27/08/2026
ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতে.....পরিচালক (ক্রীড়া), জাতীয় ক্রীড়া পরিষদ,
★ চট্টগ্রামের হকি'র স্হায়ী মাঠ বাস্তবায়নের আশ্বাস।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের মহাসচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জনাব জাহেদ পারভেজ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালেন হকি কেন্দ্র ও সাবেক হকি খেলোয়াড়'রা। আজ বিকাল ৪.৩০ ঘটিকায় চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে তিনি পরিদর্শনে আসলে, বাংলাদেশ হকি ফেডারেশন এর নব নির্বাচিত এডহক কমিটির সদস্য নুর হোসাইন এর নেতৃত্বে হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা মহসিনুল হক চৌধুরী চট্টগ্রামে হকি উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং একটি স্হায়ী হকি মাঠ বাস্তবায়নের দাবী জানান। হকি মাঠের গুরুত্ব বিবেচনা করে তিনি তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সর্ব জনাব, মোশফেকুর রহমান আরমান(উপ-পরিচালক, হকি কেন্দ্র), আনিসুর রশিদ (উপ পরিচালক, হকি কেন্দ্র), মাহফুজুর রহমান মারুফ(সদস্য, হকি কেন্দ্র), শৈবাল আচার্য (সদস্য, হকি কেন্দ্র) প্রমুখ।