06/10/2026
🚨 উরুগুয়ের বিপক্ষে ৬-১ গোলে হেরেছে ভারত। তবে এই ম্যাচ হারলেও ভারত প্রথমার্ধে দারুণ লড়াই করেছে। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর তারা চমৎকারভাবে সমতায়ও ফিরেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের চাপের মুখে আর টিকতে পারেনি।
ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকালেও ভারতের লড়াইয়ের চিত্রটা স্পষ্ট হয়—
🔹বল পজিশন: উরুগুয়ের ৫৮% এর বিপরীতে ভারতের দখলে ছিল ৪২%!
🔹মোট শট: উরুগুয়ে ১৭টি শট নিলেও ভারত নিয়েছে ১৪টি।
🔹শট অন টার্গেট: উরুগুয়ের ৯টির বিপরীতে ভারত রেখেছিল ৫টি শট।
🔹কর্নার: উভয় দলই সমান ৬টি করে কর্নার আদায় করে।
সার্বিক দিক বিবেচনায়, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মতো পরাশক্তির বিপক্ষে ভারতের এই পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়।
➡️ এই জায়গায় আমাদের বাংলাদেশ দল খেললে কয়টা গোল খেত? একটু অনুমান করুন তো দেখি! 😂 বলতেই পারেন, আমাদের ডিফেন্সের বর্তমান দশা দেখে ডাবল ডিজিট পার হয়ে যেতো সেটাতো নিশ্চিত😂