Chandpur Chess Club - CCC

Chandpur Chess Club - CCC This is the official page of Chandpur Chess Club.

20/05/2026

♟️ Big Announcement!
Chess Elites Rapid Open 2026 is here — all details in the poster below 👇
Join us for prizes, trophies, and certificates. Don’t miss out!
Register form : https://forms.gle/pQYudXWDoNd3VAEp8

28/04/2026

রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করার পর এখন ২৯ তারিখ পর্যন্ত নতুন কুড়ি স্পোর্টস আয়োজনে অংশগ্রহণ করা যাবে।

কালকে সকাল ৯ টায় Technical High School (Upozila , Chandpur Sadar) - এ উপজেলা থেকে শ্রেষ্ঠ চারজনকে জেলা পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে (বালক দুইজন এবং বালিকা দুইজন)।

যারা অংশগ্রহণ করতে আগ্রহী আজকের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন কর এবং অবশ্যই কালকে উপস্থিত থেকো ।

Link - https://www.notunkurisports.gov.bd/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAc3J0YwZhcHBfaWQPMjc1MjU0NjkyNTk4Mjc5AAEeNpcVMPFyZri7ovxjcPsnn_5Y7-7dkN7kRO5yfw3p6nrrreq4rY7rrza8Ytw_aem_WmbJrvxfge9yQ96M53QCZg

Don't Miss Out!!!!

28/04/2026

রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে (নতুন কুড়ি স্পোর্টস)!!

২৯ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে ।

প্রিয় দাবারুরা,  তোমাদের যাদের বয়স ১২ থেকে ১৪ বছর, অর্থাৎ যারা আপাতত দৃষ্টিতে ক্লাস (৬ - ৮) এর শিক্ষার্থী,   তোমাদের জ...
26/04/2026

প্রিয় দাবারুরা,

তোমাদের যাদের বয়স ১২ থেকে ১৪ বছর, অর্থাৎ যারা আপাতত দৃষ্টিতে ক্লাস (৬ - ৮) এর শিক্ষার্থী, তোমাদের জন্য রয়েছে দাবা খেলে জাতীয় পর্যায়ে যাওয়ার একটি সুযোগ ।

তোমরা যারা নিজেদেরকে প্রমাণ করতে চাও এবং দাবারে বিশাল জগতে নিজেকে আরও এগিয়ে নিতে চাও তারা এখনই রেজিস্ট্রেশন করে ফেলো -

www.notunkurisports.gov.bd

উক্ত আয়োজনটি সরকার থেকে নির্দেশিত এবং নিয়ন্ত্রিত । তাই তোমাদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে।

অনলাইন রেজিস্ট্রেশনের সর্বশেষ সময় ২৭ এপ্রিল। যে কোন বিষয়ে সমস্যা হলে - ০১৯০৯৯২৪৭৯০ (What’s App) যোগাযোগ করতে পারো, আমি আমার পক্ষ হতে যতটুকু সম্ভব সাহায্য করবো।

উল্লেখিত যে রেজিস্ট্রেশন করতে অবশ্যই তোমাদের একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জন্ম নিবন্ধন নম্বর প্রয়োজন হবে ।

- মেহেরাজ আহমেদ (সভাপতি, চাঁদপুর দাবা ক্লাব)
(দাবা কোচ, চাঁদপুর সদর) (উক্ত আয়োজনে থাকবো)

প্রিয় দাবারুরা ,  প্রস্তুত তো ??  অনেকদিন পর কাল আবারো দেখা হচ্ছে, আশা করি সবাই উপস্থিত থাকবে ।  তোমাদের সকল প্রশ্নের উ...
07/08/2025

প্রিয় দাবারুরা ,

প্রস্তুত তো ??

অনেকদিন পর কাল আবারো দেখা হচ্ছে, আশা করি সবাই উপস্থিত থাকবে ।

তোমাদের সকল প্রশ্নের উত্তর এবং পরবর্তীতে ক্লাবের কার্যক্রম এবং টুর্নামেন্টের আপডেট নিয়ে আলোচনা করা হবে। নতুন রেজিস্ট্রেশন করতে চাও কিংবা আমাদের ক্লাবের সাথে যুক্ত হতে চাও তারা তাদের সাথেও কাল দেখা হচ্ছে সকাল দশটায় ডি হাই স্কুলে!!

প্রিয় দাবাড়ুরা, আমাদের Chandpur Chess Club Online Tournament Series এর রেজিস্ট্রেশন শেষ হয়েছে। মোট ৪৮ জন রেজিস্ট্রেশন কর...
05/07/2025

প্রিয় দাবাড়ুরা,
আমাদের Chandpur Chess Club Online Tournament Series এর রেজিস্ট্রেশন শেষ হয়েছে। মোট ৪৮ জন রেজিস্ট্রেশন করেছেন। ইতোমধ্যেই আমাদের ৩ টি blitz টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। আরও ৪ টি blitz টুর্নামেন্ট হবে এবং তারপর Rapid টুর্নামেন্ট শুরু হবে। শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে নিয়েই টুর্নামেন্টগুলো হবে, রেজিস্ট্রেশন করেনি এমন কেউ চাইলে খেলতে পারবেন তবে prize এর জন্য গণ্য হবেন না। Rapid প্রথমে lichess এ switch tournament ফরম্যাট এ করার প্ল্যান ছিলো কিন্তু সেটা অনেক বেশি সময় সাপেক্ষ হবে, তাই টুর্নামেন্ট এর result, pairing সবকিছুই আমাদের website থেকে দেওয়া হবে। Rapid এর ক্ষেত্রে প্রতিদিন এক round করে হবে মানে প্রত্যেকের প্রতিদিন একটি গেম থাকবে। Rapid এবং Classical Tournament নিয়ে এরপরে আরও বিস্তারিত পোস্ট আসবে। যারা রেজিস্ট্রেশন করেছেন সবাই আমাদের পেজে চোখ রাখবেন। যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাতে পারেন অথবা সরাসরি পেজের inbox এ knock করতে পারেন।

আমাদের official website: https://chandpurchessclub.site/

পরবর্তী blitz টুর্নামেন্ট লিংক (টুর্নামেন্ট কখন হবে তা জানতে এবং অংশগ্রহণ করতে লিংক এ click করে আমাদের lichess টিম এ join করে টুর্নামেন্ট এ join করুন):
Blitz 4 - https://lichess.org/swiss/nKRPqAau
Blitz 5 - https://lichess.org/swiss/datfvoxH
Blitz 6 - https://lichess.org/swiss/goXve5H0
Blitz 7 - https://lichess.org/swiss/tdYWXTPG

গত ২৭ই জুন রাত ৯ টায় ৪৪+ দাবাড়ুর অংশগ্রহণে সম্পন্ন হয় আমাদের Online Chess Tournament Series এর ২য় blitz টুর্নামেন্ট। টুর...
28/06/2025

গত ২৭ই জুন রাত ৯ টায় ৪৪+ দাবাড়ুর অংশগ্রহণে সম্পন্ন হয় আমাদের Online Chess Tournament Series এর ২য় blitz টুর্নামেন্ট। টুর্নামেন্ট সিরিজটি নিয়ে কিছু important কথা এবং কীভাবে বিজয়ী নির্ধারণ করা হবে সেগুলো নিয়ে আলোচনাই আজকের এই পোস্ট এর মূল উদ্দেশ্য।
১। টুর্নামেন্ট সিরিজ এর Participation Certificate পেতে গেলে সকল টুর্নামেন্ট এ অংশগ্রহণ করতে হবে।
২। আমাদের এই সিরিজটিতে মোট ৭ টি blitz, ৩ টি rapid, এবং ১ টি classical টুর্নামেন্ট থাকবে।
৩। যেকোনো টুর্নামেন্ট জিতলে 1st পাবে ৩ পয়েন্ট, 2nd পাবে ২ পয়েন্ট এবং 3rd পাবে ১ পয়েন্ট।
৪। ৭ টি blitz শেষ হওয়ার পর যাদের পয়েন্ট ৮ বা এর বেশি হবে তারা blitz এর বিজয়ী হবে। player বেশি হলে বা tie-break হলে বিজয়ী নির্ধারণের জন্য তাদের মধ্যে একটি টুর্নামেন্ট হবে। Rapid tournament ক্ষেত্রেও একই নিয়ম থাকবে। এই ক্ষেত্রে পয়েন্ট ৩ বা এর অধিক থাকলেই হবে।
৫। যারা রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ করছেন তারা Certificate বা অন্যান্য prize এর জন্য গণ্য হবেন না। রেজিস্ট্রেশন ৩০ই জুন পর্যন্ত চালু থাকবে।
৬। Classical tournament সবার শেষ এ হবে। Participant এর উপর ভিত্তি করে একজনের সপ্তাহে ১-২ টি গেম থাকবে।
৭। সম্পূর্ণ tournament series ২ মাসের মধ্যে শেষ হবে।
৮। টুর্নামেন্ট চলাকালীন নতুন অ্যাকাউন্ট খুললে বা আগের অ্যাকাউন্ট কোন কারনে ban হলে তাকে আমাদের ক্লাব এর পরবর্তী সকল টুর্নামেন্ট থেকে ban করা হবে।
৯। সকল টুর্নামেন্ট এ Online Chess Rules and Regulation মেনে চলা হবে এবং এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।

যারা এখনো রেজিস্ট্রেশন করেন নি, তাদের জন্য আবার link দেওয়া হলোঃ https://forms.gle/juZ9V5ZkTr4BHWR46

Address

Haji Mohsin Road, Chittagong Division
Chandpur
3600

Opening Hours

Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 12:00

Telephone

+8801604949745

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur Chess Club - CCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chandpur Chess Club - CCC:

Shortcuts

Share

Category