ডুলাহাজারা ক্রিকেট ক্লাব -DCC

ডুলাহাজারা ক্রিকেট ক্লাব -DCC DCC is a reputed cricket club of Cox's Bazar district & established in 1994.

জাতীয় ক্রীড়া পরিষদ এর বিশেষজ্ঞ প্রকৌশলী টিম ডুলাহাজারা হাইস্কুল মাঠ পরিদর্শন করেন। মাঠের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে এ...
27/07/2026

জাতীয় ক্রীড়া পরিষদ এর বিশেষজ্ঞ প্রকৌশলী টিম ডুলাহাজারা হাইস্কুল মাঠ পরিদর্শন করেন। মাঠের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে এর উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডুলাহাজারা ক্রিকেট ক্লাবের সভাপতি Towhid Selim সহ-সভাপতি ও ডুলাহাজারা ইউপির চেয়ারম্যান Riaz Uddin Shepu অর্থ সম্পাদক Aklasaur Rahaman ও ক্রীড়া সম্পাদক Mozahidul Islam তাঁদের সঙ্গে মাঠের প্রয়োজনীয় উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

ডুলাহাজারার ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের প্রত্যাশা—একটি আধুনিক ও মানসম্মত খেলার মাঠ। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে এবং এলাকার তরুণ ক্রীড়াবিদরা একটি উন্নত মাঠে অনুশীলন ও খেলাধুলার সুযোগ পাবে। সকল সংশ্লিষ্টকে আন্তরিক ধন্যবাদ।

🏏 আলহামদুলিল্লাহ।ডুলাহাজারা ক্রিকেট ক্লাব এর উন্নয়নের জন্য কক্সবাজার জেলা পরিষদ থেকে অনুদান মঞ্জুর হওয়ায় মহান আল্লাহর দর...
05/07/2026

🏏 আলহামদুলিল্লাহ।
ডুলাহাজারা ক্রিকেট ক্লাব এর উন্নয়নের জন্য কক্সবাজার জেলা পরিষদ থেকে অনুদান মঞ্জুর হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

এই উপলক্ষে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জনাব Md Mizanur Rahman Chowdhury সাবেক চেয়ারম্যান ও সহ সভাপতি জেলা বিএনপি - ক্লাবের সভাপতি Towhid Selim সাধারণ সম্পাদক Emran Farhad সহ-সভাপতি Anis Uddin , Riaz Uddin Shepu (চেয়ারম্যান ডুলাহাজারা ইউপি) অর্থ সম্পাদক Aklasaur Rahaman ক্রীড়া সম্পাদক Mozahidul Islam এবং কার্যনির্বাহী কমিটির সদস্য Kasib Ul Hoque Chowdhury

ডুলাহাজারা ক্রিকেট ক্লাব -DCC পক্ষ থেকে জেলা পরিষদের সম্মানিত প্রশাসক Atm Nurul Bashar Chowdhury মহোদয়-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমাদের আবেদন যথাযথভাবে উপস্থাপন ও প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য জনাব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া-এর প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এই অনুদান আমাদের ক্লাবের উন্নয়ন মুলক কাজকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা ও দোয়ায় ডুলাহাজারা ক্রিকেট ক্লাব এলাকার ক্রীড়া উন্নয়ন ও নতুন প্রজন্মের জন্য ইতিবাচক ভূমিকা রেখে যাবে।

সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। 🏏🤝

29/06/2026

Team Tigers on winning the 1st ODI series against Australia.  Congratulations
11/06/2026

Team Tigers on winning the 1st ODI series against Australia. Congratulations

03/06/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গভীর শোকের সাথে জানাচ্ছি যে, ডুলাহাজারা রংমহল নিবাসী ডা. মনোয়ার আহমাদ খান সাহেব ইন্তেকাল করেছেন।

তিনি ছিলেন ডুলাহাজারা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি Anamul Khan এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আহসান হাবিব খান লিটন এর আব্বাজান।

মরহুমের ইন্তেকালে ডুলাহাজারা ক্রিকেট ক্লাব পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমরা একজন সম্মানিত ব্যক্তিত্বকে হারালাম। তাঁর অবদান ও স্মৃতি আমাদের মাঝে শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।

মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে পরিপূর্ণ করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি ডুলাহাজারা ক্রিকেট ক্লাব পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

— ডুলাহাজারা ক্রিকেট ক্লাব পরিবার৷

24/04/2026
ডুলাহাজারা ক্রিকেট ক্লাব -এর সম্মানিত সভাপতি মহোদয়ের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আপনার নেতৃত্ব, দিকনির্দে...
23/04/2026

ডুলাহাজারা ক্রিকেট ক্লাব -এর সম্মানিত সভাপতি মহোদয়ের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিরলস পরিশ্রম ক্লাবকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আপনার হাত ধরেই এগিয়ে যাচ্ছে নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথে।

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।
আশা করি, ভবিষ্যতেও আপনার নেতৃত্বে ক্লাব আরও উন্নতির শিখরে পৌঁছাবে। 🤝🏏
শুভ জন্মদিন Towhid Selim 🎉🎂

— ডুলাহাজারা ক্রিকেট ক্লাব -DCC

Address

Dulahazara
Chakaria
4741

Alerts

Be the first to know and let us send you an email when ডুলাহাজারা ক্রিকেট ক্লাব -DCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category