Chalklaxmipur Young Star

Chalklaxmipur Young Star Official page of chalklaxmipur cricket, stay up-to-date with all the latest cricket news.

ডাঃ মোঃ নুরুল আলম সিদ্দিকী ভাইয়ের সাথে আমরা Chalklaxmipur Young Star পরিবারের সদস্যরা 🫶🏻🩵আমাদের পার্শ্ববর্তী গ্রামের সন...
02/09/2026

ডাঃ মোঃ নুরুল আলম সিদ্দিকী ভাইয়ের সাথে আমরা Chalklaxmipur Young Star পরিবারের সদস্যরা 🫶🏻🩵
আমাদের পার্শ্ববর্তী গ্রামের সন্তান কৃষ্ণপুরের কৃতী সন্তান ডাঃ মোঃ নুরুল আলম সিদ্দিকী ভাই। নিজের মেধা, পরিশ্রম ও যোগ্যতায় তিনি আজ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকায় সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই সাফল্য আমাদের পুরো এলাকার জন্যই গর্বের বিষয়। ❤️

ডাঃ মোঃ নুরুল আলম সিদ্দিকী ভাই
MBBS, BCS (Health), MS (CTS)
সহকারী রেজিস্ট্রার
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।

নিজের দীর্ঘ পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি চিকিৎসা পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের এলাকার একজন মানুষ যখন নিজের যোগ্যতায় এতদূর এগিয়ে যান, তখন তাঁর সাফল্যে আমরাও গর্বিত হই। 🩵
উনি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কুমিল্লার ইবনে সিনা, টমছম ব্রিজে রোগী দেখেন। আমাদের এলাকার কেউ চাইলে উনার কাছ থেকে চিকিৎসা ও পরামর্শ নিতে পারেন।
কৃষ্ণপুরের এই কৃতী সন্তানের জন্য Chalklaxmipur Young Star পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা।🫶🏻🩵

31/08/2026

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ! 🤲❤️

চকলক্ষীপুর কেন্দ্রীয় মসজিদকে ঘিরে যে মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ আজ তা বাস্তবে রূপ নিতে শুরু করেছে।🕌📚
ইনশাআল্লাহ, এই মাদ্রাসা হবে আমাদের এলাকার হাজারো শিক্ষার্থীর জ্ঞান ও শিক্ষার অন্যতম একটি ঠিকানা। এখান থেকে ভবিষ্যতে অসংখ্য শিক্ষার্থী উপকৃত হবে।এই মহৎ কাজে যারা শ্রম, অর্থ ও বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।আল্লাহ আপনাদের এই কাজকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। 🤲❤️

একটি স্বপ্ন, একটি প্রতিষ্ঠান—ইনশাআল্লাহ হাজারো মানুষের উপকারের কারণ হবে।

চকলক্ষীপুর কেন্দ্রীয় মসজিদ ❤️
24/08/2026

চকলক্ষীপুর কেন্দ্রীয় মসজিদ ❤️

📢 ভাড়া সংক্রান্ত জরুরি ঘোষণাচকলক্ষীপুর ইয়াং স্টারের পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চকলক্ষীপুর পুরাতন ব্...
22/08/2026

📢 ভাড়া সংক্রান্ত জরুরি ঘোষণা

চকলক্ষীপুর ইয়াং স্টারের পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চকলক্ষীপুর পুরাতন ব্রিজ ও ঈদগাহ থেকে মিয়াবাজার পর্যন্ত পূর্বের নির্ধারিত ভাড়াই বহাল থাকবে।

অতএব, কোনো যাত্রী বাড়তি ভাড়া প্রদান করবেন না। যদি কেউ অতিরিক্ত ভাড়া দাবি করে, তাহলে অনুগ্রহ করে ওই ব্যক্তিকে চিহ্নিত করে তার নাম বা ছবি চকলক্ষীপুর ইয়াং স্টারের ইনবক্সে প্রদান করুন। বিশেষ করে ধন্যবাদ জানাতে চায় ,আমাদের এলাকার বড় ভাই Md Fair ভাই এবং আমাদের ইয়াং স্টারের সদস্য MD Rafsan Hasan Khondaker কে এ বিষয়ে কথা বলে পদক্ষেপ নেওয়ার জন্য।

সকলের প্রতি পূর্বের নির্ধারিত ভাড়া অনুযায়ী যাতায়াত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

— চকলক্ষীপুর ইয়াং স্টার

20/08/2026

সাদেক স্যার 🥹💔

20/08/2026

শেষ বিদায়, প্রিয় স্যার… 😢

আমাদের সাদেকুর রহমান বিএসসি স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন আমাদের এলাকার একজন সম্মানিত মুরুব্বী, অভিভাবক ও ভালোবাসার মানুষ। আজ স্যার আমাদের মাঝে নেই—এই কথাটা এখনো যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।হয়তো আর কোনো ঈদের নামাজের সময় শেষে স্যারের সেই পরিচিত কণ্ঠে কথা শোনা যাবে না। হয়তো আর ঈদগাহ পরিষ্কার করার জন্য আমাদের ইয়াং স্টারদের ডাক দেবেন না। ঈদগাহ পরিষ্কার করার পর সেই দোকান থেকে সেভেন আপের বোতল এনে বলবেন না—তোরা এনে খা।”💔

এগুলো হয়তো ছোট ছোট স্মৃতি, কিন্তু আজ মনে হচ্ছে—এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই কত ভালোবাসা, কত আন্তরিকতা লুকিয়ে ছিল। স্যার চলে গেছেন, কিন্তু আমাদের হৃদয়ে তাঁর স্মৃতিগুলো চিরদিন বেঁচে থাকবে।
আমাদের এলাকার গর্ব, একজন সম্মানিত মুরুব্বী ও উজ্জ্বল নক্ষত্র সাদেকুর রহমান বিএসসি স্যার—আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুন, আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। 🤲

সবাই প্রিয় স্যারের জন্য দোয়া করবেন। আমিন।😭🤲

20/08/2026

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। — সূরা আল-আনকাবুত: ৫৭

একদিন আমাদের সবাইকেই ফিরে যেতে হবে আমাদের আসল গন্তব্যে। আজ আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় **সাদেকুর রহমান বিএসসি স্যারের শেষ ঠিকানা—কবর প্রস্তুতের কাজ সম্পন্ন করলাম।

এই কাজে যারা শ্রম, সময় ও সহযোগিতা দিয়ে পাশে ছিলেন এবং কবর খোঁড়ার কাজে অংশ নিয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি রইল অন্তরের গভীর থেকে ভালোবাসা ও আন্তরিক ধন্যবাদ। 🤍

আল্লাহ আমাদের প্রিয় স্যারকে মাফ করে দিন, তাঁর কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। 🤲

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chalklaxmipur Young Star posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category