বাঁশখালী ফুটবল একাডেমি

বাঁশখালী ফুটবল একাডেমি ক্রীড়াই শক্তি

28/05/2026
১০ বছর দায়িত্ব পালন করে ম্যান সিটিকে বিদায় জানালেন পেপ গার্দিওলা। এই সময়ে তার দল জিতেছে ২০ টি ট্রফি। তালিকা দেওয়া হল🏆 লী...
22/05/2026

১০ বছর দায়িত্ব পালন করে ম্যান সিটিকে বিদায় জানালেন পেপ গার্দিওলা। এই সময়ে তার দল জিতেছে ২০ টি ট্রফি। তালিকা দেওয়া হল

🏆 লীগ কাপ (২০১৮)
🏆 প্রিমিয়ার লীগ (২০১৮)
🏆 কমিউনিটি শিল্ড (২০১৮)
🏆 লীগ কাপ (২০১৯)
🏆 প্রিমিয়ার লীগ (২০১৯)
🏆 এফএ কাপ (২০১৯)
🏆 কমিউনিটি শিল্ড (২০১৯)
🏆 লীগ কাপ (২০২০)
🏆 লীগ কাপ (২০২১)
🏆 প্রিমিয়ার লীগ (২০২১)
🏆 প্রিমিয়ার লীগ (২০২২)
🏆 প্রিমিয়ার লীগ (২০২৩)
🏆 এফএ কাপ (২০২৩)
🏆 চ্যাম্পিয়ন্স লীগ (২০২৩)
🏆 সুপার কাপ (২০২৩)
🏆 ক্লাব বিশ্বকাপ (২০২৩)
🏆 প্রিমিয়ার লীগ (২০২৪)
🏆 কমিউনিটি শিল্ড (২০২৪)
🏆 লীগ কাপ (২০২৬)
🏆 এফএ কাপ (২০২৬)

13/05/2026

অনুশীলন

দোয়া ও শুভ কামনানতুন কুঁড়ি অনুর্ধ ১৪ চট্টগ্রাম জেলা প্রাথমিক দলে ডাক পেয়েছে বাঁশখালী ফুটবল একাডেমীর চার কিশোর ফুুটবলার আ...
13/05/2026

দোয়া ও শুভ কামনা

নতুন কুঁড়ি অনুর্ধ ১৪ চট্টগ্রাম জেলা প্রাথমিক দলে ডাক পেয়েছে বাঁশখালী ফুটবল একাডেমীর চার কিশোর ফুুটবলার আয়ান, রুদ্রনীল, নেজাম ও ছোটন।
উল্লেখ্য বাঁশখালী উপজেলা দল থেকে ডাক পাওয়া ছয়জনের একজন কালীপুর ফুটবল একাডেমীর মোরশেদ, অন্যজন কাথরিয়ার মানিক।

কোয়ার্টার ফাইনালে বাঁশখালী বালক বালিকা ক্রিকেট দলনতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এ বাঁশখালী উপজেলা বালক ও বালিকা ক্রিকেট দল কোয়...
06/05/2026

কোয়ার্টার ফাইনালে বাঁশখালী বালক বালিকা ক্রিকেট দল

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এ বাঁশখালী উপজেলা বালক ও বালিকা ক্রিকেট দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। ১ম রাউন্ডের খেলায় বাঁশখালী বালক দল সাতাকানিয়া উপজেলা দলকে ৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। বালিকা দল ১৩ রানে পরাজিত করে ফটিকছড়ি উপজেলা বালিকা দলকে।
বালক দলের কোচ মোঃ এরশাদ ও বালিকা দলের কোচ ইসমাইল ফারুক সহ খেলোয়াড়দেরকে অভিনন্দন।

05/05/2026

বাংলাদেশ প্রিমিয়ার লীগ

বাঁশখালীর ক্রীড়া ব্যক্তিত্ব পরিচিতি --- এক মো: ফরহাদ হোসেন চৌধুরী (ভলিবল খেলোয়াড়,কোচ ও জাতীয় ফুটবল  রেফারী) পিতা - বীর ম...
02/05/2026

বাঁশখালীর ক্রীড়া ব্যক্তিত্ব পরিচিতি --- এক

মো: ফরহাদ হোসেন চৌধুরী
(ভলিবল খেলোয়াড়,কোচ ও জাতীয় ফুটবল রেফারী)
পিতা - বীর মুক্তিযোদ্ধা একেএম দেলোয়ার হোসেন চৌধুরী
মাতা- হাসিনা আরা বেগম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ(৩নং ওয়ার্ড) রায়ছটা বনেদী পরিবারের সন্তান ফরহাদ হোসেন চৌধুরী। বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালীন বড়ভাই মরহুম এনাম উদ্দিন এবং স্থানীয় বড়ভাইদের দেখে ভলিবল খেলায় অনুপ্রানিত হয়। পাঁচ ভাই তিন বোনের মধ্যে ৬ষ্ট ফরহাদ হোসেন চৌধুরী ১৯৯৪ সালে বাঁশখালী ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নকালীন সময়ে ডাক পড়ে চট্টগ্রাম জেলা ভলিবল দলে। তারপর আর পিছু থাকাতে হয়নি।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিজেন্সী ক্লাব, শতদল ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কৃতিত্বের সাথে ভলিবল খেলেছে। ভাল পারফরম্যান্স করে ঢাকা প্রিমিয়ারলীগে খেলে আজাদ স্পোটিং ক্লাবের হয়ে। অধিনায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে চট্টগ্রাম জেলা ভলিবল দল ও আজাদ স্পোটিং ক্লাবের। এছাড়াও দেশের বিভিন্ন লীগে সুনামের সাথে ভলিবল খেলেছে ২০১২ সাল পর্যন্ত । বাঁশখালী ডিগ্রী কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জনের পর খেলাধুলার ফাঁকে ঢাকা সরকারি শারিরীক শিক্ষা কলেজ থেকে বিপিএড ডিগ্রী অর্জন করে। পাশাপাশি ফুটবল ও ভলিবল রেফারীজ কোর্স সম্পন্ন করে যোগ দেন শিক্ষকতায়। বেগম গুল চেমন আরা একাডেমি চন্দনাইশ, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল পাবলিক স্কুলের পর
বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষকতা, জেলা ভলিবল দলের কোচ এবং ফুটবল রেফারিং চলে সমানতালে। একই সাথে উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে এমপিএড ডিগ্রী লাভ করেছে।
পরবর্তীতে ক্লাস ওয়ান থেকে ধারাবাহিক ভাবে জাতীয় ফুটবল রেফারীতে উন্নীত হয় তিনি। ম্যাচ পরিচালনা করেছে বাংলাদেশের সর্বোচ্চ ফুটবললীগে। ভলিবল খেলোয়াড় ও জেলা ভলিবল দলের কোচ উভয় ভুমিকাতে সফল ফরহাদ হোসেন চৌধুরী।
(তথ্য সংগৃহীত)

শুভ জন্মদিন সৌরভ সুশীলডিফেন্ডার -বাঁশখালী ফুটবল একাডেমী,চট্টগ্রাম
28/04/2026

শুভ জন্মদিন
সৌরভ সুশীল
ডিফেন্ডার -বাঁশখালী ফুটবল একাডেমী,চট্টগ্রাম

স্বপ্নের পথে, বিজয়ের সাথে -‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’! 🇧🇩রেজিষ্ট্রেশন শুরু হচ্ছে আয়োজনের! আপনার সন্তান বা পরিচিত কোনো ক...
18/04/2026

স্বপ্নের পথে, বিজয়ের সাথে -
‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’! 🇧🇩

রেজিষ্ট্রেশন শুরু হচ্ছে আয়োজনের!

আপনার সন্তান বা পরিচিত কোনো কিশোর কি খেলাধুলায় দারুণ পারদর্শী? তাদের বিশ্বমঞ্চে তুলে ধরার এখনই সময়! তৃণমূল পর্যায় থেকে আগামীর চ্যাম্পিয়ন খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুরু করেছে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

কারা অংশ নিতে পারবে?
✅ বয়স: ১২ থেকে ১৪ বছর।
(২/৫/২০১২ থেকে ২/৫/২০১৪ এর মধ্যে যাদের জন্ম)

✅ ক্যাটাগরি: ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তাইকোয়ানডো)।

🚀 কেন এই সুবর্ণ সুযোগ?
এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত প্রতিভারা পাবে দক্ষ কোচের অধীনে উন্নত প্রশিক্ষণ এবং পেশাদার খেলোয়াড় হওয়ার অনন্য সুযোগ!

⏰ রেজিস্ট্রেশনের সময়সীমা: ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল, ২০২৬।
🔗 আবেদন করুন আজই: https://notunkurisports.gov.bd

অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ২৫-২৭ এপ্রিল উপজেলা পর্যায়ে বাছাইপর্বে অংশ নিতে হবে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ২ মে ২০২৬ থেকে শুরু হবে দেশব্যাপী জেলা পর্যায়ের প্রতিযোগিতা।

শেয়ার করে পৌঁছে দিন দেশের প্রতিটি প্রান্তে, যাতে কোনো প্রতিভা ঝরে না পড়ে। আগামীর বাংলাদেশ হবে মাঠের রাজা! 🇧🇩

#নতুনকুঁড়ি

বাংলাদেশের তরুণ ক্রীড়া প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম - Notun Kuri Sports।

Address

Chittagong
4000

Telephone

+8801819085513

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাঁশখালী ফুটবল একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category