01/09/2026
‼️ Hypothyroidism || হাইপোথাইরয়ডিজম ‼️
নিচের ছবিটা লিয়া আপুর প্রোগ্রেসের।
তাও আবার হাইপোথাইরয়ডিজম সমস্যা নিয়ে।
জুলাই টু আগস্ট। মাত্র ১ মাসের রেজাল্ট এটা।
এটা একমাসের পরিবর্তন বটে,
কিন্তু লিয়া আপু ৩ বছর ধরে আমার কাছে এক্সারসাইজ করছে।
লিয়া আপু ডাক্তার।
বয়স ৪০+।
হাইপোথাইরয়ডিজম আছে।
বিভিন্ন রকম শারীরিক জটিলতা নিয়ে এই বয়সে এই রেজাল্ট এচিভ করা অবিশ্বাস্য শুধু নয়, অসম্ভব ও বটে।
তাহলে কিভাবে লিয়া আপু এচিভ করলো ??
--- অনেকে এরকম পরিবর্তনের পোস্ট দেখলে কমেন্ট করে,
উনি ১ মাসে পেরেছে, আমি কি পারবো??
আমার কতোদিন লাগতে পারে?
তাহলে আসো ক্লিয়ার করি...
সত্যি বলতে,
এক্সারসাইজ প্রোপার পজিশনে শিখতে মিডিওকার একজন মেম্বারের মোটামুটি ৩ থেকে ৬ মাস সময় লাগে। (ব্যক্তিভেদে কমবেশি ও হতে পারে)।
লিয়া আপুর ও তেমন লেগেছে।
এরপর জানেন তো,
মেয়েদের সংসারের অনেক ঝামেলা থাকে, এটা ওটা লেগেই থাকে। হয়তো আত্মীয় স্বজন মারা যায়,
এক্সারসাইজ এ ব্রেক পরে।
কোনো কোনো সময় কারো কারো অনাকাঙ্ক্ষিত কোনো শারীরিক অসুস্থতার ট্রিটমেন্ট, চিকিৎসাও চালাতে হয়।সেক্ষেত্রে ২/৪ মাস ক্লাস অফ দিতে হয়।
লিয়া আপু সম্ভবত ট্রিটমেন্ট / ছোটোখাটো একটা অপারেশন সাপেক্ষে ২ মাস খানেক এক্সারসাইজ থেকে বিরত ছিলো।
তারপর আর কোনো থামাথামি নাই।
শুধু এক্সারসাইজ, এক্সারসাইজ।
সে জানতো তার হাইপোথাইরয়ডিজম। ওজন কমানো কঠিন।
তাই কোনো প্রোগ্রেস বা কোনো রেজাল্ট এর না তাকিয়ে, ওজন কমবে কি কমবে না, না ভেবে শুধু রেগুলার এক্সারসাইজ চালিয়ে গেছে।
সত্যি বলতে, রেজাল্ট প্রত্যাশা না করে, এক্সারসাইজ কনটিনিউ করা, ---এ এক কঠিন ধৈর্য্যের বিষয়।
কিন্তু এক্সারসাইজ তার কাছে একটা নেশার* মতো হয়ে গেছে। না করলে ভালো লাগে না।
সবচেয়ে রেগুলার মেম্বার যে ক'জন আছে,
যারা ক্লাসে কোনো ফাঁকি দেয়না, এক্সারসাইজে ফাঁকি দেয় না, পারতপক্ষে প্রতিদিন ক্লাসে আসে, লিয়া আপু তাদের একজন।
আর এভাবেই আমার সাথে এক্সারসাইজ করতে করতে ৩টি বছর পেরিয়ে গেলো,
একসময় তার হাতের ডাম্বেলের ওজন বাড়তে থাকলো।
এক্সারসাইজে সে প্রো থেকে প্রো হয়ে উঠলো।
গতকাল ক্লাসে দেখি সে ১২ কেজি ওজনের একটা নতুন কেটলবেল কিনেছে।
😱
আজকে সকালে হোয়াটসঅ্যাপে এই প্রোগ্রেস শেয়ার করলো।
এবার বুঝলেন তো,
এচিভমেন্ট, রেজাল্ট খুব সহজে আসেনা।
এর পিছনে থাকে অনেক অনেক অনেক পরিশ্রম, স্যাক্রিফাইস এবং অবশ্যই উইলপাওয়ার।
নিজেকে টেনে তোলার উইলপাওয়ার।
আর হ্যাঁ,
যাদের থাইরয়ডিজম, পিসিওএস এর মতো হরমোনজনিত সমস্যা আছে, অবশ্যই তোমার পক্ষে ও রেজাল্ট বের করে আনা সম্ভব।
শুধু উইলপাওয়ার-টা ট্যাংকফুল করে শুরু করো।
Fahmida Afrin
Fitness Trainer.