17/04/2026
ভর্তির বিজ্ঞপ্তি
সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট -এ যদি আপনার বাচ্চাকে ভর্তি করাতে চান, তবে নিচের বিষয়গুলো আগে জেনে নিন।
সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট -
এটি চট্টগ্রামের একটি ভিন্নধর্মী নৃত্যাঙ্গন।এখানে প্রত্যেকটি শিক্ষার্থীকে অত্যন্ত যত্ন সহকারে নৃত্যের প্রশিক্ষণ দেয়া হয়।
এই প্রতিষ্ঠানটি ভরতনাট্যম শাস্ত্রীয় নৃত্যশিক্ষা ভিত্তিক হলেও এখানে অন্যান্য শাস্ত্রীয় নৃত্য সম্পর্কেও মূল ধারণা দেয়া হয়।এছাড়া এখানে আধুনিক নৃত্যের কৌশলও শেখানো হয়।
এখানে বিভিন্ন বয়সের বাচ্চাদের ব্যাচ চালু আছে। ইতিমধ্যে ৬ টি দল বিভিন্ন মঞ্চে নিজেদের প্রতিভা দেখানোর জন্য প্রায় তৈরি হয়ে গেছে। প্রস্তুতির পর্যায়ে আছে আরও ২ টি দল।
এছাড়া এখানে আড়াই বছর থেকে শুরু করে ৪.৫ বছর পর্যন্ত শিশুদের জন্য আলাদা ব্যাচ তৈরি করা হয়েছে। এই ব্যাচে অত্যন্ত আনন্দ সহকারে ভবিষ্যৎ নৃত্যের উপযোগী করে তৈরি করানো হচ্ছে।
কেন এখানে ভর্তি করাবেন?
১. এখানে শুধু নাচ শেখানো হয়না, বরং নাচের ব্যাকরণটুকুও শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়া হয়।
২. কোরিওগ্রাফি করে করে এদের বুঝিয়ে দেয়া হয়, কিভাবে একটি নৃত্য প্রদর্শনে শৈলীগত পরিচয় দেয়া যায়।
৩. প্রত্যেকটি মুদ্রা এবং অঙ্গভঙ্গি নিয়েও যথাযথ জ্ঞান এখান থেকে পাওয়া যায়।
৪. প্রত্যেক শিক্ষার্থীর মেধাকে এখানে মূল্যায়ন করা হয়, এবং প্রয়োজন ভেদে তাদেরকে উপরের স্তরে স্থানান্তর করানও হয়।
৫. শুধু নৃত্য নয়, এখানে নৃত্য সম্বলিত মৌখিক জ্ঞান রপ্ত করতে হয় প্রতিটি বাচ্চাকে।
৬.এখানে একসাথে দুজন গুরু শিক্ষা প্রদান করেন।কোনওরকম গ্যাপ পাওয়ার সুযোগ এই প্রতিষ্ঠানে নেই।
৭. এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য একজন প্রকৃত প্রতিভাবান শিক্ষার্থী যাতে ভবিষ্যতে একজন সুযোগ্য নৃত্যশিল্পী এবং নৃত্যের একজন উপযুক্ত শিক্ষক হিসেবে উঠতে পারে, সেদিনটি সুনিশ্চিত করা।
আমাদের এই প্রতিষ্ঠানের দলগুলোর মধ্যে ২.৫ বছর থেকে শুরু করে ২০/২৫ বছরের ছেলে মেয়েরা আছে। এছাড়া আছে মায়েদের জন্যে বিশেষ ব্যাচ।
এই প্রতিষ্ঠানটি প্রমাণ করে, নাচের জন্যে বয়স কোনও বাধা নয়, বরং বয়স একটি সংখ্যামাত্র।তাই আপনার বাচ্চাকে যদি ভালো প্রশিক্ষণ দিয়ে একজন দক্ষ নৃত্যশিল্পী কিংবা নৃত্যের একজন উপযুক্ত শিক্ষক করে গড়ে তুলতে চান, তবে নির্দ্ধিধায় সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট সবসময় আপনাদের সেবায় পাশে আছে।
এখানে ভর্তি হওয়ার জন্য লাগবে-
১. ভর্তি ফি এবং বেতন (যোগাযোগের জন্য ইনবক্স করবেন নিচের যেকোনও একটি নাম্বারে)।
২. পাসপোর্ট সাইজের একটি ছবি।
যোগাযোগ - ০১৮১৪৮৪৯১৬৭
০১৮১৩-৩৩৮৮৮২