02/04/2026
আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।
রোজা ও ছুটির পর আগামীকাল থেকে আমাদের আর্চারি ক্লাস আবার শুরু হওয়ার কথা ছিল। নতুন উদ্যমে বাচ্চাদের নিয়ে আবার ফিল্ডে নামার প্রস্তুতি নিচ্ছিলাম…
কিন্তু আজ মাঠে গিয়ে অত্যন্ত কষ্ট নিয়ে দেখলাম—
আমাদের আর্চারি ফিল্ডের নেট ইচ্ছাকৃতভাবে কেটে ফেলা হয়েছে, এবং সেফটি বোর্ডও ভেঙে দেওয়া হয়েছে।
অনেক কষ্টের পর CTG Archery Club নিজেদের জন্য এই ছোট্ট ডেডিকেটেড জায়গাটা নিয়েছিল। ধীরে ধীরে, এক ধাপ এক ধাপ করে আমরা এটাকে গড়ে তুলছিলাম—
বাচ্চাদের জন্য একটি নিরাপদ, ফোকাসড এবং পজিটিভ পরিবেশ তৈরি করার স্বপ্ন নিয়ে।
আজকের এই ঘটনাটা অবশ্যই কষ্টদায়ক।
কিন্তু এটা সাময়িক। ইন শা আল্লাহ, আমরা আবার সবকিছু ঠিক করে নিতে পারব।
যারা ভেবেছে আমাদের মনোবল ভেঙে যাবে—
ইন শা আল্লাহ, তারা ভুল প্রমাণিত হবে। আমাদের মনোবল ভাঙার মতো এত সহজ না।
আমরা আবার দাঁড়াবো,
আরও শক্তভাবে, আরও প্রস্তুত হয়ে।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
— CTG Archery Club