Chattala Runners

Chattala Runners It's a platform for new runners & passionate runners to practice running jointly & exchange experience with a view to build a running community in Ctg

24/07/2026

আজকের Awareness Run – 2026 সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। 💚🏃‍♀️🏃‍♂️

চট্টলা রানার্স-এর পক্ষ থেকে চট্টগ্রামের সকল রানিং কমিউনিটি, অংশগ্রহণকারী রানার, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা ও ইতিবাচক উপস্থিতিই আজকের আয়োজনকে করেছে প্রাণবন্ত ও সফল।

বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন Evergreen Master Athletes Association, Chattogram-কে এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে Awareness Run – 2026 আয়োজন করার জন্য। স্বাস্থ্য সচেতনতা, ফিটনেস এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

আজকের আয়োজনের মাধ্যমে আমরা প্রয়াত রানার মোহাম্মদ রাসেল-কে এক মিনিট নীরবতা পালন করে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাঁর স্মৃতি আমাদের অনুপ্রাণিত করবে সবসময়।

আসুন, আমরা সবাই একসাথে সুস্থ জীবন, নিয়মিত দৌড় এবং একটি সুন্দর, সচেতন সমাজ গড়ে তুলতে এগিয়ে যাই।

ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে পরবর্তী রানিং ইভেন্টে। ❤️

আজকের (২৪ জুলাই ২০২৬ ) Awareness Run – 2026 সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। চট্টলা রানার্স-এর প...
24/07/2026

আজকের (২৪ জুলাই ২০২৬ ) Awareness Run – 2026 সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

চট্টলা রানার্স-এর পক্ষ থেকে চট্টগ্রামের সকল রানিং কমিউনিটি, অংশগ্রহণকারী রানার, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা ও ইতিবাচক উপস্থিতিই আজকের আয়োজনকে করেছে প্রাণবন্ত ও সফল।

বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন Evergreen Master Athletes Association, Chattogram-কে এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে Awareness Run – 2026 আয়োজন করার জন্য। স্বাস্থ্য সচেতনতা, ফিটনেস এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

আজকের আয়োজনের মাধ্যমে আমরা প্রয়াত রানার মোহাম্মদ রাসেল-কে এক মিনিট নীরবতা পালন করে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাঁর স্মৃতি আমাদের অনুপ্রাণিত করবে সবসময়।

আসুন, আমরা সবাই একসাথে সুস্থ জীবন, নিয়মিত দৌড় এবং একটি সুন্দর, সচেতন সমাজ গড়ে তুলতে এগিয়ে যাই।

ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে পরবর্তী রানিং ইভেন্টে।

শোকবার্তাআমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে, চট্টগ্রামের একজন নিয়মিত দৌড়বিদ, নাট্যকর্মী এবং চট্টগ্রাম রানার্স-এর সদস্য ম...
22/07/2026

শোকবার্তা

আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে, চট্টগ্রামের একজন নিয়মিত দৌড়বিদ, নাট্যকর্মী এবং চট্টগ্রাম রানার্স-এর সদস্য মোহাম্মদ রাসেল আর আমাদের মাঝে নেই।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র তিন দিন অসুস্থ থাকার পর আজ, ২২ জুলাই ২০২৬, বিকেল ৫:৩০ মিনিটে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই অকাল প্রয়াণে সমগ্র দৌড়বিদ সমাজ ও রানিং কমিউনিটি গভীরভাবে শোকাহত।

আমরা মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন এবং তাঁর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এই অপূরণীয় শোক ধৈর্যের সঙ্গে সহ্য করার তাওফিক দান করেন। আমীন।

With deepest sympathy,
From All the Runners & Running Community
Chattala Runners Bangladesh

বিশেষ করে চট্টগ্রামে জুড়ে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় অসংখ্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। অনেক পরিবার পানি...
10/07/2026

বিশেষ করে চট্টগ্রামে জুড়ে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় অসংখ্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। অনেক পরিবার পানিবন্দি, অনেকেই চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

মানুষ মানুষের জন্য। আসুন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পানিবন্দি ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই।

মনে রাখবেন, আজ যারা পানিবন্দি তারা কেউ গরিব বলে নয়—তারা কেবল একটি প্রাকৃতিক দুর্যোগের শিকার। এই দুর্যোগ যে কারও জীবনে আসতে পারে।

আসুন, সহমর্মিতা, সচেতনতা ও মানবিকতার হাত বাড়িয়ে দিই। আপনার সামান্য সহযোগিতাও একটি পরিবারের জন্য বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে।

ছবিগুলি- চন্দনাইশ , সাতকানিয়া এবং বাঁশখালীর ৯ জুলাই ২০২৬ তারিখে তোলা ।

Address

Chittagong
4000, 4100, 42XX

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chattala Runners posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share