18/05/2025
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
কার্ডিও সম্পর্কে আপনারা কি শুনছেন অথবা যানেন? আশা করি এই ব্যায়াম টা সম্পর্কে অনেক এর ধারনা আছে আবার অনেক এর নেই, নিছে কার্ডিও সম্পর্কে কিছু তথ্য দিলাম--
১. হৃদপিণ্ড সুস্থ রাখে:
কার্ডিও বেয়াম হৃদপিণ্ডকে শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন ভালো করে, ফলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমে।
২. ওজন কমাতে সাহায্য করে:
এই ধরনের বেয়ামে প্রচুর ক্যালরি খরচ হয়, ফলে ওজন কমানো সহজ হয় এবং শরীরের চর্বি কমে।
৩. মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়:
কার্ডিও বেয়াম করলে শরীরে “এন্ডরফিন” নামক হরমোন নিঃসৃত হয়, যা মন ভালো রাখতে সাহায্য করে এবং স্ট্রেস ও ডিপ্রেশন কমায়।
৪. ঘুমের মান উন্নত করে:
নিয়মিত কার্ডিও করলে ঘুম ভালো হয় এবং অনিদ্রা দূর হয়।
৫. শক্তি ও সহ্যশক্তি বাড়ায়:
এই বেয়াম ফুসফুস ও পেশিকে কার্যকর করে তোলে, ফলে দৈনন্দিন কাজে ক্লান্তি কম লাগে।
৬. রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে:
কার্ডিও বেয়াম ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
৭. ইমিউন সিস্টেম মজবুত করে:
নিয়মিত ব্যায়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
৮. দীর্ঘায়ু বৃদ্ধি পায়:
গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কার্ডিও করে, তাদের মৃত্যুহার কম এবং তারা বেশি দিন সুস্থভাবে বাঁচে।
অতএব যারা ওজন কমানো এবং নিযের শরির কে ভালো রাখতে চান তাড়া কার্ডিও তে অংশগ্রহণ করার চেস্টা করভেন, ইন্সা আল্লাহ সামনের শনিবার থিকে আমারা কার্ডিও শুরু হয়ে যাবে। প্রত্তেক সপ্তাহে ৫দিন আমাদের জিম এ কার্ডিও করানো হবে, রবিবার, সোমবার, মংগলবার,বুধবার,বৃহস্পতিবার।
(সময় ৭:৩০ মিনিট)