সোনালী অতীত ফুটবল ক্লাব

সোনালী অতীত ফুটবল ক্লাব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সোনালী অতীত ফুটবল ক্লাব, Professional Sports League, Bijoynagar, Brahmanbaria, Brahmanbaria.

20/05/2025

*সোনালী অতীত স্পোর্টিং ক্লাব*
চম্পকনগর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
🌹🌹🌹🌹🌹🌹🌹

*বিষয়:* নিয়মিত ফুটবল অনুশীলন ও শরীরচর্চার সময়সূচিঃ

*প্রিয় সোনালী অতীত স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ*
*আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।*

*আলহামদুলিল্লাহ!* স্বাস্থ্য সুরক্ষা, দলগত সম্প্রীতি ও ক্রীড়ানৈপুণ্য বিকাশের লক্ষ্যে আমরা *অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি* যে, *আগামী বৃহস্পতিবার থেকে প্রতিদিন ফজরের নামাজ শেষে* ভোর ৫:৩০ টায় *চম্পকনগর বাদেহাড়ীয়া ফুটবল খেলার মাঠে* নিয়মিত ফুটবল অনুষ্ঠিত হবে। সকল সক্রিয় সদস্য ও খেলোয়াড়বৃন্দকে এই কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ক্লাবের গতিশীলতাকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।

মূল নির্দেশনা:
*সময়:* আগামী বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে প্রতিদিন সকাল ভোর ৫:৩০ টায়।

*স্থান:* চম্পকনগর বাদেহাড়ীয়া ফুটবল মাঠ।
*পোশাক:* সোনালী অতীতর স্পোর্টস ড্রেস ও ফুটবল বুটস
*গুরুত্বপূর্ণ:* সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার প্রতি বিশেষ মনোযোগ।

*আলহামদুলিল্লাহ*, এই উদ্যোগের মাধ্যমে আমরা শারীরিক সক্ষমতা, দলগত সমন্বয় এবং খেলার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ করতে সক্ষম হব বলে আশাবাদী। সকলের উৎসাহ, নিয়মিত উপস্থিতি এবং সহযোগিতা এই প্রচেষ্টাকে সার্থক করবে।

*"নিয়মিত চর্চাই সাফল্যের চাবিকাঠি"—আমাদের এই অঙ্গীকারে আপনার অংশগ্রহণই মূল প্রেরণা।*

*ধন্যবাদান্তে,*
*সোনালী অতীত স্পোর্টিং ক্লাব*
🌹🌹🌹🌹🌹

বিসমিল্লাহির রহমানির রাহীম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ক্রীড়াই শক্তি ক্রীড়াই বলএরই ...
29/08/2024

বিসমিল্লাহির রহমানির রাহীম
প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল
এরই নাম ফুটবল

সুস্থ দেহ সুন্দর মন
ফুটবল ফুটবল ফুটবল

ফুটবল প্রিয় ভাইদের জন্য আনন্দের সংবাদ!
সোনালী অতীত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আগামীকাল রোজ শুক্রবার, বিকাল চার ঘটিকার সময় ঐতিহ্যবাহী বাদেহাড়ীয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

উক্ত খেলায় অংশগ্রহণ করবেন
সোনালী অতীত স্পোর্টিং ক্লাবের

💪শক্তিশালী লাল দল ...........বনাম...........
💪শক্তিশালী নীল দল।

উক্ত প্রীতি ফুটবল ম্যাচে আপনারা সবাই আমন্ত্রিত।
🌹🌹🌹🌹🌹

18/08/2024
15/08/2024

বছরের পর বছর চেয়ার আঁকড়ে ধরে, দেশের ফুটবলকে ডুবিয়েছেন কাজী সালাহউদ্দিন। ফুটবলের স্বার্থে শিগগিরই সালাহউদ্দিনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল হক

পেপ গার্দিওলা 🗣️: "আমরা যখন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিলাম, বার্নাব্যুতে ম্যাচের আগ...
27/07/2024

পেপ গার্দিওলা 🗣️: "আমরা যখন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিলাম, বার্নাব্যুতে ম্যাচের আগে, মরিনহো আমাকে চ্যালেঞ্জ করে একটি বিবৃতি দিয়ে এসেছিলেন এবং একই সাথে আমাকে উত্তেজিত করেছিলেন, বলেছিলেন যে আমি রেফারিদের সমালোচনা করেছি এবং এটা ছাড়া মেসি জিততে পারব না বলে আমার কাছে মনে হয়েছে মরিনহো শুধু আমাকেই উত্তেজিত করেননি, তিনি ক্লাব ও খেলোয়াড়দেরও চ্যালেঞ্জ করেছেন।

“ম্যাচের আগে, মেসিকে খুব মনোযোগী মনে হয়েছিল এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছিল এবং মরিনহোকে দেখাতে বলেছিল আমরা কে। আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছি এবং আমরা ম্যাচে প্রবেশ করেছি এবং মেসির করা দুটি গোলে জিতেছি। দ্বিতীয় গোলটি ছিল অলৌকিক। তিনি সবাইকে ড্রিবল করেন। তিনি সেই রাতে মরিনহোকে কথায় নয়, মাঠে একটি পাঠ শিখিয়েছিলেন, কারণ মেসি প্রেসে কথা বলেন না "

আলহামদুলিল্লাহ আজকে আমাদের সোনালী অতীত ফুটবল ক্লাবের যাত্রা শুরু হয়ে গেল।আজ প্রথম দিন মাঠে উপস্থিত ছিলেন মোঃ রিমন  শরিফ ...
17/07/2024

আলহামদুলিল্লাহ
আজকে আমাদের সোনালী অতীত ফুটবল ক্লাবের যাত্রা শুরু হয়ে গেল।আজ প্রথম দিন মাঠে উপস্থিত ছিলেন মোঃ রিমন শরিফ আহমেদ, মোঃ আশিক,মোঃ কবির আহমেদ, মোঃ খাইরুল চৌধুরী, ডাক্তার মিলন আহমেদ ও ডাক্তার মোঃ ওয়াসিম আকরাম। 💪🎉⚽🌹

ফুটবল খেলার উপকারিতামানব শরীরের জন্য যেকোনো ধরনের ব্যায়াম বা খেলাধুলা হচ্ছে মহৌষধ।মানুষের শরীর ও মনকে সুস্থ সচল রাখতে খে...
16/07/2024

ফুটবল খেলার উপকারিতা
মানব শরীরের জন্য যেকোনো ধরনের ব্যায়াম বা খেলাধুলা হচ্ছে মহৌষধ।মানুষের শরীর ও মনকে সুস্থ সচল রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রাচীনকাল থেকেই খেলাধুলার মাধ্যমে মানুষ যেমন তার শারিরীক সুস্থতা নিশ্চিত করেছে তেমনি তার মানসিক প্রফুল্লতারও বিকাশ ঘটিয়েছে। পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। প্রফেশনাল ফুটবলের বাইরে ছেলে বুড়ো সকল বয়সের মানুষ অতি আনন্দ ও উৎসাহের সাথে ফুটবল খেলে থাকে। মানবদেহের জন্য ফুটবল খেলার রয়েছে অসীম উপকারিতা। এই উপকার সাধিত হয়ে থাকে শারিরীক ও মানসিকভাবে।

আগামীকাল থেকে চম্পকনগর সোনালী অতীত ফুটবল ক্লাবের যাত্রা শুরু হতে যাচ্ছে।প্রতিদিন সকাল ৬ টা থেকে ৭ টা পর্যন্ত নিয়মিত ফুটব...
16/07/2024

আগামীকাল থেকে চম্পকনগর সোনালী অতীত ফুটবল ক্লাবের যাত্রা শুরু হতে যাচ্ছে।
প্রতিদিন সকাল ৬ টা থেকে ৭ টা পর্যন্ত নিয়মিত ফুটবল খেলা হবে।ইনশা আল্লাহ।
এই ডিজিটাল যুগে সুস্থ থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই।

Address

Bijoynagar, Brahmanbaria
Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোনালী অতীত ফুটবল ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share