19/03/2026
একজন মানুষের কথা শুনেছিলাম… তার দুইটি কিডনিই নষ্ট, প্রতি সপ্তাহে তাকে ডায়ালাইসিস নিতে হয়। শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে, বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে ফেলেছেন।
আজ Team Lost Project তার সাথে দেখা করতে গিয়েছিল। খুব বেশি কিছু না, আমাদের পক্ষ থেকে ছোট্ট কিছু উপহার — কিন্তু এর সাথে ছিল ভালোবাসা, পাশে থাকার প্রতিশ্রুতি, আর এই বিশ্বাস যে তিনি একা নন।
আমরা তার জন্য ফান্ড রেইজ করতে চাই। কেউ যদি সাহায্য করতে চান, তাহলে বিকাশে পাঠাতে পারেন:
Ahsan – 01707829246 (personal).
এছাড়াও, কেউ যদি সরাসরি রোগীর সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে, যারা তাদের কষ্ট প্রকাশ করতে পারে না, সাহায্য চাইতেও পারে না। আসুন, আমরা নিজেরাই তাদের খুঁজে নেই, তাদের পাশে দাঁড়াই।
এটাই আমাদের শুরু… ইনশাআল্লাহ, আমরা এমন কাজ চালিয়ে যাব।
— Team Lost Project 🤍