঠে উপস্থিত সকল সদস্য ও দর্শকবৃন্দ। মহান আল্লাহ্ তাআলা শোকসন্তপ্ত পরিবার কে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন এবং আহতদের দ্রুত সুস্থ করে তুলুন। সবাই কোমলমতি শিক্ষার্থীদের জন্য দুআ করবেন। 🤲🥲

Address

Comilla

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lakhsmipur Golden Star Club-লক্ষীপুর গোল্ডেন স্টার ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lakhsmipur Golden Star Club-লক্ষীপুর গোল্ডেন স্টার ক্লাব:

Shortcuts

Share