14/02/2022
চিলমারীর বন্যাকালীন দূর্ভোগ লাঘবের জন্য রমনা
ইউনিয়নস্থ স্লুইসগেট মেরামত এবং নতুন স্লুইসগেট নির্মাণ উভয়ের প্রস্তুতি কার্যক্রম যুগপৎ ভাবে এগিয়ে চলছে।
"রমনা ইউনিয়নস্থ স্লুইসগেট ও চিলমারীর বন্যাকালীন দূর্ভোগ লাঘব" শিরোনামে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এর সামাজিক যোগাযোগমাধ্যম 'উপজেলা প্রশাসন চিলমারী' তে লিখেছেন,
সদয় জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, চিলমারী উপজেলার বন্যাকালীন দূর্ভোগের কারণ যে পুরানো স্লুইসগেট, সেই স্লুইস গেট মেরামত এবং নতুন স্লুইস গেট নির্মাণ উভয়ের প্রস্তুতি কার্যক্রম যুগপৎ ভাবে এগিয়ে চলছে।
• ইতোমধ্যে স্লুইস গেট নির্মাণের যে প্রাকসমীক্ষা দরকার, তার জন্য মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি যাতে দ্রুততম সময়ের মতো মধ্যে রিপোর্ট দিতে পারে সে জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
• প্রাক সমীক্ষা শেষে নতুনভানে স্লুইস গেট/রেগুলেটর নির্মাণ কাজ বন্যার আগে শেষ না হবার সম্ভাবনা রয়েছে।
• সেক্ষেত্রে যাতে বন্যাকালীন বড় ধরনের দূর্ভোগে পড়তে না হয় সেজন্য যুগপৎভাবে আপাত সময়ের জন্য বিদ্যমান গেটের সংস্কার উদ্যোগও চূড়ান্ত হয়েছে।
মান্যবর জেলা প্রশাসক স্যার DC Kurigram এর প্রতি কৃতজ্ঞতা যিনি এলাকার প্রতিটি সমস্যা গভীর মনোযোগ দিয়ে শুনেন এবং তা সমাধানের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন।
ধন্যবাদ, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সকল সদস্যকে যাদের সামষ্টিক ও সার্বিক উদ্যোগ এই কাজের একমাত্র অবলম্বন।
#আলোকিত_চিলমারীই_আমাদের_প্রত্যাশা
#উন্নত_চিলমারী
#সমৃদ্ধ_চিলমারী