18/05/2026
METI Internship 2026
আজকে একটা গুরুত্বপূর্ণ সুযোগের কথা শেয়ার করছি, যেটা অনেকের কাজে আসতে পারে। বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছো বা সবে পাস করে বের হয়েছো, তাদের জন্য এটি সত্যিকার অর্থেই একটি বড় সুযোগ।
METI Internship Program হলো জাপান সরকারের Ministry of Economy, Trade and Industry-এর একটি আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটরা জাপানের কোম্পানিতে internship করার সুযোগ পায়।
বাংলাদেশ OECD/DAC তালিকাভুক্ত দেশ হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটরাও এই প্রোগ্রামে আবেদন করতে পারবে।
এই প্রোগ্রামটি Fully Funded।
যারা On-site অর্থাৎ জাপানে গিয়ে internship করবে, তারা সাধারণত যে সুবিধাগুলো পাবে:
• Round-trip বিমান টিকিট
• থাকার সম্পূর্ণ ব্যবস্থা
• প্রতিদিন ৩,০০০ ইয়েন ভাতা
• ভিসা প্রসেসিং সহায়তা
• জাপানি ভাষার প্রশিক্ষণ
• Insurance কভারেজ
আর যারা Online internship করবে, তারা প্রতিদিনের কাজের বিপরীতে ১,০০০ ইয়েন সমতুল্য ভাতা পাবে নিজের দেশের মুদ্রায়।
যোগ্যতা:
• বয়স ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে
• ২৪ আগস্ট ২০২৬ অনুযায়ী বয়স গণনা করা হবে
• বিশ্ববিদ্যালয়ের final year student অথবা undergraduate/master’s graduate হতে হবে
• ইংরেজিতে ভালো দক্ষতা থাকলেই হবে
• IELTS বাধ্যতামূলক নয়
• বর্তমানে জাপানে বসবাস করছেন না এমন হতে হবে
• কোনো application fee নেই
সময়সূচি:
Online Course: ২৪ আগস্ট – ১৮ সেপ্টেম্বর ২০২৬
On-site Internship in Japan:
১ম টার্ম: ৭ অক্টোবর – ২৬ নভেম্বর ২০২৬
২য় টার্ম: ৪ নভেম্বর – ২০ ডিসেম্বর ২০২৬
মোট সময়কাল প্রায় ৬ সপ্তাহ। এর মধ্যে cross-cultural training, career guidance, mid-term follow-up session এবং company-based practical internship থাকবে।
আবেদন প্রক্রিয়া:
Selection সাধারণত তিন ধাপে হয়।
প্রথমে document screening হয়। এরপর JIP Office-এর সাথে interview নেওয়া হয়। তারপর host company-র সাথে সরাসরি interview হয়। Candidate এবং company দুই পক্ষ match করলে internship confirm হয়।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬
Engineering, IT, Business, Design, Environmental Science বা related field-এ যারা পড়ছো বা পড়েছো, তাদের জন্য এটি হতে পারে।
এই প্রোগ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, internship শেষে Japan-related career opportunity বা job connection-এর দিকেও guidance পাওয়া যায়। তাই যারা ভবিষ্যতে Japan-based career, international work experience বা global company exposure নিতে চাও, তাদের জন্য এটি অনেক ভালো একটি সুযোগ।
এই topic নিয়ে খুব শিগগিরই আমার একটি বিস্তারিত ভিডিও আসছে, যেখানে application process, eligibility, benefits এবং কীভাবে strong application তৈরি করা যায় এসব step by step explain করবো।
কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করবো।