Odissi And Tagore Dance Movement Centre, Chittagong.

Directions Website Contact the business

Odissi And Tagore Dance Movement Centre, Chittagong. Established in 2001 'Odissi and tagore Dance Movement Centre' is basically an institution for Odissi Dance form. DANCE Academy

একুশে পদক প্রাপ্ত গুণী নৃত্যশিল্পী জনাব আমানুল হক অসুস্থ হয়ে মগবাজার কমিউনিটি হাসপাতাল এ চিকিৎসাধীন রয়েছেন।আমরা তাঁর দ্র...
04/10/2026

একুশে পদক প্রাপ্ত গুণী নৃত্যশিল্পী জনাব আমানুল হক অসুস্থ হয়ে মগবাজার কমিউনিটি হাসপাতাল এ চিকিৎসাধীন রয়েছেন।আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।🙏

প্রতিভাস আয়োজিত থিয়েটার কর্মশালাপ্রশিক্ষক :প্রফেসর ড. কুন্তল বড়ুয়া (অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ,সাধা...
04/10/2026

প্রতিভাস আয়োজিত থিয়েটার কর্মশালা
প্রশিক্ষক :প্রফেসর ড. কুন্তল বড়ুয়া
(অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ,সাধারণ সম্পাদক,ওটিডিএমসি)
(নাট্যজন ও নাট্যনির্দেশক)
তারিখ : ০২ রা অক্টোবর ২০২৬

চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার গৌরবের ২৫ বছরে নৃত্য পরিবেশনা করে "ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম"এ...
02/10/2026

চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার গৌরবের ২৫ বছরে নৃত্য পরিবেশনা করে "ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম"এর শিক্ষার্থীরা।

নিউজ ডেস্ক-ওটিডিএমসি মিডিয়া।

নৃত্য পরিচালনায়:প্রমা অবন্তী

গতকাল ৩০ সেপ্টেম্বর,২০২৬ তবলা গুরু সুদেব কুমার দাশের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠি...
30/09/2026

গতকাল ৩০ সেপ্টেম্বর,২০২৬ তবলা গুরু সুদেব কুমার দাশের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সিনিয়র তবলা প্রশিক্ষক ও বেতার শিল্পী সুদেব কুমার দাশের প্রতি এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে 'গুরুজীর শিক্ষার্থীবৃন্দ ও তালতীর্থ পরিবার'।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকার উপ পরিচালক (অর্থ) ও চট্টগ্রামের সাবেক জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন, সাবেক জেলা কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার এবং চট্টগ্রামের জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহ্বায়ক ঝুলন দত্ত।অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন "ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম" শিক্ষার্থীরা।

নিউজ ডেস্ক-ওটিডিএমসি মিডিয়া।

অভিনন্দন ও ভালোবাসা, অভ্র বড়ুয়া। ❤️"ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম" পরিবারের জন্য আজ সত্যিই আনন্...
30/09/2026

অভিনন্দন ও ভালোবাসা, অভ্র বড়ুয়া। ❤️

"ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম" পরিবারের জন্য আজ সত্যিই আনন্দ ও গর্বের দিন। আমাদের প্রিয় অভ্র বড়ুয়া, ওটিডিএমসির মিডিয়া পর্ষদ প্রধান পড়াশোনার পাশাপাশি নিজের মেধা, নিষ্ঠা ও সৃজনশীলতার মাধ্যমে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম 'প্রতিদিনের বাংলাদেশ' -এর ভারতের গুজরাটের Expatriate Representative হিসেবে নতুন দায়িত্ব পেয়েছে।

একজন শিক্ষার্থীর চলমান পড়াশোনার সময়ে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থা অর্জন নিঃসন্দেহে আনন্দের। তবে আমাদের কাছে এটি শুধু একটি নিয়োগপত্র নয় এটি অভ্রর এতদিনের পরিশ্রম, স্বপ্ন, দায়িত্ববোধ ও মানুষের গল্প তুলে ধরার প্রতি ভালোবাসার একটি সুন্দর স্বীকৃতি।

সংস্কৃতি, সাংবাদিকতা ও চলচ্চিত্র এই তিনটি সৃজনশীল জগতের প্রতি অভ্রর আগ্রহ এবং মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা, নতুন এই দায়িত্ব তার পথকে আরও বিস্তৃত করবে বলেই আমাদের বিশ্বাস।

বাংলাদেশের মানুষ, সংস্কৃতি, সাফল্য, সম্ভাবনা ও প্রবাসে থাকা বাংলাদেশিদের গল্প আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার এই নতুন যাত্রায় ওটিডিএমসি পরিবার তার পাশে আছে এবং থাকবে।

নতুন দায়িত্বের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ।
আপনার পথচলা আরও দীর্ঘ হোক, সাফল্যমণ্ডিত হোক।

অভিনন্দন, Abhra Barua
এগিয়ে যান।আপনার গল্প বলার পথ আরও দূর হোক।

ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার এর ২৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী বৃহৎ নৃত্যোৎসব 'অঙ্গকাব্য' ও 'শেক...
28/09/2026

ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার এর ২৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী বৃহৎ নৃত্যোৎসব 'অঙ্গকাব্য' ও 'শেকড়ের ছন্দে'
আমাদের আদুরেদের দল❤️

28/09/2026

বিজয় টেলিভিশনে ওটিডিএমসির বৃহৎ নৃত্যোৎসব 'অঙ্গকাব্য'এর সংবাদ

ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার এর ২৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী বৃহৎ নৃত্যোৎসব 'অঙ্গকাব্য' এর সংবাদ প্রচারিত বিজয় টেলিভিশনে।

২০০ শিল্পীর অংশগ্রহণে আয়োজিত এই নৃত্যোৎসবে ওড়িশী নৃত্য, নৃত্যনাট্য, সম্মাননা ও নানা পরিবেশনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ২৬ বছরের পথচলা, সাধনা ও সংস্কৃতির উত্তরাধিকার।

কৃতজ্ঞতা বিজয় টেলিভিশন।

এই ছবির ফ্রেমে যাঁদের দেখছেন, তাঁদের নাম আর না-ই বা বললাম।কারণ তাঁদের পরিচয় শুধু নামে নয় তাঁদের পরিচয় তাঁদের শ্রম, দায়িত...
28/09/2026

এই ছবির ফ্রেমে যাঁদের দেখছেন, তাঁদের নাম আর না-ই বা বললাম।কারণ তাঁদের পরিচয় শুধু নামে নয় তাঁদের পরিচয় তাঁদের শ্রম, দায়িত্ববোধ আর ওটিডিএমসির প্রতি ভালোবাসায়।❤️❤️

গত কয়েকটি মাস তাঁরা প্রায় নির্ঘুম থেকেছেন।
সময়মতো খাওয়া-দাওয়ারও ঠিক ছিল না।
রাতের পর রাত তাঁরা ছুটে বেড়িয়েছেন একটি সুন্দর আয়োজনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য।

মঞ্চের আলোয় যখন শিল্পীরা নিজেদের সেরাটা তুলে ধরেছেন, তখন সেই মঞ্চের পেছনে নিরলসভাবে কাজ করে গেছেন তাঁরাই।

বলছি আমাদের সহযোগী ও সহকারী শিক্ষিকাগণ এবং জ্যেষ্ঠ কয়েকজন শিল্পীর কথা,যাঁরা নিজেদের দায়িত্বের বাইরেও ওটিডিএমসির জন্য কাজ করে গেছেন, আগলে রেখেছেন, পথ দেখিয়েছেন এবং নতুন প্রজন্মের শিল্পীদের পাশে থেকেছেন।

এরাই তো ওটিডিএমসিকে এগিয়ে নিয়ে যায়।
এরাই একটি প্রতিষ্ঠানের শক্তি, এরাই তার নেপথ্যের ভিত্তি।

আপনাদের এই পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের ঘাম, ক্লান্তি আর নির্ঘুম রাতগুলোই "অঙ্গকাব্য" এর সাফল্যের অন্যতম গল্প।

কৃতজ্ঞতায়,
১৬ সদস্যবিশিষ্ট ওটিডিএমসি মিডিয়া পর্ষদ।

নেপথ্যের যোদ্ধাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা 🌼"অঙ্গকাব্য" ওটিডিএমসির ২৬ বছর পূর্তি উদযাপনের এই বৃহৎ আয়োজনকে সুষ্ঠু ও সফলভাবে স...
28/09/2026

নেপথ্যের যোদ্ধাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা 🌼

"অঙ্গকাব্য" ওটিডিএমসির ২৬ বছর পূর্তি উদযাপনের এই বৃহৎ আয়োজনকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার পেছনে আমাদের ওটিডিএমসি মিডিয়া পর্ষদ কর্তৃক নির্ধারিত অফিশিয়ালদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান চলাকালীন দর্শক ও অতিথিদের শৃঙ্খলা বজায় রাখা, আসন ব্যবস্থাপনা, মঞ্চ ও নেপথ্যের সমন্বয়, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, অতিথিদের প্রয়োজনীয় সহযোগিতা করা এমন অসংখ্য দায়িত্ব তাঁরা নীরবে সামলে গেছেন।

আমাদের প্রতিটি সদস্যকে অশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা। ❤️

নিউজ ডেস্ক-ওটিডিএমসি মিডিয়া।

🌼 ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের ২৬ বছর পূর্তির প্রারম্ভিক আয়োজনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে ধারণ করে রাখ...
28/09/2026

🌼 ধন্যবাদ ও কৃতজ্ঞতা
আমাদের ২৬ বছর পূর্তির প্রারম্ভিক আয়োজনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে ধারণ করে রাখার জন্য রিটু রায়-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনার ক্যামেরার ফ্রেমে ধরা পড়া প্রতিটি মুহূর্ত আজ আমাদের কাছে হয়ে উঠেছে একেকটি সুন্দর স্মৃতি।

Address

17, Hemsenlane, Barua Gali (Uttarayan) 1st Floor
Chittagong
4000

Opening Hours

Thursday 15:30 - 16:15
16:15 - 17:00
Friday 09:00 - 12:00
Saturday 14:30 - 15:15
15:15 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Odissi And Tagore Dance Movement Centre, Chittagong. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Odissi And Tagore Dance Movement Centre, Chittagong.:

Shortcuts

Share

Category