30/08/2023
এশিয়া কাপ ২০২৩ এর বাংলাদেশের প্রথম ম্যাচের জন্য আমার পছন্দের একাদশ। টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনা আমি জানিনা তাই এটাই যে আজকের প্লেয়িং ইলেভেন হবেই এরকম কিছু বলছিনা। সবাই একটু মিলিয়ে দেখবেন প্লিজ।
* ওপেনিং: বর্তমান পরিস্থিতিতে স্কোয়াডে ওপেনিং এর দৌড়ে সবার চেয়ে এগিয়ে তানজিদ তামিম। তাকে ফ্রি রোলে খেলতে দিলে ভালোই করবেন আশা করি। তামিম এর পার্টনার চুজ করতে গিয়েই অনেকটা সময় লেগে যায় আমার। শেষ মুহূর্তে এনামুল বিজয় দলে যোগ দিয়েছেন। অনেক চিন্তা করে দেখলাম বিজয়কে সুযোগ দেওয়াই বেটার এইক্ষেত্রে। শ্রীলংকার অফস্পিন ভেরিয়েশনের বিপরীতে লেফট রাইট কম্বিনেশন একটু উপকারই করবে বটে।
* ওয়ান ডাউন: তিন নাম্বারে শান্ত নিজের জায়গা শক্ত করে নিয়েছেন তাই তার থেকে দায়িত্বশীল একটা পারফরম্যান্স আশা করছি।
* মিডল অর্ডার: চারে হৃদয়, পাঁচে সাকিব মিডল অর্ডারের ভরসা। যদিও এই দুই পজিশনে সিচুয়েশন অনুযায়ী এই দুইজনের অদলবদল আসতেই পারে। রানের ফ্লো ধরে রাখার জন্য এই দুইজনের চেয়ে দক্ষ আপাতত কাউকে দেখিনা দলে। এছাড়া ছয় নাম্বারে মুশফিক নিজের ফর্ম ধরে রাখতে পারবে বলেই আমার বিশ্বাস।
* সাত নাম্বার: এই পজিশন নিয়ে জল ঘোলা কম হয়নি। দলে তিনজন স্পেশালিষ্ট থাকলেও আমি এই পজিশনে মেহেদি মিরাজকেই প্রিফার করি আজকের ম্যাচের জন্য৷ শ্রীলংকার বোলিং একটু হলেও অভিজ্ঞতার অভাববোধ করবে তাদের কিছু বোলারের ইনজুরির কারনে। সেইক্ষেত্রে আমাদের যা ব্যাটিং তাই দিয়ে মোকাবিলা করা কঠিন হবেনা বলেই মনে হচ্ছে । কিন্তু তাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট স্ট্রং। তাই দলে একটা এক্সট্রা বোলার খেলানো প্রয়োজন বলে আমি মনে করি। আর মিরাজের ব্যাটিং নিয়ে আমাদের মনে সন্দেহ থাকার কথা না যদি বাংলাদেশের খেলা ফলো করে থাকি।
বোলার: সর্বশেষ খবর অনুযায়ী আজকের ম্যাচে মুস্তাফিজকে নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। যদি সে ম্যাচ ফিট হয় তাহলে তাসকিন ও হাসানের সাথে তার পেইস এটাকের উপরেই আমার আস্থা থাকবে। কোন কারনে মুস্তাফিজ এভেইলেবল না হলে তার জায়গায় শরীফুলকেই সুযোগ দেওয়া যেতে পারে। শ্রীলঙ্কার কন্ডিশন অনুযায়ী দলে একজন এক্সট্রা স্পিনারের প্রয়োজন বোধ করবে দল তাই এখানে নাসুমের জায়গা হয়ে যাচ্ছে। যদিও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই কন্ডিশন অনুযায়ী চার পেসার খেলানোর সাহস দেখালেও অবাক হবোনা।
আশা করি এই ম্যাচ বাংলাদেশ সহজেই জিতবে। দলের মধ্যে অনেক প্রশ্নের উত্তর এই দুই ম্যাচেই খুঁজে পেতে হবে কারন ৫ তারিখের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে ক্রিকেট বোর্ডের।
ধন্যবাদ।