লুদিয়ারা শাহীন সেনা ক্লাব

লুদিয়ারা শাহীন সেনা ক্লাব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লুদিয়ারা শাহীন সেনা ক্লাব, Sports Team, Chauddagram.

লুদিয়ারা শাহীন সেনা ক্লাব—গ্রামের মাঠে গড়া স্বপ্নের দল। ক্রিকেট ও ফুটবলে আমাদের জেদ, দক্ষতা আর ভালোবাসা নিয়ে এগিয়ে চলি প্রতিদিন। খেলা হোক শক্তি, ক্লাব হোক পরিচয়!

পশ্চিম লুদিয়ারা নিবাসী রিফাত মজুমদারের বাবা মাঈন উদ্দিন মজুমদার ইফতারের আগ মুহুর্তে ইন্তেকাল করেছেন.!ইন্নালিল্লাহি ওয়া ই...
02/03/2026

পশ্চিম লুদিয়ারা নিবাসী
রিফাত মজুমদারের বাবা মাঈন উদ্দিন মজুমদার ইফতারের আগ মুহুর্তে ইন্তেকাল করেছেন.!

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। 🥺😥

২১ ফেব্রুয়ারি — আন্তর্জাতিক মাতৃভাষা দিবসমাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন, সেই সকল ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা...
20/02/2026

২১ ফেব্রুয়ারি — আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন, সেই সকল ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি, অনুভব প্রকাশ করতে পারি।

লুদিয়ারা শাহীন সেনা ক্লাব সবসময় ভাষা আন্দোলনের চেতনা বুকে ধারণ করে এগিয়ে যেতে চায় খেলায়, চর্চায় ও প্রতিটি অর্জনে।

শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৫২ সালের সেই অমর শহীদদের।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি—আমরা ভুলিনি, ভুলবো না।

🌙 আহলান ওয়া সাহলান মাহে রমাদান 🌙পবিত্র মাহে রমাদান আমাদের সবার জীবনে বয়ে আনুক রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা।সংযম, ধৈর্...
18/02/2026

🌙 আহলান ওয়া সাহলান মাহে রমাদান 🌙

পবিত্র মাহে রমাদান আমাদের সবার জীবনে বয়ে আনুক রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা।

সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির এই মাসে আমরা যেন ক্রীড়াঙ্গনের মতোই শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব বজায় রাখি।

লুদিয়ারা শাহীন সেনা ক্লাব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা।

রমাদান মোবারক 🌙✨

লুদিয়ারা জুয়া মিয়া স্টেডিয়ামে জমজমাট এক ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হলো।সিনিয়র বনাম জুনিয়র লড়াইয়ে অভিজ্ঞতার ছাপ রেখে সিনিয়র...
13/02/2026

লুদিয়ারা জুয়া মিয়া স্টেডিয়ামে জমজমাট এক ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হলো।
সিনিয়র বনাম জুনিয়র লড়াইয়ে অভিজ্ঞতার ছাপ রেখে সিনিয়র টিম ৪–১ গোলে জয় তুলে নিয়েছে। 🔥⚽

জুনিয়ররা দারুণ চেষ্টা করেছে, লড়াইটা ছিল উপভোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এমন আয়োজনই ক্লাবের ঐক্য আর স্পোর্টসম্যানশিপ আরও শক্ত করে।

অভিনন্দন দুই দলকেই ❤️

❤️
08/02/2026

❤️

লুদিয়ারা ক্রীড়া সংঘ জুনিয়র কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচটি ছিল এক কথায় অবিশ্বাস্য! টানটান উত্তেজনার পর ট্রাইবেকারে ২-১ গোলে পরাজিত হয়ে আমরা ইয়াং বয়েজ জুনিয়র রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছি। 🏅✨

শাহীন সেনা আমাদের খুব কাছের একটি দল, তাদের এই জয়ে আমরা সমভাবে আনন্দিত। খেলা মানেই এক দল চ্যাম্পিয়ন হবে আর এক দল রানার্সআপ—এটাই নিয়ম। কিন্তু সবচেয়ে বড় পাওয়া হলো, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া একটি অত্যন্ত সুশৃঙ্খল এবং জমজমাট ম্যাচ আমরা উপহার দিতে পেরেছি।

ধন্যবাদ জানাই দুই দলের লড়াকু খেলোয়াড়দের এবং ক্লাবের সকল সিনিয়র সদস্যকে, যাদের দিকনির্দেশনায় মাঠের পরিবেশ ছিল চমৎকার। এটাই আমাদের ঐক্য, এটাই আমাদের সুন্দর ফুটবল সংস্কৃতি। ⚽🔥

ইনশাআল্লাহ, সামনের টুর্নামেন্টে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরবো। আমাদের পাশে থাকার জন্য সমর্থকদের জানাই অসংখ্য ধন্যবাদ।

Alhamdulillah 🖤
08/02/2026

Alhamdulillah 🖤

লুদিয়ারার ক্রীড়াঙ্গনে জয়ের জয়জয়কার! 🏆
অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! 🎇✨

আমাদের প্রতিবেশী এবং অত্যন্ত সুসম্পর্কের তিনটি প্রিয় ক্লাবকে তাদের অসামান্য সাফল্যের জন্য পাতড্ডা ইয়াং বয়েজ-এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। ⚽🏏

একই সময়ে তিনটি ভিন্ন টুর্নামেন্টে লুদিয়ারার তিনটি দলের এই শ্রেষ্ঠত্ব অর্জন পুরো এলাকার গর্ব। অভিনন্দন জানাই:

১. লুদিয়ারা ক্রীড়া সংঘ-কে: কান্দিরপাড় ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত নাইট শর্ট পিস ডাবল এলইডি টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এ দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। 🏏📺🏆

২. লুদিয়ারা শাহীন সেনা ক্লাব-কে: পন্নারা স্পোর্টস টিম আয়োজিত নাইট শর্ট পিস খাসী লীগ ২০২৬-এ নিজেদের দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায়। 🏏🔥🐐

৩. দক্ষিণ লুদিয়ারা ক্রীড়া সংঘ-কে: কালকোট আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ ফুটবল মাঠ কাঁপিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মুকুট জেতার জন্য। ⚽🌟🏆

আপনাদের এই জয় আমাদের সবার জয়। খেলার মাঠে আপনাদের এই সাফল্য ও লড়াকু মানসিকতা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। আশা করি, আপনাদের সাথে আমাদের এই ভ্রাতৃত্ব ও সুসম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে। 🤝❤️

লুদিয়ারার ক্রীড়াঙ্গন এভাবেই এগিয়ে যাক সাফল্যের হাত ধরে। সবার জন্য অনেক অনেক শুভকামনা! 🚀✨

শুভেচ্ছান্তে, পাতড্ডা ইয়াং বয়েজ

07/02/2026

অভিনন্দন চ্যাম্পিয়ন টিম
লুদিয়ারা ক্রীড়া সংঘ ❤️

🏆 ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি আমরা! 🏆লুদিয়ারা ক্রীড়া সংঘ (অনুর্ধ্ব-১৭) আয়োজিত ফুটবল মিনিবার টুর্নামেন্টে🏆 চ্যাম্পিয়ন: লুদিয়...
07/02/2026

🏆 ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি আমরা! 🏆

লুদিয়ারা ক্রীড়া সংঘ (অনুর্ধ্ব-১৭) আয়োজিত ফুটবল মিনিবার টুর্নামেন্টে

🏆 চ্যাম্পিয়ন: লুদিয়ারা শাহিন সেনা ক্লাব (অনুর্ধ্ব-১৭)

এই জয়ের ধারা অব্যাহত থাকুক—
তোমরাই আগামীর কর্ণধার! ⚽🔥
গর্বিত লুদিয়ারা 💚

03/02/2026

Alhamdulillah 🤲🤲

অভিনন্দন লুদিয়ারা ক্রীড়া সংঘ 🖤
28/01/2026

অভিনন্দন লুদিয়ারা ক্রীড়া সংঘ 🖤

Champion Crest 🔥Iftakhar Mozumder
26/01/2026

Champion Crest 🔥

Iftakhar Mozumder

Best Filder 🏐
26/01/2026

Best Filder 🏐

Address

Chauddagram

Website

Alerts

Be the first to know and let us send you an email when লুদিয়ারা শাহীন সেনা ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category